Tranding

01:45 PM - 04 Feb 2026

Home / Politics / ২০০০ কিলোমিটার হাঁটবার লক্ষে শুরু DYFI এর ইনসাফ যাত্রা

২০০০ কিলোমিটার হাঁটবার লক্ষে শুরু DYFI এর ইনসাফ যাত্রা

যুবকরা রাস্তায় বসে আছে চাকরিতে নিয়োগের জন্য । সরকারি কর্মচারীরা বসে আছেন উপযুক্ত সঠিক ডিএর জন্য। কর্মহীনতা গ্রাস করছে পশ্চিমবঙ্গকে। ছেলেমেয়েরা বাংলা ছেড়ে চলে যাচ্ছে অন্য জায়গায় কাজের জন্য । এই অবস্থায় ইনসাফ চাওয়ার জন্য বিচারের দাবিতে দলীয় পতাকার পাশাপাশি জাতীয় পতাকা কাঁধে নিয়ে রাস্তায় নামল বাম যুব সংগঠন ডিওয়াইএফআই। আজ, শুক্রবার থেকে শুরু হয়েছে ইনসাফ যাত্রা। কোচবিহার থেকে পায়ে হাঁটা শুরু করলেন দলের কর্মীরা

২০০০ কিলোমিটার হাঁটবার লক্ষে শুরু DYFI এর ইনসাফ যাত্রা

২০০০ কিলোমিটার হাঁটবার লক্ষে শুরু DYFI এর ইনসাফ যাত্রা

 Nov 03, 2023 

গোটা দেশের এবং গোটা বাংলার খবরের কাগজের হেডলাইন কে কোথায় কতটা সাম্প্রদায়িক হলো, ইউএপিএ আইনে কাকে গ্রেফতার করা হলো,খবর লেখার জন্য কোন সাংবাদিককে গ্রেপ্তার করা হলো আর বাংলার খবরের কাগজের হেডলাইন হচ্ছে কে কত টাকা চুরি করল? তৃণমূলের কোন নেতা জেলে? কোনো খবরের কাগজে শিরোনাম এটা নয় যে পশ্চিমবাংলায় কর্মসংস্থান মাটিতে মিশে গেছে। উচ্চশিক্ষিতদেরও চাকরির কোন সুযোগ নেই। দিকে দিকে চাকরি চুরির খবর পাওয়া যাচ্ছে। তাতে কোটি কোটি টাকা লেনদেন। টাকা যেন খোলামকুচি। নেতা-মন্ত্রী ভারি ভারি লোক তাতে যুক্ত। অথচ যুবকরা রাস্তায় বসে আছে চাকরিতে নিয়োগের জন্য । সরকারি কর্মচারীরা বসে আছেন উপযুক্ত সঠিক ডিএর জন্য। কর্মহীনতা গ্রাস করছে পশ্চিমবঙ্গকে। ছেলেমেয়েরা বাংলা ছেড়ে চলে যাচ্ছে অন্য জায়গায় কাজের জন্য । এই অবস্থায় ইনসাফ চাওয়ার জন্য বিচারের দাবিতে দলীয় পতাকার পাশাপাশি জাতীয় পতাকা কাঁধে নিয়ে রাস্তায় নামল বাম যুব সংগঠন ডিওয়াইএফআই। আজ, শুক্রবার থেকে শুরু হয়েছে ইনসাফ যাত্রা। কোচবিহার থেকে পায়ে হাঁটা শুরু করলেন দলের কর্মীরা। বৃহস্পতিবার রাতেই ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের পৌঁছে গিয়েছিলেন কোচবিহারে। রাতভর চলে প্রস্তুতি। শুক্রবার সকাল ঠিক ১১টা থেকে পথচলা শুরু হয়েছে। প্রায় ২ মাস পর ২০০০ কিলোমিটার পথ পেরিয়ে যাদবপুরে শেষ হবে সেই কর্মসূচি। মীনাক্ষী বলেন, “সমাজের সব অংশের বেকার ছাত্র যুবরা আজ সব থেকে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তাই সবার জন্য ইনসাফ চাই। সবাইকে এই যাত্রায় যোগ দেওয়ার আহ্বন জানাব।”

অনেক সংবাদ মাধ‍্যম অভিষেকের পদযাত্রার সাথে মিল খুঁজতে চাইলে   মীনাক্ষী আগেই বলেছেন, তাঁবু খাটিয়ে থাকছেন না তাঁরা, নেই খাবার-দাবারের এলাহি আয়োজনও। তাঁরা জেলায় জেলায় যাবেন, কর্মীদের বাড়িতেই বিশ্রাম নেবেন, সেখানেই খাবেন, আবার পথ চলবেন।

 

রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বাম নেত্রী বলেন, ‘ট্যাক্সের টাকা যখন নেতার বান্ধবীর খাটের তলায় পাওয়া যায়, পরিযায়ী শ্রমিকদের রক্ত ঘামের টাকা যখন ওদের আলমারি থেকে বেরোয়, কৃষককে যখন তিন গুন দাম দিয়ে সার কিনতে হয়, তখন তাঁদের জন্য আমাদের ইনসাফ যাত্রায় নামতে হবে।’ কেন্দ্র বা রাজ্য, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি কেউই রাখেননি বলে দাবি করেছেন তিনি।

  
জানা গিয়েছে, প্রায় দু হাজার কিলোমিটার পথ হাঁটবেন মীনাক্ষী মুখোপাধ্যায়, ধ্রুবজ্যোতি সাহা, কলতান দাশগুপ্তের মতো নেতারা। সব ঠিক থাকলে পুরো কর্মসূচিতেই নেতৃত্ব দেবেন মীনাক্ষী। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং পেরিয়ে মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান সব জেলাতেই যাবে ওই যাত্রা। আগামী ২২ ডিসেম্বর কর্মসূচি শেষ হবে যাদবপুরে। মোট ২৩টি জেলায় ১০০০ সভা করবে ডিওয়াইএফআই। 

Your Opinion

We hate spam as much as you do