সম্মেলনের উদ্বোধন করে সিটুর সভাপতি ডাঃ কে হেমলতা বলেন উদারনীতি প্রয়োগের ভারতে ৩০তম বছরে অর্থনীতি সুচক বেড়েছে বলে দাবী হলেও তাতে উপকৃত হয়েছে বৃহৎ ব্যবসায়ী কর্পোরেট। গরীব মানুষের অবস্থা আরো খারাপ হয়েছে। নতুন পরিস্থিতি তৈরি হয়েছে যা ইতিপূর্বে স্বাধীনতার পর কখনো দেখা যায় নি
প্রবল প্রাকৃতিক দূর্যোগে রাজ্যের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন সিট্যুর সম্মেলন শুরু হল বর্ধমানের জামুরিয়ায়
সারা দেশের শ্রমিক কৃষকের আন্দোলন শুধুই ভোটের ফলের ওপর নির্ভরশীল নয়। গন আন্দোলন কখনো শক্তিশালী হতে পারেনা যদি শ্রমিক কৃষক আন্দোলন তীব্র না হয়। তাই শ্রমিক কৃষক ক্ষেতমজুর দের সংগ্রামের ময়দানে আনার কথা বলেন নেতৃবৃন্দ। বর্ষণমুখর দিনে প্রকাশ্য একটি ছোট সভায় সিটুর সর্বভারতীয় সম্পাদক তপন সেন, রাজ্য সভাপতি সুভাষ মুখার্জী, প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী বক্তব্য রাখেন। সম্মেলনের উদ্বোধন করে সিটুর সভাপতি ডাঃ কে হেমলতা বলেন উদারনীতি প্রয়োগের ভারতে ৩০তম বছরে অর্থনীতি সুচক বেড়েছে বলে দাবী হলেও তাতে উপকৃত হয়েছে বৃহৎ ব্যবসায়ী কর্পোরেট। গরীব মানুষের অবস্থা আরো খারাপ হয়েছে। নতুন পরিস্থিতি তৈরি হয়েছে যা ইতিপূর্বে স্বাধীনতার পর কখনো দেখা যায় নি। করোনাকালে Public health infrastructure এর দৈন্যতা দেখা দিয়েছে বৃহৎ ধনী দেশগুলোতে। তিনি বলেন আমেরিকা, ব্রাজিল, ইউকে তে মানুষের করোনায় মৃত্যু হল। অথচ চীন তার স্বাস্থ্য পরিষেবার মধ্য দিয়ে করোনাকালে মৃত্যু কমিয়ে অর্থনীতিকে দূর্বল হতে দেয়নি। এদেশে অপরিকল্পিত লক ডাউনের মাধ্যমে একটা সংকট তৈরি হয়েছে। সম্মেলনে অভিনন্দন জানিয়ে সর্বব্যাপী শ্রমিক ঐক্যের ডাক দেন INTUC, TUCC, AITUC, AICCTU এবং UTUC এর রাজ্য নেতৃত্ব। এছাড়া যুব মহিলা সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। সংগঠনের রিপোর্ট পেশ করে সম্পাদক অনাদী শাহু, সম্মেলনের গুনগত মান বাড়ানো যাবে এমন আলোচনা করার আহ্বান জানান। সম্মেলনে ৬৫০ টি সংগঠনের মোট ৯৫০ প্রতিনিধি উপস্থিত আছেন।
We hate spam as much as you do