৩ নভেম্বর সন্ধেয় অর্থ মন্ত্রকের তরফে পেট্রোলে লিটার পিছু ৫ টাকা এবং ডিজেলে লিটার পিছু ১০ টাকা শুল্ক কমানোর কথা জানানো হয়। এরপরেই একের পর এক বিজেপি শাসিত রাজ্য লিটার পিছু ২ টাকা থেকে ৭ টাকা দাম কমিয়েছে। তুলনামূলকভাবে এনডিএ শাসিত বিহারে হ্রাসের পরিমাণটা কম। তবে জ্বালানির মূল্যহ্রাসে রাজ্যের সংখ্যাটা এই মুহূর্তে নয়
দেশে পেট্রল ডিজেলে কর কমলেও এই রাজ্য সরকার কর কমাতে ইচ্ছুক নয়
নির্বাচনে বিজেপির ফল খুবই খারাপ। বিশেষকরে হিমাচল, কর্ণাটক, পশ্চিমবঙ্গ মহারাষ্ট্রের মত রাজ্যে বিজেপি কার্যত পারে পিছু হটেছে। অবশ্যই পেট্রল ডিজেলের মত অবশ্যই প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক হারে দাম বৃদ্ধি এই ফলাফলের অন্যতম কারন বলে অনেকে মনে করেন।
আর তারপরেই পেট্রোল (Petrol) ও ডিজেলে (Diesel) কেন্দ্রের শুল্ক হ্রাসের সিদ্ধান্ত। বিজেপির (BJP) তরফে এই দুয়ের মধ্যে কোনও সম্পর্কের কথা স্বীকার না করা হলেও বিরোধীরা অবশ্য কেন্দ্রের সিদ্ধান্তকে ক্ষণস্থায়ী বলে বর্ণনা করেছেন। অন্যদিকে কেন্দ্র পেট্রোল ও ডিজেলে যে শুল্ক হ্রাসের কথা জানিয়েছিল বুধবার, তার থেকে বেশিই কমল পশ্চিমবঙ্গ (West Bengal)-সহ কলকাতায় (Kolkata)।
কেন্দ্রের শুল্ক হ্রাসের ঘোষণার থেকেও জ্বালানির মূল্য বেশি কমল, একনজরে কলকাতায় পেট্রোল ও ডিজেলের মূল্য
কেন্দ্রের সিদ্ধান্তের পরেই দাম কমেছে বিজেপি ও এনডিএ শাসিত রাজ্যে.।
৩ নভেম্বর সন্ধেয় অর্থ মন্ত্রকের তরফে পেট্রোলে লিটার পিছু ৫ টাকা এবং ডিজেলে লিটার পিছু ১০ টাকা শুল্ক কমানোর কথা জানানো হয়। এরপরেই একের পর এক বিজেপি শাসিত রাজ্য লিটার পিছু ২ টাকা থেকে ৭ টাকা দাম কমিয়েছে। তুলনামূলকভাবে এনডিএ শাসিত বিহারে হ্রাসের পরিমাণটা কম। তবে জ্বালানির মূল্যহ্রাসে রাজ্যের সংখ্যাটা এই মুহূর্তে নয়। ৩ নভেম্বর কেন্দ্রের সিদ্ধান্তে রাজকোষে ক্ষতির পরিমাণটা প্রায় ৫৫ হাজার কোটির মতো দাঁড়াতে পারে।
এদিন সকালে কলকাতার বিভিন্ন জায়গায় পেট্রোলের দাম লিটার পিছু ৫.৮২ টাকা কমে হয়েছে ১০৪.৬৭ টাকা। অন্যদিকে ডিজেলের দাম ১১.৭৭ টাকা কমে হয়েছে ৮৯.৭৯ টাকা। সাধারণভাবে তেলের দামের সঙ্গে পরিবহণ খরচ ও কেন্দ্রের শুল্ক যুক্ত হয়ে প্রাথমিক দাম ঠিক হয়। এরপর বসে রাজ্যের ভ্যাট ও ডিলারদের কমিশন। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গে পেট্রোলে লিটার পিছু ভ্যাটের হার ২৫ শতাংশ এবং ডিজেলে ১৭ শতাংশ।
অন্য রাজ্যেও একই অবস্থা
যদিও অন্য রাজ্যে একই পরিস্থিতি। দিল্লিতে এদিন সকালে পেট্রোল ও ডিজেলে লিটার পিছু কমেছে ৬.০৭ টাকা ও ১১.৭৫ টাকা। দিল্লিতে এখন পেট্রোলের মূল্য গিয়ে দাঁড়িয়েছে লিটার পিছু ১০৩.৯৭ টাকা এবং ডিজেলে লিটার পিছু ৮৬.৬৭ টাকা। মুম্বইয়ে পেট্রোলে লিটার পিছু দাম কমেছে ৫.৮৭ টাকা, দাম গিয়ে দাঁড়িয়েছে ১০৯.৯৮ টাকা। অন্যদিকে ডিজেলে ১২.৪৮ টাকা কমে দাম গিয়ে দাঁড়িয়েছে ৯৪.১৪ টাকা। চেন্নাইতে পেট্রোলের দাম লিটার পিছুর ৫.২৬ টাকা কমে হয়েছে ১০১.৪০ টাকা এবং ডিজেলে ১১.১৬ টাকা কমে হয়েছে ৯১.৪৩ টাকা।
দায়টা রাজ্যের থেকে বেশি কেন্দ্রের
জ্বালানিতে শুল্ক কমানোর দায়টা যেসব রাজ্যে সামনেই নির্বাচন রয়েছে, সেই সব রাজ্যের সঙ্গে কেন্দ্রের ওপরেই বেশি। সামনের বছরের শুরুতে ত্রিপুরা, গোয়ার মতো বিজেপি শাসিত রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে দিন কয়েক আগে হওয়া উপনির্বাচনে অসম, হিমাচল, কর্নাটকের মতো রাজ্যে কংগ্রেসের কাছে আসন হারিয়েছে বিজেপি। সেই ফলে কংগ্রেস উজ্জীবিত। অন্যদিকে জ্বালানির দাম প্রতিদিনই ৩৫ পয়সার আশপাশে বাড়তে থাকায় দেশের বড় অংশের মানুষ অসন্তুষ্ট ছিলেন। ফলে দায়টা সব থেকে বেশি ছিল বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ওপরে।
যদিও পশ্চিমবঙ্গের সরকার তার কর হ্রাস করতে রাজি নয়। কারন সরকারের এখন আয়ের চেয়ে ব্যায় বেশি। তাই কর কমিয়ে আরো আয় কমাতে চায় না বর্তমান রাজ্য সরকার।
We hate spam as much as you do