তাঁকে বাড়ির তিন তলার ছাদ থেকে ফেলে খুন করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে আমতা থানার সারদা দক্ষিণ খাঁন পাড়ায়। ওই ছাত্রের নাম আনিস খান (২৮)। তিনি এখন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পড়ছেন বলে জানা গিয়েছে।
পুলিশ সেজে বাড়ির ছাদ থেকে ফেলে আলিয়ার ছাত্রকে খুন, আমতা তপ্ত SFI এর প্রতিবাদ
বাড়ির তিন তলার ছাদ থেকে ফেলে খুন করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে আমতা থানার সারদা দক্ষিণ খাঁন পাড়ায়। ওই ছাত্রের নাম আনিস খান (২৮)।
হাওড়ার আমতায় শুক্রবার গভীর রাতে
এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে পুলিশ সেজে ছাত্রকে খুন করল দুষ্কৃতী-দল। আমতায় শুক্রবার গভীর রাতে। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে। তিনি আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এলাকায় প্রতিবাদী যুবক হিসেবে পরিচয় রয়েছে। পাশাপাশি তিনি সিএএ-বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বলেও জানা গিয়েছে।
এই ঘটনার নিন্দা করেছে এসএফআই। তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে তারা। এদিকে, তাঁর মৃত্যুর প্রতিবাদে শনিবার সন্ধেয় আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসে মোমবাতি মিছিলের ডাক দেওয়া হয়েছে।
তাঁর বাবা সালাম খাঁনের অভিযোগ, শুক্রবার রাত ১টা নাগাদ পুলিশের পোশাক পরে চারজন এসে ছেলেকে ডাকতে থাকে। একজনের হাতে বন্দুক ছিল বলে অভিযোগ করেছেন বাবা। তিন তলায় গিয়ে সেখান থেকে ফেলে দেয় বলে অভিযোগ।
ঘটনা জানাজানি হতেই এলাকার লোকজন ভিড় জমায়। খবর পেয়ে শনিবার সকালে আমতা থানার পুলিশ আসে। পরিবার ও স্থানীয় মানুষদের দাবি অবিলম্বে ঘটনার সঙ্গে থাকা অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। স্থানীয়রা জানান আনিস এলাকায় প্রতিবাদী যুবক বলে পরিচিত ছিলেন।
এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য জানিয়েছেন, আনিস খান আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক আন্দোলনেও যুক্ত ছিলেন। সংবাদমাধ্যমে তাঁর বাবার কথা শুনলাম। তাঁর বাবার অভিযোগ, শুক্রবার রাতে বাগনান থানার নাম করে আনিসের আমতার বাড়িতে এসে কয়েকজন পুলিশ ছাদ থেকে ফেলে মেরে দিয়েছে। এই অভিযোগ যদি সত্য়ি হয়, তা হলে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি চাই। তাঁর পরিবারের পাশে রয়েছেন।
We hate spam as much as you do