Tranding

05:20 PM - 04 Feb 2026

Home / National / জম্বু কাশ্মীরে গুলির লড়াই, সাতসকালে হত ২ লস্কর কমান্ডার

জম্বু কাশ্মীরে গুলির লড়াই, সাতসকালে হত ২ লস্কর কমান্ডার

রবিবার রাতে সোপিয়ানের সাদিক খান এলাকায় সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়েছিল৷ রাতভর গুলির লড়াইয়ের পর সোমবার সকালে নিহত দুই জঙ্গির দেহ উদ্ধার হয়।

জম্বু কাশ্মীরে গুলির লড়াই, সাতসকালে হত ২ লস্কর কমান্ডার

জম্বু কাশ্মীরে গুলির লড়াই, সাতসকালে হত ২ লস্কর কমান্ডার

newscopes.in   19th july

আজ সোমবার ভোরবেলা কাশ্মীরে  (Jammu and Kashmir)  লস্কর কমান্ডার-সহ দুই জঙ্গির দেহ পাওয়া গেছে ৷ এই প্রসঙ্গে কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, হত লস্কর কমান্ডারের পরিচয় জানা গেছে৷ ইশফাক দার ওরফে আবু আক্রম৷ ২০১৭ সাল থেকে উপত্যকায় জঙ্গি কার্যকলাপ চালাচ্ছিল সে৷ সকালেই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়৷ দু’জন নিকেশ হওয়ার পর ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ উদ্ধার করা হয়েছে৷ এখনও তল্লাশি চলছে৷ পরবর্তী কোনও বড় খবর এলে তাও জানানো হবে৷ রবিবার রাতে সোপিয়ানের সাদিক খান এলাকায় সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়েছিল৷  রাতভর গুলির লড়াইয়ের পর সোমবার সকালে নিহত দুই জঙ্গির দেহ উদ্ধার হয়। তার মধ্যে থেকে লস্করের শীর্ষ কর্তা ইশফাককে শনাক্ত করে যৌথবাহিনী। এলাকা থেকে উদ্ধার হয়েছে প্রচুর বেআইনি অস্ত্রশস্ত্রও।

এদিকে গত শুক্রবার শ্রীনগরে সেনা জঙ্গি গুলির লড়াইয়ে স্থানীয় দুই লস্কর জঙ্গি নিহত হয়৷ গত জুন মাসে শ্রীনগরে যে  জঙ্গি হানার ঘটনা ঘটেছে. তার সঙ্গেই এই দুই হত জঙ্গি জড়িত ছিল৷ চলতি বছরে জঙ্গি হামলায় একজন পুলিশ কর্তা ও বেশ কয়েকজন সাধারণ বাসিন্দার মৃত্যু হয়েছে৷ গোয়েন্দা সূত্রে খবর মেলে যেন এই হামলার কুচক্রী সাদিক খান এলাকায় লুকিয়ে আছে৷ গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়৷ জঙ্গিরা রাজি না হলে শুরু হয় গুলির লড়াই এতেই দুই জঙ্গির মৃত্যু হয়৷ সবমিলিয়ে উপত্যকায় চলতি বছরে এনকাউন্টারে হত ৭৮ জঙ্গি৷

Your Opinion

We hate spam as much as you do