Tranding

11:54 AM - 04 Feb 2026

Home / Politics / যাদবপুর বিশ্ববিদ্যালয়ে SFI - DSOর পতাকা পোষ্টার ছিঁড়ল বিজেপির ABVP সমর্থকদের মধ্যে সংঘর্ষ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে SFI - DSOর পতাকা পোষ্টার ছিঁড়ল বিজেপির ABVP সমর্থকদের মধ্যে সংঘর্ষ

তৃণমূলের হুমকির মধ্যেই এবার আসরে এবিভিপি। ক্যাম্পাসের ভিতরে ঢুকে পড়ল ABVP-র মিছিল। গেট থেকে খুলে ফেলে দেওয়া হল SFI-র পতাকা। যাদবপুর ক্যাম্পাসে ঢুকে ছিঁড়ে দেওয়া হল ধর্মঘটীদের পোস্টার, পতাকা। মুখোমুখি SFI- ABVP হতেই শুরু হয় সংঘর্ষ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে SFI - DSOর পতাকা পোষ্টার ছিঁড়ল বিজেপির ABVP  সমর্থকদের মধ্যে সংঘর্ষ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে SFI - DSOর পতাকা পোষ্টার ছিঁড়ল বিজেপির ABVP  সমর্থকদের মধ্যে সংঘর্ষ

4 march 2025

হঠাৎ এই তুমুল বিতন্ডার মধ‍্যে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির মনে হল তারা যাদবপুরে দেশদ্রোহীদের বিরুদ্ধে দাঁড়াবে। কিন্তু প্রশ্ন হল ঠিক এই সময়েই? এতে শাসক দল সুবিধা পাবে সেই কথা মাথায় রেখেই কি বিজেপি কার্যত তৃণমূলের পাশে দাঁড়াল?

 

বিশ্ববিদ্যালয়ের সামনে ফের রণক্ষেত্র । তৃণমূলের হুমকির মধ্যেই এবার আসরে এবিভিপি। ক্যাম্পাসের ভিতরে ঢুকে পড়ল ABVP-র মিছিল। গেট থেকে খুলে ফেলে দেওয়া হল SFI-র পতাকা। যাদবপুর ক্যাম্পাসে ঢুকে ছিঁড়ে দেওয়া হল ধর্মঘটীদের পোস্টার, পতাকা। মুখোমুখি SFI- ABVP হতেই শুরু হয় সংঘর্ষ।এসএফআইয়ের সঙ্গে হাতাহাতি হয় ।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। বেশ কয়েকজন এবিভিপি কর্মীর মাথা ফেটে যায়। চলে যথেচ্ছ ইট পাটকেল। পড়ালেখা শিকেয় তুলে দিয়ে ছাত্ররা সংঘর্ষে লিপ্ত হয়।এদিকে কলকাতা পুলিশের পক্ষ থেকে পাঁচ জন এবিভিপি কর্মীকে গ্রেফতার করা হয়। কৃতদের মধ্যে এবিভিপি’র রাজ্য কার্য সমিতির সদস্যা শিল্পা মন্ডল রয়েছেন। সোমবার সন্ধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এবিভিপি সমর্থকদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় আরএসএফ ও এসএফআই সমর্থকদের মধ্যে। সেই সংঘর্ষ থামাতে গিয়ে এবিভিপি’ র পাঁচজন কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

 

পরে এআইডিএসও’র(AIDSO) পক্ষে থেকে এবিভিপি’র(ABVP) সমর্থকরা আক্রমণ করেছে এই অভিযোগ তুলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ দেখানো হয়। বিশাল পুলিশ বাহিনী ও RAF ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একাধিক পুলিশের উচ্চপদস্থ আইপিএস অফিসাররা ঘটনাস্থলে যান। যাদবপুর থানা থেকে যাদবপুর স্ট্যান্ড পর্যন্ত স্বাভাবিক যান চলাচল বন্ধ হয়ে যায়।শিক্ষামন্ত্রীর কুশ পুতুল নিয়ে বামেদের ছাত্র সংগঠন এবং বাম সমর্থকরা লেকটাউন ঘড়ির মোড়ের কাছ থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়।

Your Opinion

We hate spam as much as you do