এ ব্যাপারে সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চেয়েছিল স্টেট ব্যাঙ্ক। কিন্তু সেই আবেদন এদিন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। শীর্ষ আদালত পষ্টাপষ্টি জানিয়ে দিয়েছে, আর কোনও সময় দেওয়া যাবে না। চব্বিশ ঘণ্টার মধ্যে নামের তালিকা চাই।
SBI কে নিন্দা সুপ্রিম কোর্টের ? কালকের মধ্যে বন্ড দাতাদের নাম চাই।
11th March 2024
সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে যাঁরা রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিয়েছিলেন সেই সব দাতা তথা ডোনারের নাম মঙ্গলবার ১২ মার্চের মধ্যে সর্বোচ্চ আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।
এ ব্যাপারে সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চেয়েছিল স্টেট ব্যাঙ্ক। কিন্তু সেই আবেদন এদিন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। শীর্ষ আদালত পষ্টাপষ্টি জানিয়ে দিয়েছে, আর কোনও সময় দেওয়া যাবে না। চব্বিশ ঘণ্টার মধ্যে নামের তালিকা চাই।
লোকসভা ভোট ঘোষণার মুখে সর্বোচ্চ আদালতের এই নির্দেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলিকে চাঁদা নেওয়ার সুযোগ করে দিয়েছিল। কেন্দ্রে শাসক দল হিসাবে তার সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে বিজেপি। সুপ্রিম কোর্টের নির্দেশে দাতাদের তালিকা প্রকাশ হয়ে গেলে, গোটা দেশ জানতে পারবে কারা বিজেপিকে কত টাকা দিয়েছে।
এদিন স্টেট ব্যাঙ্কের আবেদন শুনে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেন, সবটা জেনে বোঝা যাচ্ছে যে দাতাদের তালিকা স্টেট ব্যাঙ্কের কাছে রয়েছে। সুতরাং আর দেরি করা যাবে না। ১২ মার্চ কোর্ট বন্ধ হওয়ার আগে তা নির্বাচন কমিশনের কাছে পেশ করতে হবে। তারপর নির্বাচন কমিশন সেই সব তথ্য গুছিয়ে নিয়ে ১৫ মার্চের আগে তাদের ওয়েবসাইটে ওই তালিকা ও চাঁদার হিসাব প্রকাশ করবে।
ইলেক্টোরাল বন্ডের ব্যাপারে এই শুনানি হয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতত্বে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চে। এদিনের শুনানিতে প্রধান বিচারপতি এসবিআইকে এক প্রকার ভর্ৎসনা করে বলেন, আদালতের আগের নির্দেশ মানতে দেরি করেছে এই অবাধ্য সংস্থা। ৬ তারিখের মধ্যেই এই হিসাব নির্বাচন কমিশনের কাছে পেশ করতে বলা হয়েছিল।
ইচ্ছাকৃতভাবে দেরি করার জন্য স্টেট ব্যাঙ্কের বিরুদ্ধে নোটিস জারির নির্দেশও দিয়েছে সর্বোচ্চ আদালত।
ইলেক্টোরাল বন্ডের ব্যবস্থা অত্যন্ত সাধু উদ্যোগ বলে বর্ণনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু গত ১৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, এহেন বন্ডের ব্যবস্থা সংবিধানসম্মত নয়। ২০১৯ সালের ১২ এপ্রিল থেকে আজ পর্যন্ত ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলকে কে কত টাকা চাঁদা দিয়েছে তার হিসাব পেশ করতে বলে আদালত। ১৩ মার্চের মধ্যে তা কমিশনের ওয়েবসাইটে আপলোড করার কথা ছিল। কিন্তু স্টেট ব্যাঙ্ক তা না করার কারণেই সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়েছে।
We hate spam as much as you do