প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, ‘যেকোনও মূল্যে বোর্ড গড়তে হবে তৃণমূলকে। তাই প্রাণ দিতে হলে কংগ্রেস কাউন্সিলরকে। এই নির্লজ্জতা, বর্বরতা মানা যায় না।’
পানিহাটিতে খুন তৃনমূল , ঝালদায় খুন কংগ্রেস কাউন্সিলর রাজ্যের আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
ওষুধ কিনতে বেরিয়ে পানিহাটির কাউন্সিলর অনুপম দত্ত গুলিবিদ্ধ। বেলঘড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ৮নং ওয়ার্ডের কাউন্সিলর বাইকে করে বাড়ি থেকে বেরোনোর পরেই গুলি করা হয়। আগরপাড়া নর্থ স্টেশন রোডে ঘটনাটি ঘটে। মাথার পিছনে একটি গুলি লাগে। দোষীদের শাস্তির দাবি স্থানীয়দের। এই ঘটনার প্রতিবাদে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়, শুরু হয় পথ অবরোধ।
অন্যদিকে ঝালদা পুরসভার দুই নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে গুলি করল দুষ্কৃতীরা। রবিবার সান্ধ্য়ভ্রমণে বেরিয়েছিলেন তিনি। এরপরই দুজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। গুলি তাঁর মাথায় লাগে। তড়িঘড়ি তাঁকে ঝালদা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাঁচির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঝালদা থেকে দুই কিলোমিটার দূরে সালদহ নদীর কাছে প্রতিদিনই সান্ধ্যভ্রমণে যান তিনি। এদিনও সেই সময়ই দুষ্কৃতী হামলার ঘটনা ঘটে।
কংগ্রেসের জেলা সভাপতি নেপাল মাহাত জানিয়েছেন, তাঁরা খোঁজখবর নেওয়া শুরু করেছেন, কারা এই ঘটনা ঘটাল।
অন্যদিকে, প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত।
কে বা কারা তাঁকে গুলি করেছে, কেনইবা গুলি করেছে, তার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঝালদা পুরসভা এখনও ত্রিশঙ্কু। ঝালদায় ১২টি আসনের মধ্যে ৫টি করে আসনে জিতেছে তৃণমূল ও কংগ্রেস। বাকি দুটি আসনে জিতেছে দুই নির্দল প্রার্থী। কয়েকদিনের মধ্যেই এই পুরসভায় ভোর্ড গঠন হওয়ার কথা। তার আগে কংগ্রেসের কাউন্সিলর তথা ঝালদায় গুরুত্বপূর্ণ নেতা গুলিবিদ্ধ হওয়ার পর শাসক দলকে কাঠগড়ায় তুলেছে নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, ‘যেকোনও মূল্যে বোর্ড গড়তে হবে তৃণমূলকে। তাই প্রাণ দিতে হলে কংগ্রেস কাউন্সিলরকে। এই নির্লজ্জতা, বর্বরতা মানা যায় না।’
We hate spam as much as you do