Tranding

10:09 AM - 04 Feb 2026

Home / National / কৃষি আন্দোলনে মৃত কৃষকদের ক্ষতিপূরণের দাবি রাহুল গান্ধীর

কৃষি আন্দোলনে মৃত কৃষকদের ক্ষতিপূরণের দাবি রাহুল গান্ধীর

সংসদের জিরো আওয়ার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী জানিয়েছেন, এক বছরের দীর্ঘ কৃষক আন্দোলনে বেশ কয়েক জন কৃষকের মৃত্যু হয়েছে। তাঁদের পরিবারকে আর্থিক সাহায্যের দাবি জানিয়েছেন রাহুল গান্ধী। প্রসঙ্গত উল্লেখ্য সংসদে কেন্দ্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে কোনও রকম কৃষক মৃত্যু হয়নি গত ১ বছরে। তারপরেই বিরোধীরা সরব হয়েছিলেন কেন্দ্রের বিবৃতির প্রতিবাদে। বিরোধীদের দাবি ৭০০ জন কৃষকের মৃত্যু হয়েছে কৃষক বিক্ষোভ চলাকালীন।

কৃষি আন্দোলনে মৃত কৃষকদের ক্ষতিপূরণের দাবি রাহুল গান্ধীর

কৃষি আন্দোলনে মৃত কৃষকদের ক্ষতিপূরণের দাবি রাহুল গান্ধীর
 

সংসদের (Parliament) শীতকালীন অধিবেশনের (Winter session) সপ্তম দিনও উত্তপ্ত থাকল সংসদের দুই কক্ষ। সংসদ চত্ত্বরে ধর্না দেন বিরোধী দলের বিধায়করা। ১২ সাংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে ফের সরব হয়েছিলেন তাঁরা। অন্যদিকে আবার শেষবেলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরব হয়েছেন মৃত কৃষকদের পরিবারের আর্থিক সাহায্যের দাবিতে।

 

উত্তাল সংসদ অধিবেশন
আজও দফায় দফায় উত্তাল হয়ে ওঠে সংসদ অধিবেশন। ১২ সাংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে সরব হয়েছেন তাঁরা। সংসদ চত্ত্বরে বিক্ষোভ দেখিয়েছেন বিরোধী দলের সাংসদরা। শীতকালীন অধিবেশনের প্রথম দিন থেকেই বারবার উত্তাল হয়ে উঠেছিল অধিবেশন। প্রথম দিনেই ১২ জন সাংসদকে সাসপেন্ড করার কথা ঘোষণা করা হয়। পুরো সিদ্ধান্ত অনৈতিক দাবি করেই বারবার বিক্ষোভ দেখিয়েছেন বিরোধী দলের সাংসদরা। তার জেরে বেশ কয়েকবার দুই কক্ষের অধিবেশন মুলতুবি করে দিতে হয়েছিল।

 

মঙ্গলবার সংসদ অধিবেশনে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী কৃষক আন্দোলনে মৃত কৃষকদের পরিবারকে আর্থিক সাহায্যের দাবি জানিয়েছেন। সংসদের জিরো আওয়ার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী জানিয়েছেন, এক বছরের দীর্ঘ কৃষক আন্দোলনে বেশ কয়েক জন কৃষকের মৃত্যু হয়েছে। তাঁদের পরিবারকে আর্থিক সাহায্যের দাবি জানিয়েছেন রাহুল গান্ধী। প্রসঙ্গত উল্লেখ্য সংসদে কেন্দ্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে কোনও রকম কৃষক মৃত্যু হয়নি গত ১ বছরে। তারপরেই বিরোধীরা সরব হয়েছিলেন কেন্দ্রের বিবৃতির প্রতিবাদে। বিরোধীদের দাবি ৭০০ জন কৃষকের মৃত্যু হয়েছে কৃষক বিক্ষোভ চলাকালীন।

 

সাংসদদের সাসপেনশন প্রত্যাহারের দাবি
আজও রাজ্যসভায় ১২ সাংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিরোধীরা। কংগ্রেসের বর্ষিয়ান নেতা মল্লিকার্জুন খাড়গে দাবি করেছেন ১২ জন সাংসদের সাসপেনশ প্রত্যাহার করা উচিত কারণ এটা একেবারেই মেনে নেওয়া যায় না কারণ এটা একেবারেই অনৈতিক বিষয়। এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত বলে রাজ্য সভায় সরব হয়েছেন মল্লিকার্জুন খাড়গে। ১১ অগাস্টের ঘটনা নিয়ে এতদিন পরে পদক্ষেপ করার কোনও প্রয়োজনই হয় না বলে আক্রমণ শানিয়েছেন তিনি।


কৃষি আন্দোলন প্রত্যাহার হতে পারে
এদিকে কৃষকরা এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৎপরতার সঙ্গেই কষি আইন বাতিলের সবরকম পদক্ষেপ করেছে। রাজ্যসভা এবং লোকসভায় বাতিল করা হয়েছে কৃষি আইন। তারপরেই রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে আইন বাতিলের বিলটি স্বাক্ষরের জন্য। কৃষকদের কাছে আগামিকাল ৫টি প্রস্তাব পাঠাতে চলেছে মোদী সরকার। তাতে বরফ গলার ইঙ্গিত রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

 

Your Opinion

We hate spam as much as you do