Tranding

02:08 PM - 04 Feb 2026

Home / National / জাতীয় ভোটার দিবসে আপনার বাড়িতে পৌঁছে যাবে নির্বাচন কমিশন, বাড়িতে বসেই ভোটার কার্ড পাবেন

জাতীয় ভোটার দিবসে আপনার বাড়িতে পৌঁছে যাবে নির্বাচন কমিশন, বাড়িতে বসেই ভোটার কার্ড পাবেন

ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৫২ সালে ভারতের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেনের তত্ত্বাবধানে। ১৯৫০ সালের ২৫জানুয়ারি গঠিত হয়েছিল ভারতের নির্বাচন কমিশন। এই দিনটিকে স্মরণ করেই ২০১১ সাল থেকে জাতীয় ভোটার দিবস পালিত হয়ে আসছে। তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং সর্বপ্রথম এই দিবস পালনের উদ্যোগ গ্রহণ করেন এবং পরবর্তী ক্ষেত্রে মন্ত্রিসভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

জাতীয় ভোটার দিবসে আপনার বাড়িতে পৌঁছে যাবে নির্বাচন কমিশন, বাড়িতে বসেই ভোটার কার্ড পাবেন

 জাতীয় ভোটার দিবসে আপনার বাড়িতে পৌঁছে যাবে নির্বাচন কমিশন, বাড়িতে বসেই ভোটার কার্ড পাবেন

২৫ জানুয়ারি দিনটিকে বহুদিন হল জাতীয় মতদাতা দিবস হিসেবে ঘোষণা করেছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উদযাপনের ক্ষেত্রে আজ সমগ্র দেশবাসীর কাছে একটি বিশেষ দিন। জাতীয় ভোটার দিবসে মানুষকে ভোটদানের বিষয়ে সচেতন করতে এবং নির্বাচনী প্রক্রিয়ার প্রতি মানুষের আরও আগ্রহ তৈরি করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন। আজ রাজ্যজুড়েও একাধিক কর্মসূচী গ্রহণ করেছে নির্বাচন কমিশন ও পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। 

ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৫২ সালে ভারতের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেনের তত্ত্বাবধানে। ১৯৫০ সালের ২৫জানুয়ারি গঠিত হয়েছিল ভারতের নির্বাচন কমিশন। এই দিনটিকে স্মরণ করেই ২০১১ সাল থেকে জাতীয় ভোটার দিবস পালিত হয়ে আসছে। তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং সর্বপ্রথম এই দিবস পালনের উদ্যোগ গ্রহণ করেন এবং পরবর্তী ক্ষেত্রে মন্ত্রিসভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

২০২২ সালের জাতীয় ভোটার দিবসে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবার মানুষের ভোটার কার্ড নিয়ে যাবতীয় সমস্যার সমাধান করতে বাড়িতে পৌঁছে যাবে নির্বাচন কমিশন।  কোনও ভুল-ত্রুটির সমাধান করতে মানুষকে কোথাও ছোটাছুটি করতে হবে না, সবটাই ডাকযোগে সমাধান হবে বলেই জানিয়েছে নির্বাচন কমিশন।
ভোটার দিবসে একটাই শপথ সব নির্বাচক যেন ভোটদানের অধিকারী  থাকে। এর নিশ্চয়তা দিতে হবে নির্বাচন কমিশনকে।

Your Opinion

We hate spam as much as you do