বিহার পুলিশ আপাতত এই সংক্রান্ত ইস্যুতে কোনও মন্তব্য করতে চায়নি। তবে সূত্রের খবর, যারা গ্রেফতার হয়েছেন তাদের সকলের মুখ থেকে একটিই নাম বেরিয়ে এসেছে। সেটি হল সঞ্জীব সিং মুখিয়া। পুলিশ এখন এই ব্যক্তির খোঁজ চালাচ্ছে। গত ৬ মে থেকে তিনি 'নিখোঁজ' বলে জানতে পেরেছে তারা।
নিটের প্রশ্নফাঁস কাণ্ডের 'মাস্টারমাইন্ড' বিহারের সঞ্জীব সিং নিখোঁজ
23rd June 2024
নিটের প্রশ্নফাঁস কাণ্ডে এখন উত্তাল দেশ। এই ঘটনায় ইতিমধ্যে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে ৬ জন মিডলম্যান, ৪ জন পড়ুয়া এবং ৩ জন অভিভাবক। গ্রেফতার হওয়ার এক পড়ুয়াই পুলিশি জেরায় ইতিমধ্যে শিকার করেছে যে, ৩৫-৪০ লক্ষ টাকায় এই প্রশ্নপত্র ফাঁস হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হল, এই গোটা প্রশ্নফাঁস কাণ্ডের 'মাস্টারমাইন্ড' কে?
বিহার পুলিশ আপাতত এই সংক্রান্ত ইস্যুতে কোনও মন্তব্য করতে চায়নি। তবে সূত্রের খবর, যারা গ্রেফতার হয়েছেন তাদের সকলের মুখ থেকে একটিই নাম বেরিয়ে এসেছে। সেটি হল সঞ্জীব সিং মুখিয়া। পুলিশ এখন এই ব্যক্তির খোঁজ চালাচ্ছে। গত ৬ মে থেকে তিনি 'নিখোঁজ' বলে জানতে পেরেছে তারা।
কে এই সঞ্জীব সিং মুখিয়া?
প্রথমেই বলতে হয়, ব্যক্তির নাম সঞ্জীব সিং। 'মুখিয়া' তাঁর কোনও নাম বা পদবী নয়। তাঁকে এই নামে ডাকা হয় কারণ সঞ্জীবের স্ত্রী মমতা হলেন ভুতাখার পঞ্চায়েতের প্রধান বা 'মুখিয়া'। মমতা ২০২০ সালের বিহারের নির্বাচনেও লড়াই করেছিলেন তবে জিততে পারেননি।
সঞ্জীবের ছেলে পেশায় ডাক্তার। তবে রাজ্যের শিক্ষক দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে অভিযুক্ত হয়ে তিনি এখন জেলবন্দি। পুলিশ সূত্রে জানা গেছে, বাবা-ছেলে মিলেই একাধিক পরীক্ষার প্রশ্নফাঁসের একটা গ্যাং চালান। তাকে 'মুখিয়া সল্ভার গ্যাং' বলা হয়।
বিহারের নালন্দা জেলার বাসিন্দা এই সঞ্জীব নালন্দা কলেজের নূরসরাই ব্রাঞ্চে টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট হিসেবে কাজ করতেন। এর আগে সবর এগ্রিকালচার কলেজে কাজ করার সময়ও তাঁর বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। এই মামলায় ২০১৬ সালের গ্রেফতারও হন তিনি। তবে অল্প সময়ের মধ্যেই জামিন পেয়ে যান।
We hate spam as much as you do