Tranding

01:45 PM - 04 Feb 2026

Home / National / মধ‍্যপ্রদেশে প্রতিবাদী সাংবাদিক, মঞ্চশিল্পীদের অর্ধনগ্ন করে ছবি তোলার অভিযোগ মানবাধিকার প্রশ্নের মুখে

মধ‍্যপ্রদেশে প্রতিবাদী সাংবাদিক, মঞ্চশিল্পীদের অর্ধনগ্ন করে ছবি তোলার অভিযোগ মানবাধিকার প্রশ্নের মুখে

এরমধ্যে একজন ইউটিউবার স্থানীয় সাংবাদিক ছবিতে চেনা যাচ্ছে। অভিযোগ বিজেপির একজন বিধায়কের বিরুদ্ধে প্রতিবাদ তার চ্যানেলে করায় তাকে পুলিশ গ্রেপ্তার করে। আঘাত করে এবং তার জামা কাপড় খুলে দাঁড় করিয়ে দেয়।

মধ্যপ্রদেশের একটি থানায় একদল মানুষ একজন সাংবাদিক কিছু থিয়েটার শিল্পী সহ অনেককে অর্ধনগ্ন অবস্থায় একটি থানায় দাঁড় করিয়ে রাখার ছবি গোটা দেশে ভাইরাল হয়েছে ছবিতে দেখা যাচ্ছে 8 জন মানুষ আজ সামনের দিকে করে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে

এরমধ্যে একজন ইউটিউবার স্থানীয় সাংবাদিক ছবিতে চেনা যাচ্ছে।  অভিযোগ বিজেপির একজন বিধায়কের বিরুদ্ধে প্রতিবাদ তার চ্যানেলে করায় তাকে পুলিশ গ্রেপ্তার করে।  আঘাত করে এবং তার জামা কাপড় খুলে দাঁড় করিয়ে দেয়।

এই ঘটনা মধ্যপ্রদেশের সিদ্ধি জেলায় ঘটেছে বলে জানা গেছে।  সাংবাদিকটি একজন থিয়েটার শিল্পী নীরাজ কুন্দের, যিনি বিজেপি এমএলএ কেদারনাথ শুক্লা এবং তার ছেলে কেদার গুরুদত্ত শুক্লা বিরুদ্ধে ফেসবুকে একটি ফেক প্রোফাইল তৈরি অভিযোগ সামনে নিয়ে আসেন,তার গ্রেফতারের বিরুদ্ধে এই সাংবাদিক খবর পরিবেশন করেন।

সাংবাদিক কনিষ্ক তেওয়ারী অভিযোগ করেছে তার ক্যামেরাম্যান এবং তাকে নানান অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এমনকি অনুপ্রবেশকারী জনগণের শান্তি ভঙ্গ কারি আইনে অভিযুক্ত করা হয়েছে পুলিশ তাকে জিজ্ঞেস করেছে কেন তুমি একজন বিধায়কের বিরুদ্ধে খবর তৈরি করছ

অন্যান্যদের সাথে মিঃ তিওয়ারিকে ছবিতে দেখা যাচ্ছে যিনি প্রায় ১৮ ঘন্টা পুলিশ হেফাজতে আছেন। তিনি আরো বলেছেন ২রা এপ্রিল আটটার সময় পুলিশ তাঁদের তুলে নিয়ে আসে এবং ৩রা এপ্রিল ছটার সময় ছাড়ে।

মিস্টার উন্দের গ্রেফতারের বিরুদ্ধে বিভিন্ন সমাজকর্মী এবং মঞ্চ শিল্পীরা প্রতিবাদ সংগঠিত করেন এবং তারা যখন বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন তখন পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে বলে অভিযোগ করা হয়

মিস্টার তিওয়ারি দাবি করেন পুলিশ স্টেশনে থানার ইনচার্জ অভিষেক সিং পরিহার এই ছবিটা তোলেন এবং বলেন "যদি এই বিষয়ে আর খবর করা হয় তাহলে উলঙ্গ করে শহরে ঘোরাবেন। পুলিশ এই পোস্টটাকে ভাইরাল করে।  এটা অবশ্যই একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা"
সূত্রের খবর পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট এই ঘটনার তদন্ত করছেন

Your Opinion

We hate spam as much as you do