Tranding

12:17 PM - 04 Feb 2026

Home / Politics / চরম অব্যবস্থার মধ্যে বারাকপুর প্রশাসনিক ভবনে পৌরভোটের মনোনয়ন পেশ!

চরম অব্যবস্থার মধ্যে বারাকপুর প্রশাসনিক ভবনে পৌরভোটের মনোনয়ন পেশ!

প্রশ্ন উঠছে কেন রাজ্য নির্বাচন কমিশন মনোনয়ন পেশের জন্য ন‍্যুনতম সাতদিন সময় ধার্য করবেন না? এমনকি মনোনয়ন সরলীকরনের বদলে আরো জটিল করা হয়েছে। ফলে প্রার্থীদের নানা কারনে বারবার পাশের আদালতে আসতে হচ্ছে।

চরম অব্যবস্থার মধ্যে বারাকপুর প্রশাসনিক ভবনে পৌরভোটের মনোনয়ন পেশ!

চরম অব্যবস্থার মধ্যে বারাকপুর প্রশাসনিক ভবনে পৌরভোটের মনোনয়ন পেশ! 

আগামী ২৭শে ফেব্রুয়ারি সারা রাজ্যে ১০৮ পৌরসভায় নির্বাচন হতে চলেছে। রাজ্য নির্বাচন কমিশন মনোনয়ন জমার দিন ঠিক করেছে ৬-৯ ফেব্রুয়ারি। যার মধ্যে একটা রবিবার। এই অল্প সময়ে কিকরে সম্ভব এই বিরাট এলাকায় কাঁচড়াপাড়া থেকে দমদম পর্যন্ত মনোনয়ন  পেশের কাজ সম্পন্ন করা। 
সকাল থেকে প্রশাসনিক ভবনে উপচে পড়া ভিড়ে কোভিড বিধি উধাও। বারাকপুর চিড়িয়ামোড় থেকে যেকোনো রাজনৈতিক দলের জমায়েত আটকানোর কথা। অথচ দেখা গেল তীব্র যানজট। তৃণমূল সমর্থকরা পতাকা নিয়ে একেবারে প্রশাসনিক ভবনের মূল গেটের সামনে ভিড় করেছে। একই সঙ্গে সব রাজনৈতিক দলের মনোনয়ন। অথচ সবাই জানে কুড়িটি বিধানসভার প্রার্থীরা মনোনয়ন দেন সেখানে ১৪টা পৌরসভার প্রায় পাঁচ শতাধিক আসনে প্রায় হাজার দুয়েক প্রার্থী একসাথে, সঙ্গে প্রস্তাবক, নির্বাচনী এজেন্ট সহ অন্যান্য সমর্থকদের ভিড় থিকথিক করছে। কোনো শারীরিক দুরত্ব মাস্ক এর বালাই নেই। নির্বাচিত বিধায়করা তাদের সমর্থকদের নিয়ে নির্দ্বিধায় কোভিডবিধি লঙ্ঘন করছে। বিধায়ক মদন মিত্রের সাথে সেলফি তোলার ভিড়। 

প্রশ্ন উঠছে কেন রাজ্য নির্বাচন কমিশন মনোনয়ন পেশের জন্য  ন‍্যুনতম সাতদিন সময় ধার্য করবেন না? এমনকি মনোনয়ন সরলীকরনের বদলে আরো জটিল করা হয়েছে। ফলে প্রার্থীদের নানা কারনে বারবার পাশের আদালতে আসতে হচ্ছে। 

এই কোভিভ সময়ে চুড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশে বেলা তিনটে পর্যন্ত মনোনয়ন নেওয়া আজকের মত শেষ হলেও কাজ শেষ হতে রাত আটটা বাজল। 

মুলত বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন পেশ করলেন। কিছু বিজেপি প্রার্থীও মনোনয়ন দিলেন। 
আগামীকাল পর্যন্ত চলবে। 

Your Opinion

We hate spam as much as you do