SFI-এর রাজ্য সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য লেখেন, "বইমেলা শেষ। ছাত্রসংগ্রাম স্টল থেকে রেকর্ড বই বিক্রির হিসেব পাওয়া যাচ্ছে। অভিনন্দন সমস্ত কমরেডকে। পুরো ছাত্রসংগ্রাম টিম, বিভিন্ন জেলার কর্মীরা যারা এবছর ছাত্রসংগ্রামের কাজে নিয়োজিত ছিল। পড়া ও লড়া দীর্ঘজীবী হোক।"
পড়া ও লড়াকে দীর্ঘজীবী করার দাবীতেই বইমেলায় SFI এর রেকর্ড বিক্রি
14 Feb 2023,
দুর্গোৎসবের পর এবার কলকাতা বইমেলাতেও রেকর্ড সংখ্যক বই বিক্রি হল SFI ছাত্রসংগ্রাম স্টলে। দু'সপ্তাহে প্রায় প্রতিদিনই বইমেলার ৫১৬ নম্বর স্টলে উপচে পড়েছিল বইপ্রেমীদের ভিড়। ছাত্র যুব থেকে শুরু করে বহু সেলেবদের দেখা গিয়েছে ছাত্রসংগ্রাম স্টলে। বইয়ের পাশাপাশি দেদার বিক্রি হয়েছে চে গুয়েভারা টুপি, টি শার্ট সহ নানা স্লোগান লেখা মেমেন্টো। উচ্ছ্বসিত ভারতের ছাত্র ফেডারেশনের সদস্যরা।
প্রতি বছরের মতো এবারও বইমেলায় বসেছিল ছাত্রসংগ্রামের ছোট্ট স্টলটি। সল্টলেক সেন্ট্রাল পার্কের বইমেলা গ্রাউন্ডের নয় নম্বর গেটের কাছে বামেদের এই স্টলে ঢুঁ মেরেছেন বহু সংখ্যক বইপ্রেমী। বামপন্থী ছাত্রযুবরা জানাচ্ছেন, গতবারের রেকর্ড ছাপিয়ে এ বছর অসংখ্য মানুষ এসেছেন তাঁদের স্টলে। বইয়ের পাশাপাশি এবারে স্টলে বিশেষ আকর্ষণ ছিল টিশার্ট, টুপি, কফি মগ, পোস্টার, বুকমার্ক। যার চাহিদাও তরুণ-তরুণীদের মধ্যে লক্ষ্য করা গিয়েছে। সুত্রের খবর এ বছর পাঁচ লাখ টাকারও বেশি বই বিক্রি হয়েছে। এবারের বইমেলায় বামপন্থী মানুষজন ছাড়াও বহু অংশের সাধারণ মানুষ বই এবং অন্যান্য সামগ্রী সংগ্রহ করছেন আমাদের স্টল থেকে। মতাদর্শের চর্চা এগিয়ে যাবে, আগামী বইমেলায় আরও নতুন রেকর্ড তৈরি করবে ছাত্রসংগ্রামের স্টল।
এ বছরের বইমেলায় ছাত্রসংগ্রাম স্টলে একাধিক বইয়ের চাহিদা ছিল তুঙ্গে। তার মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে 'ঐতিহ্য উত্তরাধিকার' বইটি। ঐতিহ্য উত্তরাধিকার ১৯৮৬ সালে প্রথম প্রকাশিত হয়েছিল। তারপর বহুবার এটি নতুন করে মুদ্রিত হয়েছে। এই পুরনো বইটিই আবার রিপ্রিন্ট করা হয়েছে। চাহিদা ছিল দীপ্সিতা ধরের লেখা এডুকেশন অর এক্সক্লুশন বইটির।"
এদিন বইমেলা শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে নিজের ফেসবুক পেজে SFI-এর রাজ্য সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য লেখেন, "বইমেলা শেষ। ছাত্রসংগ্রাম স্টল থেকে রেকর্ড বই বিক্রির হিসেব পাওয়া যাচ্ছে। অভিনন্দন সমস্ত কমরেডকে। পুরো ছাত্রসংগ্রাম টিম, বিভিন্ন জেলার কর্মীরা যারা এবছর ছাত্রসংগ্রামের কাজে নিয়োজিত ছিল। পড়া ও লড়া দীর্ঘজীবী হোক।"
We hate spam as much as you do