অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ায় প্রবল সঙ্কটে পড়েছে শ্রীলঙ্কা৷ দেনার দায়ে ডুবে গিয়েছে দেশ৷ সেই উদাহরণ দিয়ে রাহুল গাঁধি বলেন, 'গত দু' তিন বছর ধরে সংবাদমাধ্যম, বিভিন্ন প্রতিষ্ঠান, বিজেপি নেতারা, আরএসএস মিলে সত্যিটা লুকিয়েছেন৷ কিন্তু আস্তে আস্তে সত্যিটা সামনে আসবেই৷ শ্রীলঙ্কাতেও এখন তাই হচ্ছে৷ সত্যিটা সামনে চলে এসেছে৷ ভারতেও সত্যিটা সবার সামনে আসবে৷'
রাহুল গান্ধী শ্রীলঙ্কার ঘটনায় দাবি করলেন 'ভয়াবহ দিন আসছে, কেউ ভাবতে পারছে না!'
শ্রীলঙ্কার উদাহরণ দিয়ে ভারতের অর্থনৈতিক অবস্থা নিয়ে সতর্ক করলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধি৷ তাঁর আশঙ্কা, শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থার আসল অবস্থা সবার চোখের সামনে চলে এসেছে৷ একই পরিণতি হতে চলেছে ভারতেরও৷
শুধু শ্রীলঙ্কার উদাহরণ নয়, রাশিয়ার ইউক্রেন হামলার উদাহরণ দিয়ে চিনা আগ্রাসন নিয়েও সতর্ক করেছেন রাহুল গাঁধি৷ তবে তাঁর মূল উদ্বেগ দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েই৷
অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ায় প্রবল সঙ্কটে পড়েছে শ্রীলঙ্কা৷ দেনার দায়ে ডুবে গিয়েছে দেশ৷ সেই উদাহরণ দিয়ে রাহুল গাঁধি বলেন, 'গত দু' তিন বছর ধরে সংবাদমাধ্যম, বিভিন্ন প্রতিষ্ঠান, বিজেপি নেতারা, আরএসএস মিলে সত্যিটা লুকিয়েছেন৷ কিন্তু আস্তে আস্তে সত্যিটা সামনে আসবেই৷ শ্রীলঙ্কাতেও এখন তাই হচ্ছে৷ সত্যিটা সামনে চলে এসেছে৷ ভারতেও সত্যিটা সবার সামনে আসবে৷'
প্রধানমন্ত্রীর রোজের কাজের তালিকাতেই রয়েছে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি: রাহুল
রাহুল গাঁধি বলেন, 'ভারত আর আগের মতো ঐক্যবদ্ধ নেই৷ বভিন্ন গোষ্ঠীতে দেশকে ভেঙে দেওয়া হয়েছে৷ দেশের মধ্যেই একাধি দেশ তৈরি করা হয়েছে৷ সবাইকে সবার বিরুদ্ধে উস্কানো হচ্ছে৷ এই যন্ত্রণা থেকেই হিংসার সূত্রপাত হয়৷ আমার কথা এখন বিশ্বাস করতে হবে না৷ শুধু দু' তিন বছর অপেক্ষা করুন৷'
একই ভাবে রাশিয়ার ইউক্রেন নীতির উদাহরণ দিয়েও কেন্দ্রীয় সরকারকে সতর্ক করেছেন কংগ্রেস নেতা৷ রাহুল বলেন, 'রাশিয়া বলছে তারা ইউক্রেনের সার্বভৌমত্বকে স্বীকার করে না৷ ডোনেতস্ক এবং লুহানস্ককে ইউক্রেনের অংশ হিসেবে মানে না রাশিয়া৷ এরই ভিত্তিতে ইউক্রেনের উপরে হামলা চালিয়েছে রাশিয়া৷ তাদের উদ্দেশ্য কী? ন্যাটো- ইউক্রেন - আমেরিকার জোট ভেঙে ফেলা হোক৷' রাশিয়ার নীতির সঙ্গে চিনের তুলনা টেনে রাহুল বলেন, 'ভারত নিয়েও একই নীতিতে এগোচ্ছে চিন৷ চিনও বলছে লাদাখ আর অরুণাচল ভারতের অংশ নয়৷ এই যুক্তি দিয়ে সেখানে নিজেদের সেনা মোতায়েন করছে তারা৷ সরকার এটা উপেক্ষা করছে৷ কিন্তু আমাদের সামনে রাশিয়া- ইউক্রেনের উদাহরণ রয়েছে৷ যা আমাদের দেশেও প্রয়োগ করা হতে পারে৷'
মোদি সরকারকে আক্রমণ করে রাহুল গাঁধি আরও বলেন, 'সরকার সত্যিটা স্বীকার করছে না৷ আমি তাঁদের েসটা মেনে নিতে পরামর্শ দিচ্ছি, কারণ এর পর পরিস্থিতি খারাপ হলে সরকার আর সামাল দেওয়ার সুযোগ পাবে না৷'
রাহুলের মতে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং কর্মসংস্থানের অবস্থা ভয়াবহ জায়গায় রয়েছে৷ আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, 'কতটা খারাপ সময় আসতে চলেছে আপনারা কল্পনাও করতে পারছেন না৷ দেশে কর্মসংস্থান তৈরির কাঠামোটাই ভেঙে দেওয়া হয়েছে৷ ছোট এবং ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার, অসংগঠিত ক্ষেত্রই আমাদের অর্থনীতির মূল ভিত্তি৷ '
We hate spam as much as you do