Tranding

05:43 PM - 04 Feb 2026

Home / Politics / প্রবীণ সিপিআইএম নেতা মদন ঘোষ প্রয়াত ! মরনোত্তর দেহদান বর্ধমানে

প্রবীণ সিপিআইএম নেতা মদন ঘোষ প্রয়াত ! মরনোত্তর দেহদান বর্ধমানে

দীর্ঘদিন ধরেই তিনি অবিভক্ত বর্ধমান জেলা সিপিএমের সম্পাদক ছিলেন। দীর্ঘদিন রাজ্য কমিটিতেও ছিলেন। দলের কৃষকসভায় একেবারে সামনে থেকে নেতৃত্ব দিতেন তিনি। বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি পদেও ছিলেন মদন ঘোষ।

প্রবীণ সিপিআইএম নেতা মদন ঘোষ প্রয়াত ! মরনোত্তর দেহদান বর্ধমানে

প্রবীণ সিপিআইএম নেতা মদন ঘোষ প্রয়াত ! মরনোত্তর দেহদান বর্ধমানে


 21 Apr 2023, 


বাংলার ধানের গোলা বলে পরিচিত বর্ধমান। আর সেই বর্ধমান ছিল একটা সময় সিপিআইএমের দূর্গ। সেখানে দলকে এগিয়ে নিয়ে যাওয়া, দলীয় কর্মীদের সংগঠিত করার কাজ করতেন মদন ঘোষ। তিনি সিপিআইএমের রাজ্য সম্পাদকমন্ডলীতেও ছিলেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছিলেন।
বাম আন্দোলনের সঙ্গে জড়িয়ে ছিলেন জীবনভর। বর্ধমান জেলায় সিপিআইএমের একেবারে প্রথম সারির নেতা। সেই প্রবীন সিপিএম নেতা মদন ঘোষ প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। বার্ধক্যজনিত কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। সোমবার সকাল ৭টা ১০ মিনিটে তিনি প্রয়াত হন।


তাঁর প্রয়াণে শোকের ছায়া বাম নেতা কর্মীদের মধ্য়ে। তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন একাধিক বাম নেতৃত্ব। দলের প্রবীণ নেতা রবীন দেব জানিয়েছেন, যে সমস্ত মানুষের পরিশ্রম ও নিষ্ঠার জোরে দল রাজ্যে ক্ষমতায় এসেছিল প্রয়াত মদন ঘোষ ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। তাঁর মৃত্যু বাম রাজনীতির এক অপূরণীয় ক্ষতি।

দীর্ঘদিন ধরেই তিনি অবিভক্ত বর্ধমান জেলা সিপিএমের সম্পাদক ছিলেন। দীর্ঘদিন রাজ্য কমিটিতেও ছিলেন। দলের কৃষকসভায় একেবারে সামনে থেকে নেতৃত্ব দিতেন তিনি। বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি পদেও ছিলেন মদন ঘোষ।

পার্টি কর্মীদের  মতে, জীবনে নানা ওঠা নামা হয়েছে। কিন্তু প্রিয় লাল পতাকাকে কখনও ছাড়েননি তিনি। কার্যত পার্টি অন্ত প্রাণ ছিলেন মদন ঘোষ। পার্টির কৃষক সভার মিটিংই হোক, কিংবা কর্মীদের পাশে থাকার কোনও কর্মসূচি একডাকে পাওয়া যেত কমরেড মদন ঘোষকে।

 
আজ সকাল ১১ টায় জেলা পার্টি কার্যালয়ে প্রয়াত কমরেড মদন ঘোষের মরদেহ নিয়ে আসা হয়। রাজ্য কমিটির সদস্যগণ কমরেড অমল হালদার, কমরেড অচিন্ত্য মল্লিক, কমরেড সৈয়দ হোসেন ও কমরেড পার্থ মুখার্জ্জী প্রয়াত নেতা কমরেড মদন ঘোষের মরদেহে পার্টির রক্তপতাকা দিয়ে শ্রদ্ধা জানান। বিকাল ৪টা পর্যন্ত প্রয়াত নেতার মরদেহ এখানে শায়িত থাকবে। কলকাতা থেকে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, রবীন দেব সহ অন্যান্যরা উপস্থিত থাকছেন। 

এরপর প্রয়াত নেতার শেষ যাত্রার শোক মিছিল শুরু হবে এবং বর্ধমান মেডিকেল কলেজে গিয়ে তাঁর মরদেহ দান করা হবে।

Your Opinion

We hate spam as much as you do