Tranding

01:37 PM - 04 Feb 2026

Home / National / “সংবাদ লেখকদের সরকারি পুরস্কার নেওয়া উচিত নয়”- পি সাইনাথ ওয়াইএসআর পুরস্কার গ্রহণে অসম্মত

“সংবাদ লেখকদের সরকারি পুরস্কার নেওয়া উচিত নয়”- পি সাইনাথ ওয়াইএসআর পুরস্কার গ্রহণে অসম্মত

“কিন্তু এটা আমার বিশ্বাস একজন স্বাধীন সাংবাদিকের কোনও সরকারের কাছ থেকে পুরস্কার নেওয়া উচিত নয় , যে সরকারকে পরের দিনই তাকে সমালোচনা করতে বা বিবৃত করতে হবে । সেজন্য আমি সম্মানের সাথেই এই পুরষ্কার প্রত্যাখান করছি”

“সংবাদ লেখকদের সরকারি পুরস্কার নেওয়া উচিত নয়”- পি সাইনাথ  ওয়াইএসআর পুরস্কার গ্রহণে অসম্মত

“সংবাদ লেখকদের সরকারি পুরস্কার নেওয়া উচিত নয়”- পি সাইনাথ  ওয়াইএসআর পুরস্কার গ্রহণে অসম্মত

“সাংবাদিকদের কোনও সরকারের কাছ থেকে পুরষ্কার নেওয়া উচিত নয় , যে সরকারের তারা খবর করেন এবং সমালোচনা করেন” বিশিষ্ট সাংবাদিক ও কৃষি সমস্যা বিশেষজ্ঞ পি সাইনাথ বুধবার এই কথা বলেন । অন্ধ্রপ্রদেশ সরকার এই বছর ওয়াইএসআর লাইফটাইম পুরষ্কার প্রাপক হিসাবে পি সাইনাথের নাম ঘোষণা করার পর তিনি সাংবাদিকদের এই মন্তব্য করেন । এবছরএর পুরস্কার সাইনাথ প্রত্যাখান করলেন ।

 “কোনও ঘটনা বিবৃতিকারের এই ধরনের সরকারি পুরষ্কার নেওয়া উচিত না । সাংবাদিকরা সরকারের এক্সটারনাল অডিটর । সুতরাং তাদের এটা না নেওয়া উচিত”

সাইনাথ বলেন এই পুরস্কার না নেওয়া সরকারের বিরুদ্ধে নয় , এটা তার একজন সাংবাদিক হিসেবে পেশাগত নীতিবোধের থেকে ব্যাক্তিগত উপলব্ধি । ২০০৭ সালে রমণ ম্যাগসাইসাই পুরষ্কার প্রাপক সাইনাথ বলেন তার উপলব্ধি একান্তই ব্যাক্তিগত , অন্যসব সাংবাদিকদের এবিষয়ে কোনও পরামর্শ বা অনুরোধ করতে চান না ।

“কিন্তু এটা আমার বিশ্বাস একজন স্বাধীন সাংবাদিকের কোনও সরকারের কাছ থেকে পুরস্কার নেওয়া উচিত নয় , যে সরকারকে পরের দিনই তাকে সমালোচনা করতে বা বিবৃত করতে হবে । সেজন্য আমি সম্মানের সাথেই এই পুরষ্কার প্রত্যাখান করছি”  

সংগীত , শিল্প , ক্রীড়া এই কোনও বিভাগেরই সরকারের সমালোচনা করার দায়বদ্ধতা নেই । তারা সাংবাদিকদের মত কাজ করেন না ।

অন্ধ্রএর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ওয়াইএস রাজশেখর রেডডি র জন্মবার্ষিকীর প্রাক্বালে সরকার এই পুরস্কার ঘোষণা করেছে ।

এই পুরস্কার রাজশেখরের আদর্শ অনুসারে মুলত গ্রাম্য প্রেক্ষাপট এবং মাটির সাথে কাজ করার অভিজ্ঞতার ওপর জোর দেওয়া হয় । এই লাইফ টাইম পুরষ্কারএর অর্থমূল্য ১০ লক্ষ টাকা ,

এই রাজ্য সরকারি অন্যান্য পুরস্কারের তালিকায় বেশকিছু কৃষক , শিল্পী , লেখক এবং সাংবাদিক আছেন । তবে সবচেয়ে উচ্চতম এই ওয়াইএসআর লাইফটাইম পুরষ্কার যা পালাগুম্মি সাইনাথ নিচ্ছেন না ।

Your Opinion

We hate spam as much as you do