Tranding

11:39 AM - 04 Feb 2026

Home / Politics / পুরভোটে , চলছে দেদার ছাপ্পা। পুলিশ নীরব! বেশিরভাগ বুথ দখল।

পুরভোটে , চলছে দেদার ছাপ্পা। পুলিশ নীরব! বেশিরভাগ বুথ দখল।

উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে অনেক বুথে পোলিং এজেন্টদের তুলে দেওয়া হয়েছে। গারুলিয়া পৌরসভার ১নং ওয়ার্ডে সকাল ১০টা থেকে বহিরাগতদের নিয়ে এসে চলছে দেদার ছাপ্পা। দক্ষিন দমদমে বুথ দখলের খবর এসেছে। সিপিএম প্রার্থীদের বের করে দেওয়া হচ্ছে।

পুরভোটে , চলছে দেদার ছাপ্পা। পুলিশ নীরব! বেশিরভাগ বুথ দখল।

পুরভোটে , চলছে দেদার ছাপ্পা। পুলিশ নীরব! বেশিরভাগ বুথ দখল। 

রাজ্যের ১০৮ পুরসভায় ভোট চলছে। ইতিমধ্যেই দিনহাটা সহ বেশ কয়েকটি পুরসভা তৃণমূলের দখলে। সকাল থেকেই ভোটগ্রহণে চলছে দেদার ছাপ্পা। 

সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। ভোটের শুরু রাত থেকেই বিভিন্ন জেলা থেকে অশান্তির খবর সামনে আসতে শুরু করেছে।

উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে অনেক বুথে পোলিং এজেন্টদের তুলে দেওয়া হয়েছে। গারুলিয়া পৌরসভার ১নং ওয়ার্ডে সকাল ১০টা থেকে বহিরাগতদের নিয়ে এসে চলছে দেদার ছাপ্পা। দক্ষিন দমদমে বুথ দখলের খবর এসেছে। সিপিএম প্রার্থীদের বের করে দেওয়া হচ্ছে। 
উত্তর ব্যারাকপুরের ২৩ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থীকে ব্যাপক মারধর। অভিযোগের তির তৃণমূলের দিকে। গত ১০ বছর ওই ওয়ার্ড থেকেই জোড়া-ফুলের প্রতীকে কাউন্সিলর ছিলেন আক্রান্ত প্রার্থী। এবার তিনি নির্দল প্রার্থী হয়েছেন। অভিযোগ, বুথ জ্যামের অভিযোগ পেয়ে বুথে প্রবেশ করেন নির্দল প্রার্থী। এরপরই তাঁর উপর চড়াও হয় তৃণমূলের দলবল। বুথের সামনেই মারধর করা হয়। ছিঁড়ে দেওয়া হয় পাঞ্জাবি, রক্ত ঝরে নির্দল প্রার্থীর। এই ঘটনায় কমিশন ভোট আধিকারিকদের কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে।

কান্দি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে বহিরাগত ঢোকার অভিযোগে ধুন্ধুমার। তৃণমূল প্রার্থীর সঙ্গে নির্দল প্রার্থীর অনুগামীদের হাতাহাতি।

ইংরেজ বাজার পুরসভার ১২ নম্বর বুথে লাগাতার বুথ জ্যাম করার অভিযোগ। বিজেপি মহিলা প্রার্থী তনুশ্রী দাস ঘোষকে বাঁধা দেওয়ার অভিযোগ। বিজেপি কর্মী রণজিৎ দাসের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের।

কোন্নগরে আক্রান্ত বিজেপি প্রার্থী
পুরসভা নির্বাচনের ঠিক আগের রাতে বাড়ি ফেরার পথে আক্রান্ত হলেন কোন্নগর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণা ভট্টাচার্য। এই ঘটনায় অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে।

জলপাইগুড়ি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী নারায়ণ চন্দ্র সরকারকে ঘাড়ধাক্কা পুলিশের। বুথ থেকে ২০০ মিটারের মধ্যে বহিরাগতদের নিয়ে ঢুকে পড়ার অভিযোগ প্রার্থীর বিরুদ্ধে।

উত্তর ব্যারাকপুরের ২৩ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থীকে ব্যাপক মারধর। অভিযোগের তির তৃণমূলের দিকে। গত ১০ বছর ওই ওয়ার্ড থেকেই জোড়া-ফুলের প্রতীকে কাউন্সিলর ছিলেন আক্রান্ত প্রার্থী। এবার তিনি নির্দল প্রার্থী হয়েছেন। অভিযোগ, বুথ জ্যামের অভিযোগ পেয়ে বুথে প্রবেশ করেন নির্দল প্রার্থী। এরপরই তাঁর উপর চড়াও হয় তৃণমূলের দলবল। বুথের সামনেই মারধর করা হয়। ছিঁড়ে দেওয়া হয় পাঞ্জাবি, রক্ত ঝরে নির্দল প্রার্থীর। এই ঘটনায় কমিশন ভোট আধিকারিকদের কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে।

EVM ভাঙলেন বিজেপি প্রার্থী
বারাসাত পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বুথে ঢুকে বিজেপির প্রার্থীর বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ। বুথে বিজেপি প্রার্থী এজেন্টকে বসতে বাধাদেওয়া হয় বলে অভিযোগ। এরপরই বুথে যান বিজেপি প্রার্থী। শুরু হয় বসচা। খানিক্ষণের মধ্যেই ইভিএম আছাড়ে মেরে ইভিএম ভেঙে দেন। ঘটনার কথা স্বীকার করেছেন ওই প্রার্থী। এরপরই উত্তেজনা ছড়ায়। বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাঁকে গ্রেফতারের দাবি ওঠে।

উত্তর দমদমে 'আক্রান্ত' ৩১ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী। রাস্তায় ফেলে মারধরের অভিযোগ। বাম প্রার্থীর বুথে এজেন্টকে বসতে বাধা ঘিরে বসচার শুরু। ভোটারদেরও মারা হয়েছে বলে অভিযোগ। এলাকায় বহিরাগতরা দাপাদাপি করছে বলে অভিযোগ।

প্রার্থীকে দেখেই কামারহাটিতে উত্তেজনা
কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে বাসুদেবপুরে উত্তেজনা। তৃণমূল প্রার্থী এলাকায় আসায় উত্তেজনা দেখা দিয়েছে। 

বহরমপুরে একাধিক ভোটে উত্তেজনা
বহরমপুর পুরসভার একাধিক বুথ থেকে কংগ্রেস এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ। নিশানায় তৃণমূলে। অধীর চৌধুরী নিজের গাড়িতে তুলে এজেন্টদের বুথে নিয়ে যান। কংগ্রেস সাংসদের দাবি, পুলিশের ভূমিকা নীরব দর্শকের। তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।

সোনারপুরের বিদ্যানিধি স্কুলে
বহিরাগতদের বিরুদ্ধে হামলার অভিযোগ। বাম, বিজেপি ও নির্দল প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ। রিপোর্ট তলব করল কমিশন।

Your Opinion

We hate spam as much as you do