Tranding

04:58 PM - 04 Feb 2026

Home / National / কেরালায় বিজয়ন সহ ২০ নতুন মুখের শপথ। শৈলজা বিধানসভায় দলের চিফ হুইপ

কেরালায় বিজয়ন সহ ২০ নতুন মুখের শপথ। শৈলজা বিধানসভায় দলের চিফ হুইপ

বিজয়ন ছাড়া নতুন মন্ত্রীসভার প্রায় সবাই নতুনমুখ ও বয়সে তরুণ। গতকাল তারাও শপথ নেন। এদিকে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে বিজায়ন বলেছেন, এটি আমার একার সিদ্ধান্ত নয়, এটি দলীয় সিদ্ধান্ত।

কেরালায় বিজয়ন সহ ২০ নতুন মুখের শপথ। শৈলজা বিধানসভায় দলের চিফ হুইপ

কেরালায় বিজয়ন সহ ২০ নতুন মুখের শপথ। শৈলজা বিধানসভায় দলের চিফ হুইপ

কেরালার মুখ্যমন্ত্রী হিসেবে গতকাল শপথ নিয়েছেন সিপিএম পলিটব্যুরো সদস্য  পিনারই বিজয়ন। তিনি দ্বিতীয়বারের মতো এ দায়িত্ব গ্রহণ করলেন। করোনা মহামারীর কারণে শপথ অনুষ্ঠানের নিয়ম বেঁধে দেয় কেরালা হাইকোর্ট। সেই বিধি অনুযায়ী ৫০০ অতিথি শপথ অনুষ্ঠানে ছিলেন। রাজ্যের গভর্নর আরিফ মুহাম্মদ খান বিজয়নকে শপথ করান। 
কথা ছিল দ্বিতীয় বিজয়ন মন্ত্রীসভায় সবার নতুন মুখ হবে। যার মধ্যে বেশিরভাগ তরুন। সেইমতো  ২০ সদস্য বিশিষ্ট মন্ত্রীসভা গঠন করা হয়েছে।

বিজয়ন ছাড়া নতুন মন্ত্রীসভার প্রায় সবাই নতুনমুখ ও বয়সে তরুণ। গতকাল তারাও শপথ নেন। এদিকে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে বিজায়ন বলেছেন, এটি আমার একার সিদ্ধান্ত নয়, এটি দলীয় সিদ্ধান্ত। গতবারের বিশ্বখ্যাতি সম্পন্ন পুরস্কারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী শৈলজা টিচারকে মন্ত্রীসভায় না নেওয়ায় চারিদিকে আলোচনা শোনা যায় । কিন্তু সবাই যেহেতু নতুন তাই ৬৪ বছরের শৈলজা বাদ গেছেন। তবে কে কে শৈলজা বিধানসভার দলের চিফ হুইপ হচ্ছেন। 
বিজয়ানের দ্বিতীয়বার নির্বাচনের কারণ হিসেবে রাজনীতিক পর্যবেক্ষকরা মনে করেন, করোনা মহামারী তিনি সফলভাবে নিয়ন্ত্রণ করেছেন। এ কারণে গত বছর থেকে তার জনপ্রিয়তা আগের তুলনায় বাড়তে শুরু করেছে। এছাড়া বিভিন্ন বিষয়ে সরকারের দৃঢ় সিদ্ধান্ত মানুষের বিশ্বাস ফিরিয়ে দিয়েছে। 

উল্লেখ্য, এবার কেরালায় ২ মে বিধানসভা নির্বাচনের ঘোষিত ফলে দেখা যায় রাজ্যের ১৪০ আসনের মধ্যে ৯৯ টি পেয়েছে বামপন্থি এলডিএফ জোট, এরপরই রয়েছে ইউডিএফের ৩৯ আসন। তবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের ঝুলি শূন্যই রয়ে গেছে।

Your Opinion

We hate spam as much as you do