Tranding

01:47 PM - 04 Feb 2026

Home / National / ৭৭দিন পর ভিডিও দেখে গ্রেফতার ১, মণিপুরে মহিলাদের নগ্ন করে হাঁটানোর ঘটনা

৭৭দিন পর ভিডিও দেখে গ্রেফতার ১, মণিপুরে মহিলাদের নগ্ন করে হাঁটানোর ঘটনা

ঘটনাটি গত ৪ মে ঘটেছে। দুই মাঝবয়সি মহিলাকে নগ্ন করে রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠেছে। তাঁদের গণধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ। কাংপোকপি জেলায় এই ঘটনা ঘটেছে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক হল আড়াই মাস আগে ঘটে যাওয়া সেই ঘটনার খবর এতদিন জানতই না মণিপুরে বিজেপি সরকার।

৭৭দিন পর ভিডিও দেখে গ্রেফতার ১, মণিপুরে  মহিলাদের নগ্ন করে হাঁটানোর ঘটনা

৭৭দিন পর ভিডিও দেখে গ্রেফতার ১, মণিপুরে  মহিলাদের নগ্ন করে হাঁটানোর ঘটনা 


 Jul 20, 2023 
 

মণিপুর  নিয়ে দেশজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভের আগুনের মাঝে গ্রেফতার করা হল এক অভিযুক্তকে। পুলিশ জানিয়েছে, ভাইরাল ওই ভিডিও দেখেই অভিযুক্তকে চিহ্নিত ও গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমিক প্রকাশ ওই অত্যাচারিত নগ্ন মহিলারা কুকি সম্প্রদায়ের। আর তাদের সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের লোকেরা এই অত্যাচার করেছে। রাজ্যের বিজেপি সরকার সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়ার জন্য মেইতেই সম্প্রদায়ের আন্দোলনের নামে উশৃংখলতাকে প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ।

গতকাল, বুধবার রাতেই মণিপুরের এক চরম নিন্দনীয়, লজ্জাজনক ঘটনা সামনে এসেছে। ঘটনাটি গত ৪ মে ঘটেছে। দুই মাঝবয়সি মহিলাকে নগ্ন করে রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠেছে। তাঁদের গণধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ। কাংপোকপি জেলায় এই ঘটনা ঘটেছে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক হল আড়াই মাস আগে ঘটে যাওয়া সেই ঘটনার খবর এতদিন জানতই না মণিপুরে বিজেপি সরকার।


এই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে দেশজুড়ে। ওঠে ঘটনায় অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবিও। এই নিয়ে মুখ খোলেন খোদ প্রধানমন্ত্রী। বলেন, ‘এই ঘটনা সভ্য সমাজের লজ্জা।’ এমনকি নড়ে বসে সুপ্রিম কোর্টও। প্রধান বিচারপতি মন্তব্য করেন, ‘সরকার পদক্ষেপ না করলে আদালতই স্বতঃপ্রোদিত পদক্ষেপ করবে।’ এর পরেই মণিপুর পুলিশের তরফে জানানো হয়, ওই ভাইরাল ভিডিওতে যাদের দেখা গেছে, তাদের চিহ্নিতকরণ ও খোঁজার কাজ শুরু হয়েছে। এক অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, মণিপুরের থৌবাল জেলা থেকে ৩২ বছরের ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ, গণধর্ষণ ও খুনের মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করতে ১২টি তদন্তকারী দল গঠন করা হয়েছে ইতিমধ্যেই। ঘটনার মূলে রয়েছে খুইরম হেরাদাস। তাকে এখনও খুঁজছে পুলিশ।


অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের করা এফআইআরে বলা হয়েছে, ৪ মে এক কুকি পরিবারের ৫ সদস্য হিংসার আবহে লুকিয়ে পড়েছিলেন বনে। পুলিশ তাঁদের উদ্ধার করলেও পুলিশের কাছ থেকে তাদের ছিনিয়ে নেওয়া হয়। এরপর ৫৬ বছর বয়সি এক ব্যক্তিকে খুন করা হয়। তারপর দুই মহিলাকে নগ্ন করিয়ে হাঁটানো হয়। তাঁদের গণধর্ষণও করা হয় বলে অভিযোগ। পরে তিন মহিলা কোনওরকমে পালিয়ে যান।


ঘটনার দেড় মাস পরে ২১ জুন এই অভিযোগ দায়ের করা হয় পুলিশে। তারও প্রায় এক মাস পরে প্রকাশ্যে এল গোটা ঘটনা এবং ধরা পড়ল এক অভিযুক্ত।

Your Opinion

We hate spam as much as you do