Tranding

01:33 PM - 04 Feb 2026

Home / National / মুম্বাইয়ের সরকারি ঘোষনা তৃতীয় ঢেউ এসে পড়েছে মুম্বই ও নাগপুরে!

মুম্বাইয়ের সরকারি ঘোষনা তৃতীয় ঢেউ এসে পড়েছে মুম্বই ও নাগপুরে!

আমরা উৎসব পরেও উদযাপন করতে পারব। কিন্তু নাগরিকদের স্বাস্থ্য ও জীবনকে আমাদের অগ্রাধিকার দিতেই হবে। দৈনিক সংক্রমণ যে হারে বাড়তে শুরু করেছে তাতে পরিস্থিতি ফের হাতের বাইরে চলে যেতে পারে।

মুম্বাইয়ের সরকারি ঘোষনা তৃতীয় ঢেউ এসে পড়েছে মুম্বই ও নাগপুরে!

 মুম্বাইয়ের সরকারি ঘোষনা তৃতীয় ঢেউ এসে পড়েছে মুম্বই ও নাগপুরে!

  
তৃতীয় ঢেউএর ধাক্কার কথা সকলের আশঙ্কায় আছে। আগষ্ট সেপ্টেম্বরে এই ঢেউ আসার কথা বলা হয়েছিল।
  এই সময়ই  মুম্বইয়ের মেয়র বলে দিলেন , করোনার তৃতীয় ঢেউ (third Wave) ইতিমধ্যেই উপস্থিত হয়ে গিয়েছে মুম্বইয়ে (Mumbai)। সকলের উদ্দেশে তাঁর আবেদন, কোনও ভাবেই কোভিড বিধিকে আলগা ভাবে না নিতে।

  গতকাল মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে দাবি করেছিলেন, রাজ্যের দোরগোড়ায় উপস্থিত করোনার তৃতীয় ঢেউ। সোমবার রাজ্যের শক্তি মন্ত্রী নিতীন রাউতও দাবি করেছিলেন, তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে নাগপুরে। এবং সেই জন্য়ই শিগগিরি নিষেধাজ্ঞা জারি হতে চলেছে।

 

 মুম্বাই  মেয়র কিশোরী পেদনেকর ঘোষনা করলেন,, সবাই যেন বাইরে বেরলেই মুখে মাস্ক পরেন ও সামাজিক দূরত্ব মেনে চলেন।

সোমবার একই আরজি জানাতে দেখা গিয়েছিল উদ্ধব ঠাকরেকেও। তাঁকে বলতে শোনা গিয়েছিল, ”আমরা উৎসব পরেও উদযাপন করতে পারব। কিন্তু নাগরিকদের স্বাস্থ্য ও জীবনকে আমাদের অগ্রাধিকার দিতেই হবে। দৈনিক সংক্রমণ যে হারে বাড়তে শুরু করেছে তাতে পরিস্থিতি ফের হাতের বাইরে চলে যেতে পারে। কিন্তু মানুষের জীবন বড়ই মূল্যবান। কেরলে দৈনিক সংক্রমণ ৩০ হাজারে পৌঁছে গিয়েছে। মহারাষ্ট্র সাবধান না হলেও তাকে বড় মূল্য চোকাতে হবে।”


আগামী ১০ সেপ্টেম্বর গণেশ চতুর্থী। মহারাষ্ট্রের সবচেয়ে বড় উৎসবের ঠিক আগেই তৃতীয় ঢেউ শুরু হওয়ার এই আশঙ্কায় চিন্তার ভাঁজ আমজনতার কপালে। এই অবস্থায় আগামী ১ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছে প্রশাসন।

এরই মধ্যে আসছে নানারকম স্ট্রেইন ভাইরাস। খুবই আশংকাজনক অবস্থা বলে বলা হচ্ছে। সবাই সাবধানে না থাকলে বিপদ বাড়বে। কিন্তু প্রশ্ন গরীব মানুষের কি হবে? রোজগার না হলে খাবে কি? তা নিয়ে সরকারের পরিকল্পনা কি? তা এখনো পরিষ্কার নয়।


 

Your Opinion

We hate spam as much as you do