আহত অবস্থায় এক মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু এহং বিধাননগরের পুলিশ কমিশনারও।
লেকটাউনে মিনি জয়া সিনেমা হলে বিধ্বংসী আগুন, আহত ২
আগুন লাগার ঘটনা ঘটেই চলেছে।
লেকটাউনের মিনি জয়া সিনেমা হলে বিধ্বংসী আগুন। সিনেমা হল কমপ্লেক্সে এদিন রাতে আগুন লাগে। ঘটনাস্থলে যায় দমকলের ১৫টি ইঞ্জিন। আগুনের উৎস জানা যায়নি। এলাকা ধোঁয়ায় ঢেকে গিয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
আহত অবস্থায় এক মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু এহং বিধাননগরের পুলিশ কমিশনারও। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। তবে কীভাবে আগুল লাগল, তার কারণ এখনও জানা যায়নি।
উল্লেখ্য, ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন ভয়াবহ আকার নেওয়ার আশঙ্কার সৃষ্টি হয়েছে। গোটা এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। পাশাপাশি,বাসিন্দাদেরও দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন দমকলকর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে।
We hate spam as much as you do