Tranding

01:36 PM - 04 Feb 2026

Home / National / বছরে ২ কোটির ব‍্যার্থতার পর দেড় বছরে ১০ লক্ষ কর্মসংস্থানের ঘোষণা কেন্দ্রের, কংগ্রেস করল কটাক্ষ

বছরে ২ কোটির ব‍্যার্থতার পর দেড় বছরে ১০ লক্ষ কর্মসংস্থানের ঘোষণা কেন্দ্রের, কংগ্রেস করল কটাক্ষ

বিরোধী কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা টুইটে কটাক্ষ করে বলেন, ‘‌কর্মসংস্থানে এই মুহূর্তে সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে দিয়ে চলেছে দেশ। মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি গত ৭৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি। আর প্রধানমন্ত্রী শুধু ‘টুইটার টুইটার’ খেলছেন!’‌

বছরে ২ কোটির ব‍্যার্থতার পর দেড় বছরে ১০ লক্ষ কর্মসংস্থানের ঘোষণা কেন্দ্রের, কংগ্রেস করল কটাক্ষ

বছরে ২ কোটির ব‍্যার্থতার পর দেড় বছরে ১০ লক্ষ কর্মসংস্থানের ঘোষণা কেন্দ্রের, কংগ্রেস করল কটাক্ষ 


আগামী দেড় বছরে দেশে দশ লক্ষ কর্মসংস্থান হবে।

তার বেশিরভাগটাই মানবসম্পদ বা হিউম্যান রিসোর্সের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, প্রতিটি মন্ত্রকেই এইচআর পদে কর্মী নিয়োগ হবে। সংশ্লিষ্ট মন্ত্রকগুলির কাজের ধরন বুঝে নিযুক্ত কর্মীদের দেওয়া হবে দায়িত্ব। এই মর্মে ইতিমধ্যেই তিনি প্রতিটি মন্ত্রককে নির্দেশ দিয়েছেন বলে টুইট করেছে পিএমও। এই প্রকল্পের নাম মোদি দিয়েছেন ‘মিশন মোড’। প্রধানমন্ত্রীর অফিস থেকে টুইটে আরও বলা হয়েছে, ‘‌প্রতিটি মন্ত্রকেই হিউম্যান রিসোর্সের কর্মী প্রয়োজন। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই তাই মানবসম্পদ কর্মীদের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দেড় বছরের মধ্যেই সেই নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট মন্ত্রককে তা জানানোও হয়েছে।’‌  এটা ঘটনা কর্মসংস্থান নিয়ে একাধিক প্রত্যাশা দিলেও বাস্তবে তা পূরণ হয়নি। অবশেষে ১০ লক্ষ কর্মী নিয়োগের সিদ্ধান্ত। 

 

যদিও বিরোধী কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা টুইটে কটাক্ষ করে বলেন, ‘‌কর্মসংস্থানে এই মুহূর্তে সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে দিয়ে চলেছে দেশ। মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি গত ৭৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি। আর প্রধানমন্ত্রী শুধু ‘টুইটার টুইটার’ খেলছেন!’‌  

সিপিআইএমের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে বছরে 2 কোটি চাকরি প্রতিশ্রুতি  ছিল মোদি সরকারের।  তা সম্পূর্ণ হয়নি। উল্টে  লক্ষ লক্ষ মানুষের কাজ চলে গেছে এখন নতুন করে সরকারের ব্যর্থতা ঢাকার জন্য আবার একটি চমক ঘোষণা করা হচ্ছে। 

Your Opinion

We hate spam as much as you do