Tranding

06:48 PM - 04 Feb 2026

Home / National / রাত পোহালেই পুরভোট ত্রিপুরায়, সব বুথ স্পর্শকাতর ঘোষণা করল নির্বাচন কমিশন

রাত পোহালেই পুরভোট ত্রিপুরায়, সব বুথ স্পর্শকাতর ঘোষণা করল নির্বাচন কমিশন

মোট ৬৪৪টি কেন্দ্রের মধ্যে ৩৭০টি বুথকে অতি স্পর্শকাতর বলে ঘোষণা করা হয়েছে। আর ২৭৪টি বুথকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে।

রাত পোহালেই পুরভোট ত্রিপুরায়, সব বুথ স্পর্শকাতর ঘোষণা করল নির্বাচন কমিশন

রাত পোহালেই পুরভোট ত্রিপুরায়, সব বুথ স্পর্শকাতর ঘোষণা করল নির্বাচন কমিশন

 

আগামিকাল ত্রিপুরায় পুরসভা ভোট। তার আগে উত্তেজনায় ফুটছে গোটা রাজ্য। ভোট শান্তিপূর্ণ করতে সব বুথকে স্পর্শ কাতর ঘোষণা করল নির্বাচন কমিশন। পুরভোট নিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে শাসক দলের সংঘাত চরমে পৌঁছেছে ত্রিপুরায়। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। প্রসঙ্গত উল্লেখ্য পুরভোট পিছিয়ে দেওয়ার দাবি নিয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। যদিও সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।

 

রাত পোহালেই পুরভোট ত্রিপুরায়, সব বুথ স্পর্শকাতর ঘোষণা করল নির্বাচন কমিশন
ইতিমধ্যেই ত্রিপুরার ২০টি পুরসভার ৩৩৪টি আসনের মধ্যে ১১২টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে বিজেপি। কোনও লড়াই ছাড়াই ৭টি পুরসভাও বিজেপির জখলে। বাকি ২২২টি আসনের জন্য ভোট আগামিকাল। এই কেন্দ্র গুলির জন্য মোট ৭৮৫ জন প্রার্থী লড়াই করবেন। গত ৫ বছরে এই প্রথম পুরভোট হচ্ছে ত্রিপুরায়। ২০২৩ সালে বিধানসভা ভোট ত্রিপুরায়।


ত্রিপুরা দখলে ইতিমধ্যেই কোমর কষেছে তৃণমূল কংগ্রেস। তারা একাধিক আসনে প্রার্থীও দিয়েছে। এই নিেয় শাসক দলের সঙ্গে বিরোধ চরমে উঠেছে ত্রিপুরায়। কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেস নেত্রী সায়নী ঘোষকে গ্রেফতার করা নিয়ে চাপান উতোর চরমে উঠেছিল। তার পরেই এই বিশেষ সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। আগরতলা সহ সব বুথগুলিকেই স্পর্শ কাতর ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। মোট ৬৪৪টি কেন্দ্রের মধ্যে ৩৭০টি বুথকে অতি স্পর্শকাতর বলে ঘোষণা করা হয়েছে। আর ২৭৪টি বুথকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে।

অতি স্পর্শকাতর বুথগুলির প্রতিটিতে থাকবেন ত্রিপুরা সশস্ত্র বাহিনীর পাঁচ জন জওয়ান। স্পর্শকাতর বুথগুলিতে থাকবেন ত্রিপুরা স্টেট রাইফেলসের চারজন করে জওয়ান। আর আগরতলা পুরসভায় বুথগুলির জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। একটি পোলিং স্টেশনের মধ্যে থাকা একাধিক বুথের জন্য আলাদা করে TSR মোতায়েন থাকবে বলেও জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশনার। আজ এই নিয়ে ত্রিপুরার DGP, IG ও রাজ্য নির্বাচন কমিশন একসঙ্গে বৈঠক করেছে। সেখানে সুষ্ঠু ও অবাধ ভোট করানোর জন্য সব রকম ব্যবস্থা করার কথা বলা হয়েছে। ইতিমধ্যেই ত্রিপুরায় ৩ ব্যাটেলিয়ন কেন্দ্রীয় বাহিনী রয়েছে। প্রয়োজনে আরও বাহিনি ত্রিপুরা সরকার চাইতে পারে বলে জানিয়েছে আদালত।

 

Your Opinion

We hate spam as much as you do