মূলত জাতীয় শিক্ষানীতি,২০২০-এর বিরোধীতা এবং স্বাধীনতা ৭৫ কে সামনে রেখে এসএফআই বাংলার বুকে প্রায় এক কোটি ছাত্রছাত্রীর কাছে পৌঁছে তাদের মতামত নিয়ে তৈরি করবে বিকল্প শিক্ষানীতি। এ’কাজে তারা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, কেরলের শিক্ষামন্ত্রী এবং বিভিন্ন শিক্ষাবিদের পরামর্শও নেবে। এই শিক্ষানীতি প্রকাশিত হবে ২রা সেপ্টেম্বরের মঞ্চে।
শিক্ষা - সংবিধান-দেশ বাঁচাও! SFI সর্বভারতীয় জাঠা ওড়িষা থেকে পৌঁছল দীঘায়!
২০শে আগষ্ট ২০২২
ভারতের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন এর সর্বভারতীয় ছাত্র জাঠার পূর্ব ভারতের অংশ আজ উড়িষ্যা থেকে প্রবেশ করল পশ্চিমবঙ্গের দীঘায়। এই সর্বভারতীয় জাঠা শুরু হয়েছে ১লা আগষ্ট।
মূল স্লোগান- শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও,দেশ বাঁচাও।
পূর্ব ভারতের দুটি জাঠার একটি ত্রিপুরায় শুরু হয়ে বাংলায় প্রবেশ করেছে ১৯শে আগস্ট। আরেকটি বিহারে শুরু হয়ে বাংলায় প্রবেশ করল ২০শে আগস্ট। কালিম্পং বাদ দিয়ে মোট ২২টি জেলায় ঘুরে ১লা সেপ্টেম্বর কলকাতায় প্রবেশ করবে জাঠা। ২রা সেপ্টেম্বর কলকাতার কলেজস্ট্রিটে অনুষ্ঠিত হবে এ’যাবৎকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ। এই জাঠা বাংলায় তার যাত্রাপথে ছুঁয়ে আসবে নানান রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সৌধ, ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ স্থান, শহীদদের বাড়ি। মূলত জাতীয় শিক্ষানীতি,২০২০-এর বিরোধীতা এবং স্বাধীনতা ৭৫ কে সামনে রেখে এসএফআই বাংলার বুকে প্রায় এক কোটি ছাত্রছাত্রীর কাছে পৌঁছে তাদের মতামত নিয়ে তৈরি করবে বিকল্প শিক্ষানীতি। এ’কাজে তারা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, কেরলের শিক্ষামন্ত্রী এবং বিভিন্ন শিক্ষাবিদের পরামর্শও নেবে। এই শিক্ষানীতি প্রকাশিত হবে ২রা সেপ্টেম্বরের মঞ্চে। এই জাঠাকে কেন্দ্র করে সারা মাসজুড়ে একাধিক ধরণের কর্মসূচি করছে এসএফআই। ৩-৬ই আগস্ট এসএফআইয়ের ডিজিটাল সেমিনার চলেছে শ্যামল চক্রবর্তী- সুভাষ চক্রবর্তী স্মরণে।
সভা, মিছিলের পাশাপাশি স্বাধীনতা উৎযাপনে বিপ্লবীদের স্মরণ করেছে তারা। ১৫ই আগস্ট জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে এবং সংবিধান রক্ষার শপথ গ্রহণ করা হয়েছে এবং ১৬ই আগস্ট এই রাজ্যের দাঙ্গায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে সম্প্রীতির রাখি বন্ধন পালন করা হয়েছে । কেন্দ্রীয় স্লোগান ছাড়াও এ’রাজ্যের জন্য নিজস্ব স্লোগান স্থির হয়েছে “এ দেশের বুকে আঠারো আসুক নেমে।”
We hate spam as much as you do