Tranding

06:47 PM - 04 Feb 2026

Home / Politics / শহরে বামেদের তিন মিছিলে উত্তাল হল কলকাতা

শহরে বামেদের তিন মিছিলে উত্তাল হল কলকাতা

মহম্মদ সেলিম বলেছিলেন, ‘‘আমরা বিচার চাই। যোগ্য, যাঁরা চাকরির পরীক্ষায় পাশ করেছেন, তাঁদের নিয়োগ চাই। চাই, রাজ্য সরকার শূন্য পদের তালিকা প্রকাশ করুক।’’

শহরে বামেদের তিন মিছিলে উত্তাল হল কলকাতা

শহরে বামেদের তিন মিছিলে উত্তাল হল কলকাতা 


দুই ২৪ পরগনার জমায়েত হয় শিয়ালদহ স্টেশন চত্বরে। আর হাওড়া ও হুগলির বাম কর্মী-সমর্থকরা জমায়েত হয় হাও়ড়া স্টেশন চত্বরে। কলকাতা পার্কসার্কাসে।


কলকাতা ২৭ জুলাই ২০২২ 

 

মেধা-তালিকার ভিত্তিতে শিক্ষক-প্রার্থীদের নিয়োগ এবং ‘দুর্নীতিগ্রস্ত মন্ত্রিসভা’র মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে কলকাতায় মিছিলের ডাক দেয় বামফ্রন্ট। পার্ক সার্কাস, শিয়ালদহ ও হাওড়া থেকে বামেদের তিনটি মিছিল , বুধবার গান্ধীমূর্তির কাছে শিক্ষক-প্রার্থীদের অবস্থান-মঞ্চের দিকে যায়। কলকাতার জমায়েত হয় পার্ক সার্কাস ময়দানে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার জমায়েত হয় শিয়ালদহ স্টেশন চত্বরে। আর হাওড়া ও হুগলির বাম কর্মী-সমর্থকদের জমায়েতের হয় হাও়ড়া স্টেশন চত্বরে।

 সর্ব স্তরের মানুষকে পথে নামার আহ্বান জানিয়ে আলিমুদ্দিনে সোমবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছিলেন, ‘‘আমরা বিচার চাই। যোগ্য, যাঁরা চাকরির পরীক্ষায় পাশ করেছেন, তাঁদের নিয়োগ চাই। চাই, রাজ্য সরকার শূন্য পদের তালিকা প্রকাশ করুক।’’ মুখ্যমন্ত্রী বারবার আদালতের কথা বললেও নিয়োগের ক্ষেত্রে আদালতের কোনও বাধা নেই বলে মন্তব্য করেছেন আইনজীবী-সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য-সহ সিপিএম নেতৃত্ব। রাজ্যের বিভিন্ন জায়গায় গতকালও বিক্ষোভ মিছিল করেছে বামফ্রন্ট এবং বামেদের ছাত্র ও যুব সংগঠন।

প্রবল বর্ষণ সত্ত্বেও বিশাল জনজোয়ার আছড়ে পড়ে ধর্মতলায়। চাকরি প্রার্থীদের অবস্থানের ৫০০ দিনে পশ্চিমবঙ্গ সরকারের  মন্ত্রীর গ্রেপ্তার ও দূর্নীতির কথা  এখন সর্বজনবিদিত। প্রতিবাদে মহঃ সেলিম বলেন চোর শুধু একজন নয় আরো আছে। এরপর তিনি অবিলম্বে যোগ‍্যতা উত্তীর্ণকারীদের চাকরির দাবী করেন। 

 

Your Opinion

We hate spam as much as you do