বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগের রায়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। এবং তিনি জািনয়েছেন সিবিআই তদন্ত হবে আদালতের পর্যবেক্ষণে। যাতে তদন্ত গতি না হারায় সেকারণে আদালেতের পর্যবেক্ষনে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলে।
মানিক ভট্টাচার্য্য অপসারনের সিদ্ধান্ত বহাল! প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে বড় ধাক্কা রাজ্য সরকারের
Sep 2, 2022,
প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে বড় ধাক্কা রাজ্য সরকারের। ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখেছে। অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন সেই রায়ই বহাল থাকবে। আদালতের পর্যবক্ষনেই তদন্ত করবে সিবিআই। মানিক ভট্টাচার্যকে অপসারণ করতে হবে। এবং ২৬৪ জনের চকরি বাতিল হবে।
প্রাথমিক িনয়োগ দুর্ণীতি মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশই বহাল রেখেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। সেই গতিতেই হবে তদন্ত প্রক্রিয়া।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগের রায়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। এবং তিনি জািনয়েছেন সিবিআই তদন্ত হবে আদালতের পর্যবেক্ষণে। যাতে তদন্ত গতি না হারায় সেকারণে আদালেতের পর্যবেক্ষনে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলে। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লপিতা বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশকেই মান্যতা দিয়েছেন।
আদালতে বহাল থাকল সিঙ্গল বেঞ্চের রায়। তাতে মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ বহাল রাখা হয়েছে। সেই সঙ্গে বহাল থাকল মানিক ভট্টাচার্য ও তার পরিবারের সম্পত্তির হিসাব পেশের নির্দেশও। কয়েকদিন আগেই মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেেছ সিবিআই। বারবার হাজিরা এড়ানোয় তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছিল। এদিকে আবার ২৬৯ জন প্রার্থীর চাকরি বাতিলের নির্দেশেও সিলমোহর দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
কেন ২৬৯ জন চাকরি প্রার্থীকে বাড়তি ১ নম্বর দেওয়া হয়েছিল জানাতে পারেনি পর্ষদ। বারবার নথি চেয়ে কোন তথ্য পায়নি আদালত। তার প্রেক্ষিতেই এদিন পর্যবেক্ষণ বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লপিতা বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের। পর্ষদের নথি ফরেনসিক পরীক্ষা হবে রায় দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশই বহাল থাকবে বলে জানিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
We hate spam as much as you do