Tranding

06:49 AM - 04 Feb 2026

Home / National / আদানি শেয়ার ৫৭০ কোটি ডলার পতনে দেশের বাজারে বিরাট ধস,

আদানি শেয়ার ৫৭০ কোটি ডলার পতনে দেশের বাজারে বিরাট ধস,

শেয়ার বাজারে বড় ক্ষতির মুখে আদানি গোষ্ঠী। রেকর্ড পতন হল আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের শেয়ার। গতকাল বাজার বন্ধ হওয়ার সময় যে মূল্য ছিল, গতকাল , ২৩ জানুয়ারি বাজার খুলতেই আদানির শেয়ারে ৩.১ শতাংশ পতন হয়। আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের শেয়ারের মূল্য কমে দাড়িয়েছে ২০২২.৮ টাকায়। এই পতনের ফলে আদানি এন্টারপ্রাইজের (Adani Enterprises)-এর শেয়ার তার সেক্টরের অন্যান্য কোম্পানির তুলনায় প্রায় ৩.৫ শতাংশ খারাপ পারফরম্যান্স করেছে।

আদানি শেয়ার ৫৭০ কোটি ডলার পতনে দেশের বাজারে বিরাট ধস,

আদানি শেয়ার ৫৭০ কোটি ডলার পতনে দেশের বাজারে বিরাট ধস, 

Jan 24, 2026

গতকাল ভারতীয় শেয়ার বাজার উল্লেখযোগ্যভাবে পতনের সম্মুখীন হল। সেনসেক্স ০.৯৫℅ কমে ৮১,৫৩৭ এ শেষ হয়েছে, যেখানে নিফটি 50 ০.৯৫℅ কমে ২৫,০৪৮ এ শেষ হয়েছে। ইন্ডিয়া VIX ১৪.৩৮ এ লাফিয়ে উঠেছে, যা বাজারের অস্থিরতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। ক্ষতির মূল কারণ হল রিয়েল এস্টেট, মিডিয়া এবং পাবলিক সেক্টর ব্যাংক। বৃহত্তর বাজারেও দুর্বলতা দেখা দিয়েছে, মিডক্যাপ এবং স্মলক্যাপ সূচকগুলি প্রায় ২℅ কমেছে।
এর ফলে বিনিয়োগকারীদের প্রায় ৬ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। পতনের প্রধান কারণগুলি হল: বাজার পতনের মূল কারণ আদানি গ্রুপের শেয়ারের পতন: আজকের পতনের অন্যতম প্রধান কারণ ছিল আদানি গ্রুপের শেয়ারের ব্যাপক বিক্রি। মার্কিন নিয়ন্ত্রকরা ভারত সরকারকে এড়িয়ে সরাসরি সমন পাঠিয়েছে এমন খবরে আদানি এন্টারপ্রাইজেস ৯% এর বেশি এবং আদানি পোর্টস ৮% এর বেশি কমেছে।

শেয়ার বাজারে বড় ক্ষতির মুখে আদানি গোষ্ঠী। রেকর্ড পতন হল আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের শেয়ার। গতকাল বাজার বন্ধ হওয়ার সময় যে মূল্য ছিল, গতকাল , ২৩ জানুয়ারি বাজার খুলতেই আদানির শেয়ারে ৩.১ শতাংশ পতন হয়। আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের শেয়ারের মূল্য কমে দাড়িয়েছে ২০২২.৮ টাকায়। এই পতনের ফলে আদানি এন্টারপ্রাইজের (Adani Enterprises)-এর শেয়ার তার সেক্টরের অন্যান্য কোম্পানির তুলনায় প্রায় ৩.৫ শতাংশ খারাপ পারফরম্যান্স করেছে।

বর্তমান আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম ৫২ সপ্তাহের সর্বনিম্ন দামের থেকে মাত্র ৩.০১ শতাংশ উপরে আছে।শেয়ারের দাম এখন প্রায় এক বছরের সবচেয়ে নিচের স্তরের কাছাকাছি। বাজারে শেয়ারটি নিয়ে নেগেটিভ ট্রেন্ড চলছে।

এ দিন সকালে বাজার খোলার পরই সেনসেক্সের পতন হয় ০.৩৩ শতাংশ। ৮২,০৩৭.৬৫ পয়েন্টে নেমে আসে সেনসেক্স। তবে নজরে পড়ার মতো ছিল যে যেখানে সেনসেক্সে ০.৩৫ শতাংশ পতন হয়েছে, সেখানেই আদানি এন্টারপ্রাইজের একদিনের ক্ষতির পরিমাণ ৩.৬৩ শতাংশ। আদানির শেয়ারে পতনে স্বাভাবিকভাবেই ক্ষতির মুখে পড়েছেন বিনিয়োগকারীরা।

আদানি এন্টারপ্রাইজের শেয়ার বাজারে এই খরা কিন্তু বেশ প্রভাব ফেলছে। ৫ দিন, ২০ দিন, ৫০ দিন বা ২০০ দিনের গড়েও সর্বনিম্ন রয়েছে আদানির শেয়ার। বিগত এক সপ্তাহে ৬.৭২ শতাংশ পতন হয়েছে। এক মাস ও তিন মাসের পারফরম্যান্স আরও খারাপ।

 

রয়টার্স জানায়, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে জালিয়াতি ও ঘুষ দেওয়ার পরিকল্পনার অভিযোগে ই-মেইলে সমন পাঠানোর অনুমতি চেয়ে মার্কিন আদালতে আবেদন করেছে। এর জেরেই বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়।

এর আগে ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ অভিযোগ তোলে, আদানি গ্রিন এনার্জির বিদ্যুৎ বিক্রির সুবিধা পেতে ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দেওয়ার পরিকল্পনায় আদানি গ্রুপের কয়েকজন নির্বাহী জড়িত ছিলেন। এ ঘটনায় এসইসি দেওয়ানি মামলা করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ফৌজদারি মামলা এখনো বিচারাধীন রয়েছে।

আদানি গ্রুপের এই শেয়ার পতন এমন সময়ে হয়েছে যখন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ও ভাগ্নে সাগর আদানিকে আইনি নোটিস পাঠানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন স্ক্রুটিনি ও এক্সচেঞ্জ। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, মার্কিন স্ক্রুটিনি ও এক্সচেঞ্জ নিউইয়র্কের ব্রুকলিনের বিচারকের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ করার আবেদন জানিয়েছে।  তাদের দাবি, আদানিকে সমন পাঠাতে একাধিকবার ভারত সরকারের সহযোগিতার আবেদন করেছেন তারা, কিন্তু কোনও সদুত্তর পাননি।

Your Opinion

We hate spam as much as you do