পরীক্ষার ৭০দিনের মাথায় ফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা পর পর্ষদের ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। অন্যান্য বছরের মত এবারও wb10.abplive.com-এ লগ ইন করে পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষার ফল জানতে পারবেন।
2025: মাধ্যমিকে ফল প্রকাশ প্রথম দশে ৬৬, ফার্স্ট রায়গঞ্জের অদ্রিত সরকার,
02 May 2025
প্রকাশিত হয়েছে এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। এবছর মাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে রয়েচেন মোট ৬৬ জন। এবছর মাধ্যমিকে প্রথম হয়েছে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র আদৃত সরকার। অদ্রিতের প্রাপ্ত নম্বর ৬৯৬ (৯৯.৪৩%) রাজ্যে মাধ্যমিকে সেরার সেরা হয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করেছে এই কৃতী ছাত্র।
আজ সকাল ৯টায় মাধ্যমিকের ফলপ্রকাশ (Madhyamik Result 2025)। পৌনে দশটা থেকে ওয়েবসাইটে মিলছে ফল। আজই মিলবে মার্কশিট।
পরীক্ষার ৭০দিনের মাথায় ফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা পর পর্ষদের ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। অন্যান্য বছরের মত এবারও wb10.abplive.com-এ লগ ইন করে পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষার ফল জানতে পারবেন।
গত ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা। মধ্য় শিক্ষা পর্ষদ সূত্রে খবর, ছাত্রীর সংখ্যা এবারও ছাত্রদের তুলনায় বেশি। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। তার মধ্য়ে ছাত্রদের সংখ্য়া ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ এবং ছাত্রীদের সংখ্য়া ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০। গতবছর অর্থাৎ ২০২৪ সালেও একই দিনে ফলপ্রকাশ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। চলতি বছর ২২ ফেব্রুয়ারি শেষ হয় পরীক্ষা। পরীক্ষার ৭০দিনের মাথায় এবছর ফল প্রকাশ হবে। ২ মে সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করবে পর্ষদ। ৯টা বেজে ৪৫ মিনিট থেকে অ্যাপ এবং ওয়েবসাইট থেকে জানা যাবে ফল।
সংবাদমাধ্যমে এদিন প্রথম স্থানাধিকারী অদ্রিত বলেছে, "পড়াশোনা নিয়ে আলাদা করে কিছু ভাবিনি। মেডিক্যাল লাইনে যাওয়ার ইচ্ছা আছে। চিকিৎসক হতে চাই। তবে আগামী দু'বছর অন্য কোনও লাইনে উৎসাহ তৈরি হলে সেই লক্ষ্যে এগোব। ছোটবেলা থেকে গল্পের বই পড়তে ভালোবাসতাম। ভেবেছিলাম ভালো রেজাল্ট করব। এক থেকে দশের মধ্যে থাকব, এটা ভেবেছিলাম। তবে রাজ্যে প্রথম হব এটা ভাবিনি। আমার পছন্দের বিষয় বায়োলজি। তবে অন্য বিষয়গুলির প্রতিও ঝোঁক ছিল।"
অদ্রিতের কথায়, "পড়াশোনার ক্ষেত্রে বাধা ধরা কোনও শিডিউল ছিল না। বাবা, মা, দিদি, স্কুলের স্যার, প্রাইভেট টিউটর সবার অবদান রয়েছে। সাহিত্যের প্রতি বিশেষ ভালোবাসা আছে। ছোট থেকে সময় পেলেই গল্পের বই পড়তাম। আগামী বছর যারা মাধ্যমিক দেবে তাদেরও বলব বাধা ধরা কোনও শিডিউল ফলো না করলেও সাফল্য মেলে। আমি গড়ে ৮-১০ ঘণ্টা পড়তাম।"
We hate spam as much as you do