Tranding

03:20 PM - 04 Feb 2026

Home / National / টেলিকমেও ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত মোদীর, বিমানবন্দর, খুচরো ব্যবসা সহ ১৩ ভারতীয় সংস্থা এই পথে

টেলিকমেও ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত মোদীর, বিমানবন্দর, খুচরো ব্যবসা সহ ১৩ ভারতীয় সংস্থা এই পথে

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিল, এবার টেলিকম ক্ষেত্রে অটোমেটিক রুটে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ করা যাবে ১০০ শতাংশ। অর্থাৎ বিনিয়োগের জন্য ভারত সরকার বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) থেকে অনুমোদনের প্রয়োজন হবে না কোনও বিদেশি সংস্থা বা ভারতীয় সংস্থার।

টেলিকমেও ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত মোদীর, বিমানবন্দর, খুচরো ব্যবসা সহ ১৩ ভারতীয় সংস্থা এই পথে

টেলিকমেও ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত মোদীর, বিমানবন্দর, খুচরো ব্যবসা সহ ১৩ ভারতীয় সংস্থা এই পথে


এবার টেলিকম বেচে দেওয়ার পথে।টেলিকম ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই)-এ সমস্ত নিয়ন্ত্রণ তুলে দিল নরেন্দ্র মোদী সরকার!
টেলিকম ক্ষেত্রে এখনও পর্যন্ত অটোমেটিক রুটে ৪৯ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ করা যায়। তার বেশি বিনিয়োগ করতে হলে সরকারের অনুমতি নিতে হয়। কিন্তু বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিল, এবার টেলিকম ক্ষেত্রে অটোমেটিক রুটে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ করা যাবে ১০০ শতাংশ। অর্থাৎ বিনিয়োগের জন্য ভারত সরকার বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) থেকে অনুমোদনের প্রয়োজন হবে না কোনও বিদেশি সংস্থা বা ভারতীয় সংস্থার।

কেন্দ্রীয় টেলিকমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো সাংবাদিক বৈঠকে সরকারের নয়া সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন, ‘‘স্বয়ংক্রিয় প্রক্রিয়া মেনে মাধ্যমেই টেলিকমে ১০০ শতাংশ পর্যন্ত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

এতদিন পর্যন্ত ভারতে খুচরো ব্যবসা, বিমান পরিবহণ, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ উৎপাদন, বায়োটেকনোলজি, স্বাস্থ্য পরিষেবা, খাদ্য প্রক্রিয়াকরণ, সংবাদ ছাড়া অন্য বিষয়ভিত্তিক সম্প্রচার, বৈদ্যুতিন যন্ত্রাংশ উৎপাদন, কয়লা উত্তোলনের মতো কিছু ক্ষেত্রে ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অনুমোদন রয়েছে।
এদিন সরকার ক্ষতিগ্রস্ত টেলিকম ক্ষেত্রের জন্য বড় রিলিফ প্যাকেজ ঘোষণা করেছে। টেলিকম সংস্থাগুলিকে চার বছরের মোরেটোরিয়াম প্রদানের উপর অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ (এজিআর) এবং স্পেকট্রাম বাবদ যে টাকা বকেয়া আছে, তা ধরা হবে। 
সেই মোরেটোরিয়ামের উপর সুদ প্রদান করতে হবে। যা কার্যকর হবে আগামী ১ অক্টোবর থেকে। স্পেকট্রামের জন্য ২০২২ সালের এপ্রিলে তাদের একটা কিস্তির টাকা জমা দেওয়ার কথা ছিল। সেই বকেয়ার উপরে চার বছরের মোরেটোরিয়াম ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ওই সময়ের মধ্যে টেলিকম সংস্থাগুলিকে স্পেকট্রাম বাবদ কোনও টাকা দিতে হবে না। এই রিলিফ প্যাকেজের ফলে ভোডাফোন, আইডিয়ার মতো সংস্থা বিশেষভাবে উপকৃত হবে। কারণ সরকারের কাছে তাদের বিপুল পরিমাণ টাকা বকেয়া রয়েছে। 

প্রসঙ্গত, গত বছরের এপ্রিলে মোদী সরকার ভারতের সঙ্গে স্থলসীমান্ত রয়েছে এমন প্রতিবেশী দেশগুলির লগ্নিকারীদের জন্য প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করতে ‘স্বয়ংক্রিয় প্রক্রিয়া’ চালুর কথা জানিয়েছিল। তবে বুধবার অশ্বিনী বলেছেন, ‘‘পাকিস্তান এবং চিনের ক্ষেত্রে এমন ‘স্বয়ংক্রিয় প্রক্রিয়া’জনিত সুবিধার বন্দোবস্ত থাকবে না।’’

চলতি বছরের গোড়ায় বিমা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ৪৯ শতাংশ থেকে বাড়িয়ে ৭৪ শতাংশ করার সিদ্ধান্ত কার্যকর হয়েছিল। কেন্দ্রের সেই সিদ্ধান্তের সমালোচনা করেছিল কংগ্রেস-সহ বিরোধীরা। এ বার বিদেশি সংস্থাগুলির কাছে দেশের টেলিকম ক্ষেত্র পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হল।

Your Opinion

We hate spam as much as you do