Tranding

05:20 PM - 04 Feb 2026

Home / Education / SSC: 'যোগ্য' শিক্ষকরা চাকরিতে থাকছেন ৩১ ডিসেম্বর পর্যন্ত, সুপ্রিম নির্দেশ

SSC: 'যোগ্য' শিক্ষকরা চাকরিতে থাকছেন ৩১ ডিসেম্বর পর্যন্ত, সুপ্রিম নির্দেশ

এখনও পর্যন্ত নির্দিষ্ট করে যোগ্য-অযোগ্য শনাক্ত না হওয়া শিক্ষকদের আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ করার সুযোগ দিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, ৩১ মে-র মধ্যে যোগ্যদের বাছাই করার নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতে হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগপ্রক্রিয়া শেষ করতে হবে। ততদিন চাকরি করবেন সব শিক্ষক।

SSC: 'যোগ্য' শিক্ষকরা চাকরিতে  থাকছেন ৩১ ডিসেম্বর পর্যন্ত, সুপ্রিম নির্দেশ

SSC: 'যোগ্য' শিক্ষকরা চাকরিতে  থাকছেন ৩১ ডিসেম্বর পর্যন্ত, সুপ্রিম নির্দেশ


 17th April 2025 


৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবেন রাজ্যের 'যোগ্য' চাকরিহারা শিক্ষকরা, রায় ঘোষণা করে সাময়িক স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। ২৬ হাজার শিক্ষকদের মধ্যে যাঁদের 'অযোগ্য' বলে শনাক্ত করা গেছে, তাঁদের বাদ দিয়ে বাকিরা আপাতত চাকরিতে বহাল থাকবেন। এমনটাই রায় দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।


অর্থাৎ, এখনও পর্যন্ত নির্দিষ্ট করে যোগ্য-অযোগ্য শনাক্ত না হওয়া শিক্ষকদের আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ করার সুযোগ দিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, ৩১ মে-র মধ্যে যোগ্যদের বাছাই করার নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতে হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগপ্রক্রিয়া শেষ করতে হবে। ততদিন চাকরি করবেন সব শিক্ষক। 


প্রসঙ্গত, গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে এখনও কোনও নির্দেশ নেই আদালতের। তবে পড়ুয়াদের শিক্ষা নিয়ে চিন্তা'র কারণে শিক্ষকদের বহাল রাখার এই রায় দিয়েছে শীর্ষ আদালত।

এপ্রিল মাসের ৩ তারিখে কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখে সুপ্রিম কোর্ট (Supreme Court) এসএসসি মামলায় (SSC Case) ২৬ হাজার চাকরি বাতিলই করে। এই রায়ের ফলে চাকরিহারা শিক্ষকরা তো বিপর্যস্ত হয়ে পড়েনই, তার উপর রাজ্যের শিক্ষাব্যবস্থাও যে সঙ্কটে পড়ে, তা বলাই বাহুল্য। তাই আপাতত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় সুপ্রিম কোর্টে বিশেষ আর্জি জানিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। তাঁদের সেই আবেদনেকই শুনানি হল সুপ্রিম কোর্টে। 

পর্ষদের আর্জি ছিল, যাঁরা 'টেন্টেড' বা ‘অযোগ্য হিসাবে চিহ্নিত’ নন, আপাতত তাঁদের চাকরি বহাল থাক। রাজ্যের শিক্ষাব্যবস্থার কথা মাথায় রেখেই এই আবেদন করেন তাঁরা। প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চে তার শুনানি হল আজ। তাতেই সাময়িক স্বস্তি মিলল চাকরিহারাদের বড় অংশের।

দুর্নীতির অভিযোগে এসএসসির ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল হওয়ায় ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি গেছে। এঁদের মধ্যে ‘চিহ্নিত অযোগ্য’ রয়েছেন প্রায় হাজার আটেক শিক্ষক। চাকরি বাতিলের পাশাপাশি তাঁদের বেতনও ফেরত দিতে বলা হয়েছে।

এই জায়গা থেকেই পর্ষদ আর্জি করে যে, 'চিহ্নিত অযোগ্য' ছাড়া বাকিদের চাকরি যাতে বহাল রাখা যায়। তাঁদের যুক্তি, এমনটা না হলে অনেক স্কুলে পড়ানোর মতো শিক্ষক থাকবেন না। এই আর্জির প্রেক্ষিতে দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত, অযোগ্য হিসেবে চিহ্নিতরা বাদ দিয়ে বাকিরা চাকরি করবেন পরবর্তী নিয়োগের আগে পর্যন্ত। সেই তারিখটা ৩১ ডিসেম্বর বলেই জানিয়ে দিয়েছে আদালত। 

সুপ্রিম কোর্টের রায়ের পর চাকরিহারারা কার্যত পথে নেমে আন্দোলন শুরু করেন। 'যোগ্য'রা বলেন, তাঁরা আদতে দুর্নীতির শিকার হয়েছেন কিছু না করেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, চাকরিহারাদের পাশে থাকবে রাজ্য সরকার। পরবর্তী পদক্ষেপ হিসেবে যা করার তা করা হবে। এদিকে চাকরি ফেরানোর দাবিতে বুধবার থেকে চাকরিহারাদের একাংশ দিল্লিতে গিয়ে ধর্নাও শুরু করেছে। এই অবস্থায় সুপ্রিম কোর্টের রায়ে আপাত স্বস্তি মিলল।

Your Opinion

We hate spam as much as you do