প্রশাসন রামনবমীর মিছিল নিয়ন্ত্রণে ব্যর্থ। অস্ত্রের ঝনঝনানি আর চুড়ান্ত অসভ্যতা দেখেছে প্রশাসন। অভিযোগ তা দাঁড়িয়ে ঘটতে দিয়েছে পুলিশ। সকলেই জানে বামেদের মিছিল মানে দাঙ্গাবাজ গোলমালকারিদের দমন করার মিছিল। যে মিছিলে থাকবে শান্তি রোজগার আর দুর্নীতির কথা। বেঁচে থাকার কথা। কিন্তু আইনের অজুহাতে তা বাধাপ্রাপ্ত হল। কিন্তু জনস্রোতে সম্প্রীতির বার্তা ছড়িয়ে নজিরবিহীন মিছিল হল।
হুগলিতে বামেদের সম্প্রীতি মহামিছিলে জনপ্লাবন, প্রশাসনের বাধায় রাস্তা বদল সত্ত্বেও
Apr 9, 2023
সম্প্রীতির বার্তা দিতে বামপন্থী দলগুলির ডাকা মহামিছিলে রবিবার দুপুরে জনপ্লাবন দেখল হুগলির বিস্তীর্ণ এলাকা।
রবিবারের এই মিছিল আদতে শুরু হওয়ার কথা ছিল রিষড়ার সীমান্ত এলাকা বাগখাল থেকে। কিন্তু পুলিশ সেই অনুমতি দেয়নি, ফলে আরও এগিয়ে মিছিল শুরু হয় কোন্নগর বাটা থেকে।
প্রশাসন রামনবমীর মিছিল নিয়ন্ত্রণে ব্যর্থ। অস্ত্রের ঝনঝনানি আর চুড়ান্ত অসভ্যতা দেখেছে প্রশাসন। অভিযোগ তা দাঁড়িয়ে ঘটতে দিয়েছে পুলিশ। সকলেই জানে বামেদের মিছিল মানে দাঙ্গাবাজ গোলমালকারিদের দমন করার মিছিল। যে মিছিলে থাকবে শান্তি রোজগার আর দুর্নীতির কথা। বেঁচে থাকার কথা। কিন্তু আইনের অজুহাতে তা বাধাপ্রাপ্ত হল। কিন্তু জনস্রোতে সম্প্রীতির বার্তা ছড়িয়ে নজিরবিহীন মিছিল হল।
সিপিআইএম ছাড়াও মোট দশটি দল যোগ দিয়েছে এদিনের মিছিলে। গত রবিবার রিষড়ায় রামনবমীকে কেন্দ্র করে যে অশান্তির আবহ তৈরি হয়, সোমবার পর্যন্ত যার রেশ চলে। সেই ঘটনার পরেই এই মিছিল ডাকা হয়।
কোন্নগর বাটা থেকে শুরু হয়ে উত্তরপাড়া গৌরী সিনেমার সামনে এই মিছিল শেষ হয়। এর পরে শুরু হয় একটি জনসভা। এদিনের মিছিলে উপস্থিত রয়েছেন মহম্মদ সেলিম, বিমান বসু, শ্রীদীপ ভট্টাচার্য-সহ একাধিক বাম নেতৃত্ব।
কিন্তু তার পরেও আড়েবহরে মিছিলের যে আকৃতি দেখা যায়, তাতে দু-আড়াই ঘণ্টার জন্য একেবারে স্তব্ধ হয়ে যায় জিটি রোড। বালি ব্রিজেও যানজট হয়ে যায়।
হুগলিতে, 'এত বড় মিছিল সরকারে থাকার সময়েও হয়নি', বলছেন নেতারা
এদিনের মিছিলের বিপুল জমায়েত দেখে কার্যত চমকে গিয়েছেন অনেকেই। কেউ কেউ বলছেন, বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকার সময়েও এত বড় মিছিল খুব একটা দেখা যায়নি। সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য হুগলি জেলার সম্পাদক, দেবব্রত ঘোষ ‘দ্য ওয়াল’-কে বলেন, ‘বামফ্রন্ট যখন সরকারে ছিল, তখনও হুগলি জেলায় এত বৃহৎ মিছিল আমরা দেখিনি।’
মিছিল শেষে উত্তরপাড়ার সভায় বিমান বসু বলেন, “আমি পুরো মিছিলটা হাঁটিনি। ৩৪ মিনিট হাঁটার পর পিছনে গাড়িতে উঠেছিলাম। আমি যে মিছিল দেখলাম তাতে আমি অভিভূত। এইরকম মিছিল আমি হুগলিতে দেখিনি।”
আগামীকাল হাওড়ার শিবপুরেও বামফ্রন্টের ডাকা এমনই এক সম্প্রীতি মিছিল আয়োজিত হবে। বালিখাল থেকে হাওড়া ময়দান পর্যন্ত হাঁটবেন বাম কর্মী-সমর্থকরা।
We hate spam as much as you do