Tranding

05:10 PM - 04 Feb 2026

Home / National / আদানি ইস্যু বড় বিপদ ভারতের গণতন্ত্রে, বিজেপির বিরুদ্ধে এককাট্টা বিরোধীরা

আদানি ইস্যু বড় বিপদ ভারতের গণতন্ত্রে, বিজেপির বিরুদ্ধে এককাট্টা বিরোধীরা

অভিযোগ, আদানি ইস্যুতে এলআইসি, এসবিআই-সহ দেশের অন্যান্য বড় সংস্থা ও ব্যাঙ্কগুলি ধ্বংস হয়ে গিয়েছে। আর আদানিদের এত কেলেঙ্কারির মধ্যে একটিরও প্রাথমিক তদন্ত শুরু করতে পারেনি। এর জন্য শুধু আমাদের আর্থনীতি সঙ্কটে পড়েছে তা নয়, আমাদের গণতন্ত্র বিপন্ন হয়ে গিয়েছে।

আদানি ইস্যু বড় বিপদ ভারতের গণতন্ত্রে,  বিজেপির বিরুদ্ধে এককাট্টা বিরোধীরা

আদানি ইস্যু বড় বিপদ ভারতের গণতন্ত্রে,  বিজেপির বিরুদ্ধে এককাট্টা বিরোধীরা

 

March 16, 2023, 

 

বৃহস্পতিবার সংসদের অধিবেশন শুরু হতেই রাহুল গান্ধী এবং আদানি ইস্যুতে অধিবেশন মুলতুবি হয়ে যায়। এদিন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সংসদে যাবেন এবং লন্ডনে ভারতের গণতন্ত্র নিয়ে তাঁর করা মন্তব্য নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তাঁর মোকাবিলা করবেন। কংগ্রেসে তরফে এব্যাপারে বিজেপির ক্ষমা চাওয়ার দাবি উড়িয়ে দেওয়া হয়েছে।

 

আদানি ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে  ছেড়ে কথা বলছে না কংগ্রেস-সহ বিরোধীরা। শুধু ইডির দফতরে বিরোধী ১০ দলের নালিশই নয়, সংসদেও এককা্ট্টা হয়ে সরব হয়েছেন বিরোধীরা। এর বাইরে বিজেপির বিরুদ্ধে বিআরএস ও আপও সংসদে সরব হয়েছে আদানি ইস্যুতে। কড়া অবস্থান নিয়েছে তৃণমূলও।

 

আদানি ইস্যু বড় বিপদ ভারতের গণতন্ত্রে, কেন্দ্রের শাসকদল বিজেপির বিরুদ্ধে এককাট্টা বিরোধীরা
এদিনই কংগ্রেস, ডিএমকে, আপ, সিপিআইএম, সিপিআই এবং উদ্ধব ঠাকরের শিবসেনা-সহ ১৬টি বিরোধী দল গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি গ্রুপের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দিল্লি অফিসে নালিশ জানান। দলায়. প্ল্যাকার্ড ঝুলিয়ে মিছিল করে তাঁরা যান ইডি অফিসে।


আদানির বিরুদ্ধে ইডি অফিসের চিঠিতে এবং সংসদে দফায় দফায় কর্পোরেট জালিয়াতির অভিযোগ করা হয়েছে। এটিকে রাজনৈতিক দুর্নীতি বলেও বর্ণনা করা হয়েছে। এই দুর্নীতিতে স্টক-প্রাইস ম্যানিপুলেশন করা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। অভিযোগ, বিশেষ একটি কর্পোরেট গোষ্ঠীকে লাভবান করার জন্য পাবলিক রিসোর্সের অপব্যবহার করা হয়েছে।

 

আদানির শেয়ার কেলেঙ্কারি ২০২৪-এর আগে বিরোধীদের কাছে বড় হাতিয়ার হয়ে উঠেছে। ফলে এই হাতিয়ারকে শান দিতে বদ্ধপরিকর কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। কংগ্রেস-সহ ১৬টি বিরোধী দল এক মঞ্চে এসে প্রতিবাদ গড়ে তুলছে। তাঁরা সংসদে প্রতিবাদ জানিয়েই ক্ষান্ত নন। বিরোধী দলের সাংসদরা সম্মিলিত হয়ে সংসদ থেকে ইডি অফিস পর্যন্ত মিছিল করেছেন।

 

আদানি ইস্যু বিরোধীদের এক ছাতার তলায় এনে দিয়েছে। সম্মিলিত করেছে বিরোধীদের। এক সুরে আওয়াজ তুলছে তারা। যা বিজেপির পক্ষে অস্বস্তিকর হয়ে উঠেছে। এদিন বিরোধীদের সম্মিতির প্রতিবাদ রুখতে হিমশিম খেতে হয়েছে পুলিশ প্রশাসনকেও। বিরোধীরা জানিয়েছেন, লক্ষ কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে।

 

অভিযোগ, আদানি ইস্যুতে এলআইসি, এসবিআই-সহ দেশের অন্যান্য বড় সংস্থা ও ব্যাঙ্কগুলি ধ্বংস হয়ে গিয়েছে। আর আদানিদের এত কেলেঙ্কারির মধ্যে একটিরও প্রাথমিক তদন্ত শুরু করতে পারেনি। এর জন্য শুধু আমাদের আর্থনীতি সঙ্কটে পড়েছে তা নয়, আমাদের গণতন্ত্র বিপন্ন হয়ে গিয়েছে।


সংসদের প্রতিবাদ করে ক্ষান্ত না থেকে তাই ইডির কাছেও তারা প্রতিবাদের নালিশ ঠুকেছেন। দেশের সমস্ত বিরোধী শক্তিকে কেন্দ্রীয় এজেন্সি তথা ইডি ও সিবিআইকে দিয়ে হেনস্তা করছে কেন্দ্রের সরকার। কিন্তু আদানি ইস্যুতে তারা নিশ্চুপ। আদানি ইস্যুতে যে মোদী-যোগ রয়েছে, সে কথাও তুলে ধরা হয়েছে বিরোধীদের পক্ষ থেকে।


ইডি-র কাছে তাদের চিঠিতে বিরোধীরা আদানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগে লিখেছে যে, তারা অফশোর শেল কোম্পানিগুলির একটি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছে এবং গ্রুপের সাথে যুক্ত অফশোর তহবিলের উদ্দেশ্যে কৃত্রিমভাবে স্টক মূল্যায়ন বাড়িয়ে দিয়েছে। গ্রুপ কোম্পানির আর্থিক স্বাস্থ্যও বিকৃত করে দেখানো হয়েছে।

Your Opinion

We hate spam as much as you do