Tranding

06:48 PM - 04 Feb 2026

Home / National / কেজরির গ্রেফতারির প্রতিবাদে কাল দিল্লীতে প্রতিবাদ রাহুল ,ইয়েচুরি অখিলেশ,

কেজরির গ্রেফতারির প্রতিবাদে কাল দিল্লীতে প্রতিবাদ রাহুল ,ইয়েচুরি অখিলেশ,

সবমিলিয়ে ১৩টি বিরোধী দল অংশ নেবে মহাসমাবেশে। ঝাড়খণ্ডের জেলবন্দি প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) স্ত্রী কল্পনা সোরেন সভায় বক্তব্য রাখবেন। ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনও রামলীলা ময়দানের সভায় উপস্থিত থাকবেন। এছাড়া শারদ পওয়ার (Sharad Pawar), উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray), আদিত্য ঠাকরে, আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejaswi Yadab), তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury) আসছেন বলে খবর। সমাবেশের প্রধান স্লোগান হল, ‘নৈরাজ্য হঠাও, গণতন্ত্র বাঁচাও।’

কেজরির গ্রেফতারির প্রতিবাদে কাল  দিল্লীতে প্রতিবাদ  রাহুল ,ইয়েচুরি অখিলেশ,

কেজরির গ্রেফতারির প্রতিবাদে কাল  দিল্লীতে প্রতিবাদ  রাহুল ,ইয়েচুরি অখিলেশ, 

March 30, 2024 

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের  গ্রেফতারির প্রতিবাদে রবিবার (৩১ মার্চ) মহাসমাবেশ করতে চলেছে ইন্ডিয়া জোট (INDIA bloc)। এই সমাবেশের উদ্যোক্তা ছিল শুধুমাত্র আম আদমি পার্টি (AAP) এবং কংগ্রেস (Congress)। তবে সমাজবাদী পার্টির (SP) প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav) তাতে যোগ দেবেন, আসবেন রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও (Mallikarjun Kharge)।

সবমিলিয়ে ১৩টি বিরোধী দল অংশ নেবে মহাসমাবেশে। ঝাড়খণ্ডের জেলবন্দি প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) স্ত্রী কল্পনা সোরেন সভায় বক্তব্য রাখবেন। ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনও রামলীলা ময়দানের সভায় উপস্থিত থাকবেন। এছাড়া শারদ পওয়ার (Sharad Pawar), উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray), আদিত্য ঠাকরে, আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejaswi Yadab), তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury) আসছেন বলে খবর। সমাবেশের প্রধান স্লোগান হল, ‘নৈরাজ্য হঠাও, গণতন্ত্র বাঁচাও।’

রামলীলা ময়দানে  এই কর্মসূচির অনুমতি অবশেষে দিয়েছে দিল্লি পুলিশ । তবে শনিবার সকালে বিজ্ঞপতি দিয়ে তারা দিল্লির জনগণকে সতর্ক করে দিয়েছে। দিল্লি পুলিশ জানিয়ে দিয়েছে, সকাল ৯টা থেকে আনুমানিক বিকেল ৩টে পর্যন্ত সমাবেশের জন্য ট্রাফিক ব্যবস্থায় কিছু পরিবর্তন আসবে। তার ফলে যানজট দেখা দিতে পারে। সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে, তাঁরা যাতে গণপরিবহন ব্যবহার করেন। বিশেষ করে মেট্রো রেল ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

Your Opinion

We hate spam as much as you do