Tranding

06:45 PM - 04 Feb 2026

Home / Politics / CPIML liberation এর রাজ‍্য সম্মেলনে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে বাম ঐক‍্যের ডাক,

CPIML liberation এর রাজ‍্য সম্মেলনে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে বাম ঐক‍্যের ডাক,

CPIML liberation এর রাজ‍্য সম্মেলনে বিজেপি ও  তৃণমূলের বিরুদ্ধে বাম ঐক‍্যের ডাক,

CPIML liberation এর রাজ‍্য সম্মেলনে বিজেপি ও  তৃণমূলের বিরুদ্ধে বাম ঐক‍্যের ডাক,

 

১২থেকে ১৫ ই মে কলকাতার মৌলালী যুব কেন্দ্রে অনুষ্ঠিত হলো সি পি আই এম এল লিবারেশন এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন এই সম্মেলনে এই সম্মেলনে মূলত ফ্যাসিস্ট বিজেপি এবং গণতন্ত্র হত্যাকারী তৃণমূলের বিরুদ্ধে রাজ্যজুড়ে বাম ঐক্যের ডাক দেওয়া হল বাম ঐক্যের ডাক দিয়ে সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক কাত্তিক পাল, পার্থ ঘোষ, ধীরেন্দ্র ঝা সহ কিছু পাচ্ছেন অন্যান্য নেতৃবৃন্দ। 

 

সিপিআইএমএল লিবারেশন পার্টির দ্বাদশ পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন থেকে গৃহীত প্রস্তাবনা:

 

১) আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি দেশবাসীকে গভীর সংকটে নিক্ষিপ্ত করেছে। রান্নার গ্যাসের দাম  হাজার টাকা পার করে গেছে। গত  আট বছরে মূল্যস্ফীতি সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। সীমাহীন  বেকারত্ব, ক্রমহ্রাসমান ক্রয় ক্ষমতা, গভীর খাদের মুখে  দেশের অর্থনীতি - এর বিরুদ্ধে দেশের ৫ টি বামপন্থী দল ২৫ - ৩১ মে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে। এই রাজ্যেও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কর্মসূচিকে  সর্বাত্মকভাবে সফল করার প্রস্তাব এই সম্মেলন সর্বসম্মতিক্রমে গ্রহণ করছে। 

 

২)  ক) তৃণমূল সরকারের শাসনকালে জনগণের উপর নানান দিক থেকে হামলা নেমে এসেছে। দেউচা পাঁচামীতে পরিবেশ বিরোধী, জনবিরোধী কয়লাখনি প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে এই সরকার বদ্ধপরিকর। ইতিমধ্যে আর এস এস চলমান প্রতিবাদী আন্দোলনে অনুপ্রবেশ করার যে প্রচেষ্টা নেয়, তা স্থানীয় অধিবাসী প্রত্যাখ্যান করেছে। এই সম্মেলন এই প্রকল্পকে বাতিল করার প্রস্তাব গ্রহণ করছে। 

 

খ) গোটা রাজ্য জুড়ে নারী নির্যাতন চরম সীমায় পৌঁছেছে। কিশোরী -নাবালিকাদের ধর্ষণ, পুড়িয়ে হত্যা, আর প্রায় প্রতিটি ঘটনার সাথে তৃণমূলের কোন না কোন স্তরে নেতা - পুলিশ প্রশাসনের  যোগসাজশ আজ দিনের আলোর মতো পরিষ্কার।
আজকের সম্মেলন এই নারী নির্যাতনের বিরুদ্ধে তীব্র নিন্দা করার পাশাপাশি প্রতিবাদী আন্দোলন গড়ে তোলার ডাক দিচ্ছে। 

 

গ) প্রগতিশীল ছাত্র আন্দোলনের নেতা আনিস খান হত্যার বিরুদ্ধে রাজ্যের ছাত্র - যুব সমাজের এক প্রতিবাদী উত্থান আমরা লক্ষ্য করেছি। যত দিন যাচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে, এই হত্যাকান্ডের নেপথ্যে তৃণমূল নেতা ও পুলিশ প্রশাসনের গভীর সংযোগ। এখন পর্যন্ত প্রকৃত দোষীদের গ্রেপ্তার করা হল না। এই সম্মেলন দাবি জানাচ্ছে, আনিস হত্যার সঙ্গে জড়িত হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 


৩) এস এস সি -র কর্মপ্রত্যাশীদের ধারাবাহিক আন্দোলন এতোদিন পর  রাজ্য সরকারের টনক কিছুটা নড়িয়েছে। তাঁদের দাবি পূরণের জন্য আবার কিছু বস্তাপচা আশ্বাস, কিছু ঘোষণা, ইত্যাদি এই আন্দোলনে জল ঢেলে দেওয়ার লক্ষ্যেই পরিচালিত। এই সম্মেলন দাবি জানাচ্ছে, এস এস সি কান্ডে উচ্চস্তরে যে বিরাট দুর্নীতি হয়েছে তা উন্মোচিত হোক, সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে। তালিকা অনুযায়ী সকলকে নিয়োগ করতে হবে। 

 

৪) বুলডোজারের যে  দমনমূলক ফ্যাসিস্ট রাজনীতি বিজেপি সরকার এখন কার্যকর করছে, তার বিরুদ্ধে দিল্লির বুকে আমাদের পার্টি ও বাম পার্টির নেতৃবৃন্দ যে হিম্মত দেখিয়েছেন তা সারা দেশের গণতান্ত্রিক মানুষের নজর কেড়েছে। 
আমাদের পার্টি এই বুলডোজার রাজনীতির বিরুদ্ধে মে মাস জুড়ে প্রতিবাদী বিক্ষোভ কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে। এই সম্মেলন এই কর্মসূচীকে পালন করার এবং এই বুলডোজার রাজনীতির বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করার প্রস্তাব গ্রহণ করছে।

Your Opinion

We hate spam as much as you do