Tranding

01:47 PM - 04 Feb 2026

Home / National / তরুন শহীদ পুলিশ অফিসার আরসাদকে শেষ শ্রদ্ধা জানাতে হাজার ভিড় কাশ্মীরের গ্রামে

তরুন শহীদ পুলিশ অফিসার আরসাদকে শেষ শ্রদ্ধা জানাতে হাজার ভিড় কাশ্মীরের গ্রামে

গতকাল গভীর রাতে তাঁর কফিনবন্দী দেহ এসে পৌঁছায় গ্রামে। শহিদকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ।

তরুন শহীদ পুলিশ অফিসার আরসাদকে শেষ শ্রদ্ধা জানাতে হাজার ভিড় কাশ্মীরের গ্রামে

তরুন শহীদ পুলিশ অফিসার আরসাদকে শেষ শ্রদ্ধা জানাতে হাজার ভিড় কাশ্মীরের গ্রামে

জঙ্গিদের গুলিতে শহীদ কাশ্মীর পুলিশের সাব ইনস্পেক্টর আরশাদ আহমেদ মির  জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়া জেলার কালমুনা গ্রামের বাসিন্দা। সদ্য কাশ্মীর পুলিশে যোগ দিয়েছিলেন আরশাদ। বয়স মাত্র ২৫ বছর। গত বছরই জম্মু ও কাশ্মীর পুলিশে সাব ইনস্পেক্টর পদে নিযুক্ত হন তিনি। এক বছরের ট্রেনিং শেষে মাস খানেক আগে খন্ন্যার থানায় কাজে যোগ দিয়েছিলেন।

গতকাল খন্যার বাজার এলাকায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় সাব ইনস্পেক্টর আরশিদ আহমেদকে। ভরা বাজারে জঙ্গিদের গুলিতে লুটিয়ে পড়েন তিনি। শরীরে ক্ষত এতটাই গভীর ছিল যে শেষ রক্ষা হয়নি। তড়িঘড়ি তাঁকে শের-ই-কাশ্মীর ইন্সটিটিউট মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়ার হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

গতকাল গভীর রাতে তাঁর কফিনবন্দী দেহ এসে পৌঁছায় গ্রামে। শহিদকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ।

 তাঁর কাজের জন্য কাশ্মীর পুলিশে বেশ খ্যাতি ছিল। এত কম বয়সে তাঁর চলে যাওয়ায় শোকে  কাশ্মীর পুলিশও। কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং জানিয়েছেন, আমরা এক সাহসী, তরুণ আধিকারিককে হারালাম। তিনি এক অভিযুক্ত ব্যক্তিকে হাসাপাতালে নিয়ে গিয়েছিলেন মেডিকেল চেক আপের জন্য। হাসপাতাল থেকে বেরোনোর সময় তাঁকে গুলি করা হয়। আততায়ীদের ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে।
আততায়ীরা তিনবার গুলি চালিয়েছে আরসাদের উপর। হামলাকারীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

Your Opinion

We hate spam as much as you do