Tranding

03:32 PM - 04 Feb 2026

Home / Others / চিত্রশিল্পী ওয়াসিম কাপুর প্রয়াত, প্রগতির লড়াইয়ে পশ্চিমবঙ্গে ছিলেন সামনের সারিতে

চিত্রশিল্পী ওয়াসিম কাপুর প্রয়াত, প্রগতির লড়াইয়ে পশ্চিমবঙ্গে ছিলেন সামনের সারিতে

চিত্রশিল্পী ওয়াসিম কাপুর প্রয়াত, প্রগতির লড়াইয়ে পশ্চিমবঙ্গে ছিলেন সামনের সারিতে

চিত্রশিল্পী ওয়াসিম কাপুর প্রয়াত, প্রগতির লড়াইয়ে পশ্চিমবঙ্গে ছিলেন সামনের সারিতে

চিত্রশিল্পী ওয়াসিম কাপুর প্রয়াত, প্রগতির লড়াইয়ে পশ্চিমবঙ্গে ছিলেন সামনের সারিতে

newscopes.in
চলে গেলেন বর্তমানে তিলোত্তমার চিত্রশিল্পের অন্যতম প্রাণপুরুষ ওয়াসিম কাপুর।
আচমকাই চলে গেলেন চিত্রশিল্পী ওয়াসিম কাপুর। সোমবার সকালে নিজের বাড়িতেই প্রয়াত হন শিল্পী। লখনউয়ে জন্ম, তবে কলকাতা ছিল তাঁর কর্মভূমি। কথা বলত তাঁর রং, তুলি। মানুষের মনের আবেগ সাদা ক্যানভাসে ঢেলে দিতেন তিনি, তাঁর ছবি কথা বলে। সোমবার না-ফেরার দেশে চলে গেলেন ৭১ বছর বয়সী শিল্পী।

 

মাত্র ছয় বছর বয়সেই খাট থেকে পড়ে পায়ে বড়মাপের চোট পেয়েছিলেন শিল্পী। ১৫ বছর বয়স অবধি বিছানাতেই কেটে যায় তাঁর শৈশব ও কৈশোর জীবন। পা বাঁধা ছিল প্লাস্টারে কিন্তু ওযাসিমের মন উড়ান দিত বাড়ির জানলা দিয়ে। হাসপাতাল আর বাড়ি এই ছিল তাঁর রুটিন। এরই মাঝে বাবার কাছে আবদার ছিল আঁকা শেখার। ছেলের শখপূরণে খামতি রাখেননি বাবাও। বিছানায় শুয়েই শুরু আঁকা শেখা, শৈশবে তাঁর শিক্ষাগুরু ছিলেন অমর নন্দন। তিনিই তাঁকে ১৫ বছর বয়সে আর্ট কলেজে ভর্তি করে দেন। ক্যাচ হাতেই কলেজে যাওয়া শুরু ওয়াসিমের। এরপর যামিনী রায়, মকবুল ফিদা হুসেন, দেবী প্রসাদ চৌধুরীর মতো লেজেন্ডারি শিল্পীদের সান্নিধ্যে আসেন ওয়াসিম কাপুর।

 

চিত্রশিল্পী ওয়াসিম কাপুর প্রয়াত, প্রগতির লড়াইয়ে পশ্চিমবঙ্গে ছিলেন সামনের সারিতেচিত্রশিল্পী ওয়াসিম কাপুর প্রয়াত, প্রগতির লড়াইয়ে পশ্চিমবঙ্গে ছিলেন সামনের সারিতে

কলেজের শুরু থেকেই বিভিন্ন প্রদর্শনীতে তাঁর আঁকা ছবি জায়গা করে নেয়। ধীরে ধীরে দেশের বাইরেও শিল্পকর্মের খ্যাতি ছড়িয়ে পড়ে। বিধানসভায় জ্যোতি বসু তৈলচিত্র এঁকে ছিলেন বাম মানসিকতার ওয়াসিম কাপুর। পশ্চিমবঙ্গের বিধানসভা থেকে শুরু করে ভারতের সংসদ ভবন, উর্দু অ্যাকাডেমি, ললিতকলা অ্যাকাডেমি নানান জায়গায় তাঁর আঁকা ছবি স্থান পেয়েছে। ওয়াসিম কাপুরের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে শিল্পীমহলে।

Your Opinion

We hate spam as much as you do