Tranding

01:49 PM - 04 Feb 2026

Home / National / উত্তরাখণ্ডে ৬৫, কেরালায় ৪২! বন্যার দাপটে লাফিয়ে বাড়ছে মৃত্যুমিছিল

উত্তরাখণ্ডে ৬৫, কেরালায় ৪২! বন্যার দাপটে লাফিয়ে বাড়ছে মৃত্যুমিছিল

কেরালাতেও বাড়ছে বিপর্যয়, সে রাজ্যে মৃতের সংখ্যা অন্ততপক্ষে ৪২। বহু বাড়িঘর জলের নীচে তলিয়ে গেছে। অনেক জায়গায় ভূমিধসে বাড়িঘর ভেঙে গেছে। ইদুক্কি ও কত্তায়াম জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দুই জেলায় ভূমিধস হয়েছে সবচেয়ে বেশি।

উত্তরাখণ্ডে ৬৫, কেরালায় ৪২! বন্যার দাপটে লাফিয়ে বাড়ছে মৃত্যুমিছিল

উত্তরাখণ্ডে ৬৫, কেরালায় ৪২! বন্যার দাপটে লাফিয়ে বাড়ছে মৃত্যুমিছিল

 

ভয়াবহ বন্যা (flood) ও ধসের জেরে উত্তরাখণ্ডে মৃত্যু বেড়ে দাঁড়াল ৬৫।এখনও ১১ জন নিখোঁজ। আহত হয়েছেন ১৯ জন। উদ্ধারকাজ চলছে জেলায় জেলায়। এর মধ্যেই উত্তরাখণ্ডে পৌঁছে পরিস্থিতি দেখে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকারি হিসেব অনুযায়ী উত্তরাখণ্ডের বন্যায় এখনও পর্যন্ত ৭ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।


 

উত্তরাখণ্ডের বহু জায়গায় রাস্তাঘাট বিপর্যস্ত, ফলে প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন। মোবাইল বা ইন্টারনেট পরিষেবাও বন্ধ বহু জায়গায়। কারেন্ট নেই, জল নেই, খাবার নেই বহু জায়গায়। গতকাল থেকে বৃষ্টি খানিকটা কমলেও এখনও আবহাওয়া পুরোপুরি স্বস্তিদায়ক নয়।52 Dead as Heavy Rains Batter Uttarakhand, Amit Shah To Visit Flood-Hit Stateএর মধ্যেই উত্তরাখণ্ডে নিখোঁজ হয়ে যান ১৭ জন অভিযাত্রী। 

 

গত ১৪ অক্টোবর উত্তরাখণ্ডের উত্তরকাশী সংলগ্ন হরসিল থেকে হিমাচলের কিন্নর জেলার ছিটকুলের দিকে রওনা দেয় দলটি। হরশিল-ছিটকুল সংযোগকারী দুর্গম লামখাগা পাসে পৌঁছনোর পর থেকেই ট্রেকারদের সন্ধান মিলছিল না। গতকাল, বৃহস্পতিবার উত্তরাখণ্ডের স্টেট রেসপন্স ডিজাস্টার ফোর্স ৯ জনের দেহ উদ্ধার করে। তাঁদের মধ্যে ৫ জন পশ্চিমবঙ্গ থেকে গিয়েছিলেন। অপর এক ট্রেকারকে উদ্ধার করা হয়েছে। তাঁকে বিমানে উড়িয়ে আনা হয়েছে সেনা হাসপাতালে।

 

অন্যদিকে কেরালাতেও বাড়ছে বিপর্যয়, সে রাজ্যে মৃতের সংখ্যা অন্ততপক্ষে ৪২। বহু বাড়িঘর জলের নীচে তলিয়ে গেছে। অনেক জায়গায় ভূমিধসে বাড়িঘর ভেঙে গেছে। ইদুক্কি ও কত্তায়াম জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দুই জেলায় ভূমিধস হয়েছে সবচেয়ে বেশি। তিরুঅনন্তপুরম, কোট্টায়াম কোল্লাম, আলাপুজা, এর্নাকুলাম-সহ কয়েকটি জেলায় নতুন করে কমলা ও হলুদ সতর্কতা জারি হয়েছে। 


এর মধ্যেই বন্যার জল একটু নামতেই রাজ্যের স্লুইস গেটগুলি খুলে দেওয়ায় ফের আকস্মিক বন্যা দেখা দিয়েছে নিচু এলাকাগুলোয়। এনডিআরএফের তরফে অবিরাম উদ্ধারকাজ চালানো হচ্ছে। এর মধ্যেই রাজ্যজুড়ে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

Your Opinion

We hate spam as much as you do