Tranding

01:40 PM - 04 Feb 2026

Home / National / গুজরাটে সেতু বিপর্যয়ে মৃত ১৪১, চলছে উদ্ধারকাজ, ফিট সার্টিফিকেট ছাড়াই সেতুর কাজ শুরুর অভিযোগ

গুজরাটে সেতু বিপর্যয়ে মৃত ১৪১, চলছে উদ্ধারকাজ, ফিট সার্টিফিকেট ছাড়াই সেতুর কাজ শুরুর অভিযোগ

গুজরাটি নববর্ষের দিন ২৬ অক্টোবর জনসাধারণের জন্য এই সেতুটি খুলে দেওয়া হয়। মোরবি মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রধান সন্দীপসিন জ়ালা জানিয়েছিলেন, কোনও ‘ফিটনেস সার্টিফিকেট’ ছাড়াই এই সেতু খুলে দেওয়া হয়। এই দুর্ঘটনার সময় গুজরাটেই ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

গুজরাটে সেতু বিপর্যয়ে মৃত ১৪১, চলছে উদ্ধারকাজ, ফিট সার্টিফিকেট ছাড়াই সেতুর কাজ শুরুর অভিযোগ

গুজরাটে সেতু বিপর্যয়ে মৃত ১৪১, চলছে উদ্ধারকাজ, ফিট সার্টিফিকেট ছাড়াই সেতুর কাজ শুরুর অভিযোগ 
 
Oct 31, 2022 

ঝুলন্ত সেতু ভেঙে গুজরাতের মোরবিতে  এখনও পর্যন্ত ১৪৪ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ১৭৭ জনকে উদ্ধার করা হয়েছে। এসডিআরএফ, এনডিআরএফ, সামরিক বাহিনী, নৌসেনা, বায়ুসেনা এখনও নিখোঁজদের খোঁজে তল্লাশি অভিযান ও উদ্ধার অভিযান জারি রেখেছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনার মুহূর্তে প্রায় ৪০০ জনের বেশি সেতুতে উপস্থিত ছিলেন। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক। 

 

আগামীকাল মোরবিতে দুর্ঘটনাস্থলে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রায় ৫০০ জন দুর্ঘটনার সময় সেই ঝুলন্ত সেতুতে উপস্থিত ছিল বলে দাবি করা হয়েছে একাধিক রিপোর্টে। দুলতে দুলতে সেতুর ছিঁড়ে মাচ্ছু নদীতে ছিঁড়ে পড়ে সেতুটি। আধিকারিকদের মতে, প্রায় ১২৫ জন মানুষকে ধরে রাখার ক্ষমতা ছিল ওই সেতুটির।
অনেকে দুর্ঘটনার মুহুর্তে ১৫০ বছরের পুরনো এই সেতুটিতে ছট পুজোর বিভিন্ন নিয়মকানুন পালন করছিলেন।
সেতুটি ছিঁড়ে পড়ার পরই একে অপরের উপর হুড়মুড়িয়ে পড়ে যান। ভিডিয়োতে দেখা গিয়েছে, বেশ কয়েকজন সেতুর বিভিন্ন অংশ ধরে প্রাণ বাঁচার চেষ্টা করছেন।
                                                                                                            
মাচ্ছু নদীর উপরে এই কেবলের সেতুটি গত সাত মাস মেরামতির জন্য বন্ধ ছিল। গুজরাটি নববর্ষের দিন ২৬ অক্টোবর জনসাধারণের জন্য এই সেতুটি খুলে দেওয়া হয়। মোরবি মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রধান সন্দীপসিন জ়ালা জানিয়েছিলেন, কোনও ‘ফিটনেস সার্টিফিকেট’ ছাড়াই এই সেতু খুলে দেওয়া হয়।
এই দুর্ঘটনার সময় গুজরাটেই ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই ঘটনায় সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, উদ্ধারকাজে রাজ্য সরকারকে সবরকম সাহায্য করছে কেন্দ্র।


গতকালই ঘটনাস্থলে গিয়েছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্য়াটেল ও স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘাভি। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, একটি অপরাধমূলক মামলা দায়ের করা হয়েছে এবং ৫ সদস্য়ের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই সেতু বিপর্যয়ের ঘটনায় তদন্ত শুরু করেছে এই কমিটি।
                                                                                                                                                                                                        

 সারারাত উদ্ধারকাজ চালিয়েছে। সঙ্গে ছিল দুটি এসডিআরএফ টিম ও সামরিক বাহিনী, বায়ু সেনা ও নৌসেনা।
ঝাঁকুনি দেওয়া হচ্ছিল সেতুটিকে।                                                                                                                                                                                                                 
এই দুর্ঘটনার পরই রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফে নিহতদের পরিবার ও আহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। রাজ্যসরকার মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায‍্য ঘোষনা করেন।

 

 

Your Opinion

We hate spam as much as you do