Tranding

01:39 PM - 04 Feb 2026

Home / National / ওমিক্রনের জন্য নিষেধাজ্ঞা আন্তর্জাতিক উড়ান চলাচলে ১৫ই ডিসেম্বর পর্যন্ত

ওমিক্রনের জন্য নিষেধাজ্ঞা আন্তর্জাতিক উড়ান চলাচলে ১৫ই ডিসেম্বর পর্যন্ত

গত এক সপ্তাহে অন্তত ১২ টি দেশে ছড়িয়ে পড়েছে কোভিডের নতুন স্ট্রেন। ওই দেশগুলি থেকে পর্যটকদের আসা বন্ধ করে দিয়েছে ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকার কয়েকটি দেশ। সোমবার জাপান ও অস্ট্রেলিয়াও ওই নিষেধাজ্ঞা জারি করেছে। বাইডেন অবশ্য বলেছেন, আমেরিকায় নতুন করে পর্যটকদের ওপরে বিধিনিষেধ জারি করা হবে না। লকডাউনেরও সম্ভাবনা নেই।

ওমিক্রনের জন্য নিষেধাজ্ঞা আন্তর্জাতিক উড়ান চলাচলে ১৫ই ডিসেম্বর পর্যন্ত

ওমিক্রনের জন্য নিষেধাজ্ঞা আন্তর্জাতিক উড়ান চলাচলে ১৫ই ডিসেম্বর পর্যন্ত 

কোভিডের নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রন বিশ্বজুড়ে নতুন আতঙ্ক। কয়েক সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় (South Africa) দেখা গিয়েছে কোভিডের নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রন। তারপর থেকে আন্তর্জাতিক উড়ান নিয়ে বিধিনিষেধ চালু করেছে নানা দেশ। বুধবার একটি সূত্রে জানা যায়, ভারতও সম্ভবত ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক উড়ান পুরোপুরি চালু করছে না। 

যে দেশগুলিতে ইতিমধ্যে ওমিক্রনের সংক্রমণ ধরা পড়েছে, সেখান থেকে আসা যাত্রীদের ওপরে কড়া নজর রাখা হচ্ছে। তাঁদের বিমান বন্দরেই পরীক্ষা করা হচ্ছে। প্রয়োজনে কোয়ারান্টাইন করা হচ্ছে।

ডায়রেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশনের পক্ষ থেকে এদিন বলা হয়, “বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির ওপরে আমরা নজর রাখছি। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই আন্তর্জাতিক উড়ান চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।”

এর আগে ডেল্টা ভ্যারিয়ান্টের জন্য বিশ্ব জুড়ে করোনার দ্বিতীয় ওয়েভ দেখা গিয়েছিল। সেই ওয়েভ যখন স্তিমিত হয়ে আসছে, তখনই দেখা গিয়েছে ওমিক্রন ভ্যারিয়ান্ট। ইতিমধ্যে বিভিন্ন দেশে অফিস, সিনেমাহল ও শপিং মলে স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে। গত ২৬ নভেম্বর সরকার জানায়, ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক উড়ানও পুরোদমে চালু হয়ে যাবে।

গত ২০ মাস ধরে আন্তর্জাতিক বাণিজ্যিক উড়ানে নানা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আপাতত কয়েকটি দেশের সঙ্গে ‘এয়ার বাবল’ চুক্তি করেছে ভারত। অর্থাৎ নির্দিষ্ট বিধিনিষেধ মেনে ওই দেশগুলিতে ভারতীয় বিমান চলাচল করছে।

গত এক সপ্তাহে অন্তত ১২ টি দেশে ছড়িয়ে পড়েছে কোভিডের নতুন স্ট্রেন। ওই দেশগুলি থেকে পর্যটকদের আসা বন্ধ করে দিয়েছে ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকার কয়েকটি দেশ। সোমবার জাপান ও অস্ট্রেলিয়াও ওই নিষেধাজ্ঞা জারি করেছে। বাইডেন অবশ্য বলেছেন, আমেরিকায় নতুন করে পর্যটকদের ওপরে বিধিনিষেধ জারি করা হবে না। লকডাউনেরও সম্ভাবনা নেই।

আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের ডিরেক্টর ফ্রান্সিস কলিনস বলেন, “ভয় পাওয়ার কোনও কারণ নেই। তবে এখন বুস্টার নেওয়াই ভাল।” ফক্স নিউজে এক সাক্ষাৎকারে কলিনস বলেন, মনে হচ্ছে, নতুন স্ট্রেনকে আটকাতে পারবে ভ্যাকসিন। তার ওপরে যদি কেউ বুস্টার নেয়, তার সুরক্ষা আরও মজবুত হবে।

ওমিক্রনের প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে অর্থনীতিতে। ভারত সহ বেশ কয়েকটু দেশে নিম্নমুখী হয়েছে শেয়ার সূচক। অর্থনীতিবিদদের এক বড় অংশের বক্তব্য, এর ফলে আর্থিক পুনরুজ্জীবন আরও পিছিয়ে যাবে। অনেকে ভেবেছিলেন, অতিমহামারীর ধাক্কা সামলে ২০২২ সালে চাঙ্গা হবে বিশ্ব অর্থনীতি। কিন্তু তা এখন সম্ভব বলে মনে হচ্ছে না।

Your Opinion

We hate spam as much as you do