Tranding

10:14 AM - 04 Feb 2026

Home / National / তীব্র বিরোধিতার মধ্যেই লোকসভায় পেশ ওয়াকফ সংশোধনী বিল! সংসদের বাইরে বিক্ষোভ বিরোধী সাংসদদের

তীব্র বিরোধিতার মধ্যেই লোকসভায় পেশ ওয়াকফ সংশোধনী বিল! সংসদের বাইরে বিক্ষোভ বিরোধী সাংসদদের

এদিন লোকসভায় ঝড় তোলার আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দলের লোকসভা এমপিদের সঙ্গে এক বৈঠক করেন। কেন্দ্র-বিরোধী জোট ইন্ডিয়ার তরফেও ঠিক হয়েছে যে, এদিন বিল পেশের সময় বা পরে কোনও প্রতিবাদ-বিক্ষোভ নয়, ওয়াকআউট নয়। ইন্ডিয়া জোট শুধু আলোচনা-বিতর্ক চায় এবং ভোটাভুটির জন্য চাপ দেবে সরকারকে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে মঙ্গলবার সন্ধ্যাতেই জানিয়ে দিয়েছিলেন, ওয়াকফ বিলকে পরাজিত করতে বিরোধী দলগুলি ঐক্যবদ্ধ রয়েছে।

তীব্র বিরোধিতার মধ্যেই লোকসভায় পেশ ওয়াকফ সংশোধনী বিল! সংসদের বাইরে বিক্ষোভ বিরোধী সাংসদদের

তীব্র বিরোধিতার মধ্যেই লোকসভায় পেশ ওয়াকফ সংশোধনী বিল! সংসদের বাইরে বিক্ষোভ বিরোধী সাংসদদের

2nd April 2025 


কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরেন রিজিজু বুধবার লোকসভায় পেশ করলেন বহু বিতর্কিত-চর্চিত ওয়াকফ সংশোধনী বিল। বিল পেশের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এই বিল যোথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছিল। এবং নতুন বিল ক্যাবিনেটেও অনুমোদন পেয়েছে। আমরা কংগ্রেস কমিটির মতো নয়। যে কমিটি একটি রাবার স্ট্যাম্পের মতো। আমাদের কমিটি যথাযথভাবে বিচার করে এবং বিল নিয়ে বিতর্কের সুযোগ রয়েছে।

 

ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ নিয়ে আজ, বুধবার উত্তপ্ত হল লোকসভা। শাসক ও বিরোধী দল উভয়েই শক্তি প্রদর্শনে কোমর বেঁধে নেমেছে। বিল পেশের আগেই কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরেন রিজিজু সকালেই জানিয়ে দিলেন যে, বেশ কিছু বিরোধী দলের সদস্য ব্যক্তিগতভাবে এই সংশোধিত বিলের সমর্থক। যদিও তাদের দলগত অবস্থান ভিন্ন। 

 

এই সংশোধনী বিলে ওয়াকফ সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও প্রশাসনিক উন্নয়নের প্রস্তাব আনা হয়েছে। ২০২৪ সালের অগস্ট মাসে লোকসভায় প্রাথমিকভাবে এই বিলটি পেশ করা হলেও বিরোধী দলগুলি ও বিভিন্ন মুসলিম সংগঠনের বিরোধিতায় এই বিলকে যৌথ সংসদীয় কমিটিতে পর্যালোচনার জন্য পাঠানো হয়। বিরোধী এই সংশোধনীর প্রবল বিরোধিতা করে একে অসাংবিধানিক এবং মুসলিমদের পক্ষে একপেশে মনোভাব বলে সমালোচনা করে।

 

এদিন লোকসভায় ঝড় তোলার আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দলের লোকসভা এমপিদের সঙ্গে এক বৈঠক করেন। কেন্দ্র-বিরোধী জোট ইন্ডিয়ার তরফেও ঠিক হয়েছে যে, এদিন বিল পেশের সময় বা পরে কোনও প্রতিবাদ-বিক্ষোভ নয়, ওয়াকআউট নয়। ইন্ডিয়া জোট শুধু আলোচনা-বিতর্ক চায় এবং ভোটাভুটির জন্য চাপ দেবে সরকারকে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে মঙ্গলবার সন্ধ্যাতেই জানিয়ে দিয়েছিলেন, ওয়াকফ বিলকে পরাজিত করতে বিরোধী দলগুলি ঐক্যবদ্ধ রয়েছে।

 

কেন্দ্রীয় মন্ত্রী রিজিজুর বক্তৃতার সময় বিলের বিরোধিতায় স্লোগান বিরোধী সাংসদদের। বিরোধীরা পরে বলার সুযোগ পাবেন জানিয়ে শান্ত হওয়ার অনুরোধ স্পিকার ওম বিড়লার।

রিজিজুর দাবি, মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসে হস্তক্ষেপ করছে না সংশোধিত বিল। একই সঙ্গে তিনি জানান, কেবল ওয়াকফ সম্পত্তির দেখভাল সংক্রান্ত বিষয় নিয়েই কাজ করছে নতুন বিল।

বক্তৃত করতে গিয়ে পাল্টা কেন্দ্রকে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। দাবি করলেন, সংসদকে বিভ্রান্ত করছেন কেন্দ্রীয় মন্ত্রী। গৌরব বলেন, “এই বিল সংবিধানকে অবজ্ঞা করতে চায়। সংখ্যালঘু সম্প্রদায়কে অপদস্থ করতে চায় এবং ভারতের সমাজকে বিভক্ত করতে চায়।”

একের পর এক ব্যর্থতা দিয়ে বিল, কটাক্ষ অখিলেশের
সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব ওয়াকফ বিল নিয়ে বলতে গিয়ে নোটবন্দির প্রসঙ্গ তুললেন। তাঁর দাবি, একের পর এক ব্যর্থতা দিয়ে এই বিল তৈরি হয়েছে। বিজেপি শুধু একটি পুরনো ঘটনার কথা ভাবে। অযোধ্যার কথা।
বিজেপিকে বিল-কটাক্ষ অখিলেশের
‘‘বিজেপির মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীও আগে ইদের উৎসবে যোগ দিতেন। হঠাৎ কী হল জানি না। আমাদের সংবিধান কি এই শিক্ষা দেয়?’’ বললেন অখিলেশ। তিনি আরও বলেন, ‘‘যখনই বিজেপি কোনও বিল আনে নিজেদের ব্যর্থতা চাপা দেওয়ার জন্য আনে।’’
ওয়াকফ বিলের বিপক্ষে তৃণমূল, সাংসদ কল্যাণ বললেন, ‘অসাংবিধানিক’
তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি এই বিলকে একেবারেই সমর্থন করছি না। এই বিল অসাংবিধানিক। তৃণমূলের তরফে আমরা এই বিলের বিরোধিতা করছি।’’ তিনি জানান, বিজেপির আনা এই বিলে মুসলমানদের অধিকার খর্ব হচ্ছে। এই বিল অসাংবিধানিক। কল্যাণের দাবি, ওয়াকফ বিলের নেপথ্যে কেন্দ্রীয় সরকারের অসৎ উদ্দেশ্য রয়েছে। ভোটাভুটি হলে এই সংশোধনী বিলের বিপক্ষে ভোট দেবে তৃণমূল।
ওয়াকফ বিলের বিপক্ষে ডিএমকে
ডিএমকে সাংসদ এ রাজা ওয়াকফ বিলের বিপক্ষে বলতে ওঠেন। তিনি মোদী সরকারকে আক্রমণ করে জানান, বিলের বিপক্ষে ভোটাভুটিতে অংশ নেবে তাঁদের দল। লোকসভায় ওয়াকফ (সংশোধনী) বিলের উপর বিতর্ক চলাকালীন উদ্ধব সেনা সাংসদ অরবিন্দ সাবন্ত প্রশ্ন তোলেন, ‘‘সরকার কি মন্দির কমিটিতে অহিন্দুদের থাকার অনুমতি দেবে? কারণ তারা ওয়াকফ বোর্ড কমিটিতে অমুসলিমদের স্থান দেওয়ার চেষ্টা করছে?’’


এই সংশোধনী বিল নিয়ে এদিন ফের একবার শাসক-বিরোধী জোটের শক্তি প্রদর্শন হতে চলেছে। যদি ভোটাভুটির দিকে গড়ায় তাহলে কার পক্ষে কত ভোট পড়তে পারে! কোন দলের কী অবস্থা রয়েছে লোকসভায়? যদি বিরোধীরা ভোটাভুটির উপর চাপ দেয় তাহলে তা ধ্বনি ভোটে হবে, নাকি বোতাম টিপে অথবা গোপন ব্যালটে, তা ঠিক করার অধিকারী একমাত্র স্পিকার ওম বিড়লা। এই বিল পাশ করতে বিজেপির প্রয়োজন ২৭২টি সমর্থন। 

ওয়াকফ বিলের পক্ষে এনডিএ-র শক্তি কত লোকসভায়?
বিজেপি-২৪০
জেডি(ইউ)- ১২
তেলুগু দেশম পার্টি- ১৬
এলজেপি (আরভি)- ৫
আরএলডি- ২
শিবসেনা (একনাথ শিন্ডে)- ৭

অর্থাৎ এনডিএ জোটের পক্ষে থাকছে ২৮২টি ভোট। যদি সব ভোট বিলের পক্ষে পড়ে তাহলে লোকসভায় সহজেই পাশ হয়ে যাবে ওয়াকফ সংশোধনী বিল।

ওয়াকফ বিলের বিপক্ষে ইন্ডিয়া জোটের শক্তি কত লোকসভায়?
ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫ সংসদের উভয় কক্ষে পাশ করানোর জন্য প্রয়োজনীয় সংখ্যা রয়েছে এনডিএ শিবিরের কাছে। তবে বিলের বিরোধিতায় এককাট্টা বিরোধী জোট ‘ইন্ডিয়া’ও।

কংগ্রেস- ৯৯
সমাজবাদী পার্টি- ৩৭
তৃণমূল কংগ্রেস- ২৮
ডিএমকে-২২
শিবসেনা (উদ্ধব ঠাকরে)- ৯
এনসিপি (পাওয়ার)- ৮
বামদল - ৯
আরজেডি- ৪
আম আদমি পার্টি- ৩
ঝাড়খণ্ড মুক্তি মোর্চা-৩
মুসলিম লিগ- ৩
ন্যাশনাল কনফারেন্স- ২
অন্যান্য- ৪

অর্থাৎ ইন্ডিয়া জোটের সংখ্যা ২৩৫। ফলে ভোটাভুটি হলে বিরোধী জোটের পরাজয় সংখ্যাতত্ত্বের বিচারে অনিবার্য। তবে মিমের প্রধান আসাউদ্দিন ওয়েইসি এই বিলের কট্টর বিরোধী হলেও তিনি ইন্ডিয়া জোটের শরিক নয়। এছাড়াও ওয়াইএসআরসিপির ৪ জন এমপিও জোট নিরপেক্ষ হলেও তাঁরা বিরুদ্ধে ভোট দেবেন।

Your Opinion

We hate spam as much as you do