এই বিষয়ে একটি টুইটও করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের (JNUSU) সভানেত্রী ঐশী ঘোষ। তিনি তাঁর টুইট বার্তায় লেখেন, রামনবমীর সন্ধ্যায় আমিষ খাবারের ওপর ‘নিষেধাজ্ঞা’ জারী করে ABVP এই বিষয়ে প্রতিবাদ জানালে ABVP সমর্থকরা ঝাঁপিয়ে পড়ে বাম ছাত্র সংগঠনের সমর্থকের ওপরে। মুহুর্তেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। এর পাশাপাশি তিনি লেখেন, “ABVP আবারও একই কাজ করেছে। কাবেরী হস্টেলে সবাইকে জোর করে আমিষ খাবার খেতে বাধা দেওয়া হচ্ছে। কিন্তু, সাধারণ পড়ুয়ারা এর বিরুদ্ধে রুখে দাঁড়াতেই সংঘী গুন্ডারা হিংসা ছড়াতে শুরু করেছে। একাধিক ছাত্রছাত্রী মারাত্মক জখম হয়েছেন।”
JNUতে নিরামিষের ফতোয়ায় SFI, AISAর ওপর ABVPর আক্রমণে ছাত্র সংসদ রক্তাক্ত ১৬জনের বেশি আহত
' আমিষ খাওয়া যাবে না' - অভিযোগ, এই দাবিতেই দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে কয়েকজন পড়ুয়াকে মারধর করে এবিভিপির সদস্যরা।
রামনবমীতে উত্তাল জেএনইউ ক্যাম্পাস। এবিভিপি (ABVP) ও একাধিক বাম ছাত্র সংগঠনের (JNUSU) মধ্যে সংঘাতের অভিযোগ। এসএফআই, আইসা সহ একাধিক বাম ছাত্র সংগঠনের তরফে এবিভিপি-র বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে।
রামনবমীতে খাওয়া-দাওয়ার বিধি !
ঘটনার সূত্রপাত রামনবমীতে খাওয়া-দাওয়ার বিধি নিয়ে ! ' আমিষ খাওয়া যাবে না' - অভিযোগ, এই দাবিতেই দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে কয়েকজন পড়ুয়াকে মারধর করে এবিভিপির সদস্যরা। ওই ঘটনায় কয়েকজন পড়ুয়া আহত হয়েছেন বলে খবর।
এবিভিপি-র বিরুদ্ধে হামলা ও মারধরের অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয়ের একাধিক বাম ছাত্র সংগঠন। যদিও এবিভিপির দাবি, বামপন্থী পড়ুয়ারাই তাদের ওপর হামলা করেছে। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, এসএফআই, আইসা সহ একাধিক বাম ছাত্র সংগঠনের তরফে এবিভিপি-র বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। সেই মতো দায়ের হয়েছে FIR। অভিযোগ, রামনবমীতে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাংস পরিবেশনে বাধা দেয় এবিভিপির সদস্যরা। এ নিয়েই শুরু হয় গন্ডগোল।
এই বিষয়ে একটি টুইটও করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের (JNUSU) সভানেত্রী ঐশী ঘোষ। তিনি তাঁর টুইট বার্তায় লেখেন, রামনবমীর সন্ধ্যায় আমিষ খাবারের ওপর ‘নিষেধাজ্ঞা’ জারী করে ABVP এই বিষয়ে প্রতিবাদ জানালে ABVP সমর্থকরা ঝাঁপিয়ে পড়ে বাম ছাত্র সংগঠনের সমর্থকের ওপরে। মুহুর্তেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। এর পাশাপাশি তিনি লেখেন, “ABVP আবারও একই কাজ করেছে। কাবেরী হস্টেলে সবাইকে জোর করে আমিষ খাবার খেতে বাধা দেওয়া হচ্ছে। কিন্তু, সাধারণ পড়ুয়ারা এর বিরুদ্ধে রুখে দাঁড়াতেই সংঘী গুন্ডারা হিংসা ছড়াতে শুরু করেছে। একাধিক ছাত্রছাত্রী মারাত্মক জখম হয়েছেন।”
এই হামলার বিষয়ে বাম সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, ” প্রতি রবিরার হোস্টেলে আমিষ খাবার সরবরাহ করা হয়ে থাকে, এদিনও তার ব্যতিক্রম হয়নি। হটাত করেই ABVP আমিষ খাবার খেতে বাঁধা দেয়, তার প্রতিবাদ জানাতে গেলে ABVP সমর্থকরা আমাদের ওপর হামলা করে। এই হামলার ঘটনায় আমাদের ৫০ থেকে ৬০ জন সমর্থক আহত হয়েছেন”।
ভিডিওতে একটিতে দেখা যাচ্ছে সমাজবিজ্ঞানের এমএ দ্বিতীয় বর্ষের ছাত্রী আখতারিস্তা আনসারীর মাথা থেকে রক্ত পড়ছে৷ জেএনইউএসইউ (JNUSU) এর আরও অভিযোগ এবিভিপি সদস্যরা খাবার বিক্রেতাকে মুরগি সরবরাহ করতে বাধা দেয় এবং তাঁকে আক্রমণ করে। যদিও, ABVP অভিযোগ অস্বীকার করেছে এবং দাবি করেছে যে বামপন্থীরা হোস্টেলে রাম নবমী পুজোয় বাধা দিয়েছে।
পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণপশ্চিম) মনোজ সি পিটিআইকে জানিয়েছেন, যে মোট ছয় জন ছাত্র আহত হয়েছে এবং তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।
We hate spam as much as you do