বৃহস্পতিবার উচ্চশিক্ষা দপ্তর গায়ত্রী চক্রবর্তী স্পিভাক-সহ ১০ সদস্যের নাম ঘোষণা করেছে। আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী ছাড়াও কমিটিতে রয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুগত বসু, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস, দুর্গাপুরের ন্যশনাল ইন্সটিটিউট অব টেকনোলজির অধিকর্তা অনুপম বসু, মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈকত মৈত্র, শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, রাজ্যের স্কুলশিক্ষা বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার এবং সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়।
জাতীয় শিক্ষানীতি পর্যালোচনায় ১০ সদস্যের কমিটি গড়ল রাজ্য
জাতীয় শিক্ষানীতির উদ্দেশ্য এবং এই নীতির ফলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কেমন হবে, তা খতিয়ে দেখতে ১০ সদস্যের একটি কমিটি গঠন করল রাজ্য সরকার। এই কমিটি জাতীয় শিক্ষানীতির সমস্ত দিক খতিয়ে দেখবে। এই নীতির ফলে ইউজিসি এবং মাইনরিটি এডুকেশনকে সামনে রেখে যে নতুন গাইডলাইন বের করা হয়েছে, তাও খতিয়ে দেখবে এই কমিটি। পুরো বিষয়টি খতিয়ে দেখার পর দু মাসের মধ্যে ওই কমিটিকে রাজ্যের কাছে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নয়া এই কমিটি খতিয়ে দেখবে দেশের অন্যান্য রাজ্যে জাতীয় শিক্ষা নীতি সংক্রান্ত নোটিফিকেশন জারির পর কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে। মূলত কেরালা, মহারাষ্ট্র- এই দুই রাজ্য জাতীয় শিক্ষানীতি নিয়ে কী পদক্ষেপ নিয়েছে, ইউজিসি কী বলেছে, তা পর্যালোচনা করে দেখবে কমিটি। ইতিমধ্যে মহারাষ্ট্র ও কেরালা নিজস্ব শিক্ষানীতি তৈরি করেছে। আর এবার নিজস্ব শিক্ষা নীতি তৈরির উদ্যোগ নিল রাজ্য সরকার।
প্রসঙ্গত, জাতীয় শিক্ষা নীতিতে বেশ কিছু নতুন বিষয়ের প্রস্তাবনা করেছে কেন্দ্র। যেখানে দশম শ্রেণিতে বোর্ডের পরীক্ষা তুলে দেওয়ার কথা বলা হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে স্নাতকোত্তর স্তরে অভিন্ন প্রবেশিকা পরীক্ষার কথা। পাশাপাশি রয়েছে ৫ বছরের ডিগ্রি কোর্স চালুর প্রস্তাবও। এইরকম একাধিক বিষয় জাতীয় শিক্ষানীতির মাধ্যমে কার্যকর করতে চাইছে কেন্দ্র।
বৃহস্পতিবার উচ্চশিক্ষা দপ্তর গায়ত্রী চক্রবর্তী স্পিভাক-সহ ১০ সদস্যের নাম ঘোষণা করেছে। আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী ছাড়াও কমিটিতে রয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুগত বসু, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস, দুর্গাপুরের ন্যশনাল ইন্সটিটিউট অব টেকনোলজির অধিকর্তা অনুপম বসু, মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈকত মৈত্র, শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, রাজ্যের স্কুলশিক্ষা বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার এবং সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়।
We hate spam as much as you do