Tranding

06:48 PM - 04 Feb 2026

Home / Politics / বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীদের বিভ্রান্ত করে, বামের নিশানা, মুখ‍্যমন্ত্রী বললেন ‘বিকাশবাবুদের গিয়ে বলুন!’

বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীদের বিভ্রান্ত করে, বামের নিশানা, মুখ‍্যমন্ত্রী বললেন ‘বিকাশবাবুদের গিয়ে বলুন!’

আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য বলেন, “ওঁর (মমতা বন্দ্যোপাধ্যায়ের) আরও পড়াশোনা করা উচিত। ওঁকে জানতে হবে মামলাকারী মামলা করেন। আইনজীবীর কাজ সেটা আইনি ভাষায় আদালতের সামনে তুলে ধরা। আর ওঁর সরকার যোগ্যদের চাকরি না দিয়ে টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দিয়েছে। এখন তো শুধু সেই চাকরি যাচ্ছে, প্রকৃত তদন্ত হলে অনেক বড় মাথাকেও জেলে যেতে হবে।”

বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীদের বিভ্রান্ত করে, বামের নিশানা, মুখ‍্যমন্ত্রী বললেন ‘বিকাশবাবুদের গিয়ে বলুন!’

বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীদের বিভ্রান্ত করে, বামের নিশানা, মুখ‍্যমন্ত্রী বললেন ‘বিকাশবাবুদের গিয়ে বলুন!’


সোমবার পূর্ব বর্ধমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  সভায় বিক্ষোভ দেখিয়েছিলেন প্রাথমিকে চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার একই ভাবে তৃণমূলনেত্রীর আসানসোলের সভায় তাঁর বক্তৃতার মাঝখানেই একদল চাকরিপ্রার্থী চিৎকার করতে থাকে, ‘দিদি আমাদের চাকরি দিন।’ যা শুনে মাইক হাতে মুখ্যমন্ত্রী  তাঁদের উদ্দেশে বলে দেন, এটা আদালতে বিচারাধীন বিষয়। তিনি কিছু করতে পারবেন না। যা বলার কোর্টে গিয়েই বলতে হবে।

৩-৪জন মহিলা কর্মীসভায় প্ল্যাকার্ড তুলে ধরে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতেই মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।  তিনি নিশানা বানালেন বামেদের। নিশানা হলেন কলকাতা পুরনিগমের প্রাক্তন মেয়র তথা রাজ্যসভার বাম সাংসদ ও বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে(Bikash Ranjan Bhattacharya)। সাম্প্রতিককালে কোনও বাম নেতা তথা আইনজীবীকে প্রকাশ্যে এভাবে আক্রমণ শানতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে। কিন্তু মঙ্গলবার মমতার নিশানায় বিদ্ধ হলেন বিকাশরঞ্জন। মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে(Asansol) ছিল মুখ্যমন্ত্রীর কর্মীসভা। সেখানেই সভা চলাকালীন সময়ে টেট(TET) উত্তীর্ণ ৩-৪জন মহিলা প্ল্যাকার্ড তুলে ধরে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন যা দেখে মুখ্যমন্ত্রী সাফ জবাবে বল ঠেলে দিলেন বিকাশবাবুর কোর্টে।

মমতা  বলেন, ‘আমি চাকরি দিতে চাই। সিপিএমের কিছু লোক মামলা করেছে। যান গিয়ে বিকাশবাবুদের (সিপিএম সাংসদ তথা আইনজীবী) (Bikash Bhattacharya) গিয়ে বলুন, আপনার তো অনেক টাকা। আমাদের চাকরি থেকে কেন তাড়াচ্ছেন!”

তৃণমূলনেত্রীর এই কথার প্রতিক্রিয়ায় আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য বলেন, “ওঁর (মমতা বন্দ্যোপাধ্যায়ের) আরও পড়াশোনা করা উচিত। ওঁকে জানতে হবে মামলাকারী মামলা করেন। আইনজীবীর কাজ সেটা আইনি ভাষায় আদালতের সামনে তুলে ধরা। আর ওঁর সরকার যোগ্যদের চাকরি না দিয়ে টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দিয়েছে। এখন তো শুধু সেই চাকরি যাচ্ছে, প্রকৃত তদন্ত হলে অনেক বড় মাথাকেও জেলে যেতে হবে।”

 
বিকাশ ভট্টাচার্য আরও বলেন, “আমার কত টাকা আছে তাতে ওঁর কী? আমার তো উপার্জনের টাকা, দুর্নীতির টাকা তো নয়।!”

এদিনের সভায় ক্ষোভের সঙ্গেই তৃণমূলনেত্রী বলেন, কালকেও বর্ধমানে করেছে। এভাবে সভার মধ্যে ঢুকে পড়ে সামনে চলে এসে চিৎকার করা ঠিক নয়। তিনি এও বলেন, ১৭ হাজার চাকরি রেডি রয়েছে। কোর্ট বললেই দিয়ে দেব। আমি তো আদালতের কথার বাইরে গিয়ে কিছু করতে পারব না। বিক্ষোভকারীদের উদ্দেশে দিদি বলেন, আপনাদের যা বলার তা আদালতে গিয়ে বলতে হবে। সেখান থেকে অর্ডার বের করে আনুন। জানা গিয়েছে, এদিনের সভায় যাঁরা বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা এসেছিলেন মুর্শিদাবাদ থেকে।

Your Opinion

We hate spam as much as you do