জনস্বার্থ মামলায় প্রবীণ আইনজীবী বিশাল তিওয়ারি অভিযোগ করেছেন, মোরবি সেতুতে অত্যধিক ভিড় হয়েছিল। কর্তৃপক্ষ এই ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। মোরবি সেতু দুর্ঘটনায় রাজ্য সরকারের গাফিলতির পাশাপাশি যে সংস্থাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে, তার গাফিলতির অভিযোগ উঠতে শুরু করেছে। যা সংবিধানের ২১ ধারার অধীনে দেশের নাগরিকদের মৌলিক অধিকার গুরুতরভাবে লঙ্ঘন হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
গুজরাতের সেতু বিপর্যয়ে সুপ্রিম কোর্ট হাইকোর্টকে তদন্তের নির্দেশ দিল। মন্তব্য ‘অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা’,
Monday, November 21, 2022,
সুপ্রিম কোর্ট সোমবার গুজরাতে মোরবি সেতু ভেঙে পড়ার ঘটনাকে মর্মান্তিক দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন। গুজরাতের মোরবিতে শতাব্দী প্রাচীন ঝুলন্ত সেতু ভেঙে পড়ার ঘটনায় ১৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তারমধ্যে ৪০ জনের বেশি শিশু ছিল। এই প্রসঙ্গে গুজরাত হাইকোর্টকে উপযুক্ত তদন্ত, ক্ষতিপূরণের দিকটি নিশ্চিত করার আবেদন করেছে সুপ্রিম কোর্ট।
ইতিমধ্যে গুজরাত হাইকোর্টে মামলাটি উঠেছে। সুপ্রিম কোর্ট আবেদনকারীদের গুজরাত হাইকোর্টে যাওয়ার নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি হিমা কোহলির একটি বেঞ্চ প্রবীণ আইনজীবী বিশাল তিওয়ারির দায়ের করা জনস্বার্থ মামলায় মন্তব্য করে। জনস্বার্থ মামলায় আইনজীবী অভিযোগ করেন, গুজরাতে সেতু ভেঙে পড়ার ঘটনাটির জন্য সম্পূর্ণভাবে কর্তৃপক্ষ দায়ী। তিনি বলেন, গত এক দশক ধরে আমাদের দেশে বিভিন্ন দুর্ঘটনা ঘটছে মূলত অবহেলা ও দায়িত্বে গাফিলতির কারণে। গুজরাতে সেতু দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে। এই দায় কোনওভাবেই গুজরাত কর্তৃপক্ষ এড়িয়ে যেতে পারে না।
গুজরাতের রাজধানী গান্ধী নগর থেকে প্রায় ৩০০ কিমি দূরে মোরবি ব্রিটিশ সরকারের তৈরি শতাব্দী প্রাচীন ঝুলন্ত সেতু ছিল। এই সেতুটিকে রক্ষণাবেক্ষণের জন্য সাত মাস বন্ধ রাখা হয়েছিল। দুর্ঘটনার পাঁচদিন আগে সেতুটি খুলে দেওয়া হয়। ৩০ অক্টোবর রবিবার বিকেল সাড়ে ছটার সময় এই ঝুলন্ত সেতুটি ভেঙে পড়ে। ঘটনার জেরে প্রায় ১৩৪ জনের মৃত্যু হয়।
জনস্বার্থ মামলায় প্রবীণ আইনজীবী বিশাল তিওয়ারি অভিযোগ করেছেন, মোরবি সেতুতে অত্যধিক ভিড় হয়েছিল। কর্তৃপক্ষ এই ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। মোরবি সেতু দুর্ঘটনায় রাজ্য সরকারের গাফিলতির পাশাপাশি যে সংস্থাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে, তার গাফিলতির অভিযোগ উঠতে শুরু করেছে। যা সংবিধানের ২১ ধারার অধীনে দেশের নাগরিকদের মৌলিক অধিকার গুরুতরভাবে লঙ্ঘন হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
৩০ অক্টোবর গুজরাতে মোরবি সেতু ভেঙে পড়ার ঘটনায় সমালোচনার মুখে পড়তে হয়েছে গুজরাত সরকারকে। সামনের মাসে গুজরাতের বিধানসভা নির্বাচন। তার আগে এই ধরনের ঘটনা গুজরাতের নির্বাচনে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মোরবি সেতু ভেঙে যাওয়ায় একাধিক প্রশ্ন উঠেছে। এই ধরনের সেতুকে রক্ষণাবেক্ষণের জন্য কেন একটি ঘড়ি প্রস্তুত কারক সংস্থাকে দেওয়া হয়েছে। যাদের সেতু রক্ষণাবেক্ষণের কোনও অভিজ্ঞতা নেই।
সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলায় আইনজীবী বিশাল তিওয়ারি অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিচারবিভাগীয় কমিশন গঠনের দাবি করেছেন। সেখানে তিনি বলেন, এই কমিশন মূলত দেশের শতাব্দী প্রাচীন স্মৃতিস্তম্ভ, সেতুর বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখবে। যাতে মোরবি সেতুর মতো মারাত্মক দুর্ঘটনা এড়ানো যায়। পাশাপাশি তিনি রাজ্যগুলোকেও একটি তদন্ত কমিশন গঠনের দাবি করেছেন। কোনও রাজ্য এই ধরনের দুর্ঘটনা ঘটলে যাতে দ্রুত তদন্ত করা সম্ভব হয়।
We hate spam as much as you do