সব মিলিয়ে জেলায় এখনও পর্যন্ত ৪৯৭ জন প্রাথমিক শিক্ষকদের শোকজ করেছে প্রশাসন। ইতিমধ্যেই শিক্ষকেরা শোকজের জবাব দিতেও শুরু করেছেন বলে জানা যাচ্ছে। সেই জবাবে প্রশাসন সন্তুষ্ট না হলে আগামীতে সরকারি নির্দেশ অনুযায়ী শিক্ষকদের একদিনের কর্মদিবস বাতিল ও একদিনের বেতন কাটা হবে বলে জেলা শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে।
উত্তর দিনাজপুরেধর্মঘটে সামিল হওয়ায় প্রায় ৫০০ শিক্ষককে শোকজ, উপযুক্ত জবাব না পেলেই চাকরি জীবনে ছেদের সম্ভাবনা
Mar 22, 2023
ডিএ-র দাবিতে চলছে লাগাতার আন্দোলন। চাপ বাড়ছে সরকারের। চলছে ডিজিটাল স্ট্রাইকও । এরমধ্যে চলতি মাসের ১০ তারিখ ডিএ-র দাবি বনধের ডাক দিয়েছিল আন্দোলনকারীরা। ফাঁকা হয়ে গিয়েছিল বহু সরকারি দফতর, বহু স্কুলে ছিল অঘোষিত ছুটি। বনধের সমর্থনে স্কুলে গড় হাজির ছিলেন বহু শিক্ষক। এরইমধ্যে বনধের দিন স্কুলে না আসার জন্য উত্তর দিনাজপুরে (Uttar Dinajpur) ৪৯৭ জন প্রাথমিক শিক্ষকদের শো-কজ করল জেলা প্রাথমিক স্কুল শিক্ষা দফতর। তালিকায় নাম রয়েছে জেলার একাধিক স্কুলের শিক্ষকদের নাম। এই নির্দেশিকা সামনে আসতেই তা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে জেলার শিক্ষামহলে।
সব মিলিয়ে জেলায় এখনও পর্যন্ত ৪৯৭ জন প্রাথমিক শিক্ষকদের শোকজ করেছে প্রশাসন। ইতিমধ্যেই শিক্ষকেরা শোকজের জবাব দিতেও শুরু করেছেন বলে জানা যাচ্ছে। সেই জবাবে প্রশাসন সন্তুষ্ট না হলে আগামীতে সরকারি নির্দেশ অনুযায়ী শিক্ষকদের একদিনের কর্মদিবস বাতিল ও একদিনের বেতন কাটা হবে বলে জেলা শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে। এদিকে ডিএ-র দাবিতে ধর্মঘটে সামিল হওয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আগে এফআইআর করতে দেখা গিয়েছে তৃণমূলের শিক্ষক সংগঠনকে। জলপাইগুড়ির সুনিতিবালা সদর গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধ দায়ের হয়েছিল FIR।
We hate spam as much as you do