বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এই মিছিলের ডাক দিয়েছিল রাজ্য বামফ্রন্ট। যে ইস্যুতে আজ দুদিনের ধরনা আর শহীদ মিনার সমাবেশ করছে তৃণমূল। আবার কংগ্রেস-বামেরাও সেই এক বিষয় নিয়ে পথে নামতে চলেছেন। তাঁদের বক্তব্য, বাংলায় শাসকদল একশ দিনের কাজের টাকা নিয়ে নয়ছয় করেছে সন্দেহ নেই। তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। কিন্তু তার জন্য গ্রামীণ মানুষের রোজগার বন্ধ করে পেটে লাথি মারার কোনও অধিকার মোদী সরকারের নেই।
কলকাতায় বাম-কংগ্রেসের যৌথ মিছিলে তৃণমূল বিজেপিকে ধিক্কার
On Mar 29, 2023
বিমান বসু সূর্যকান্ত মিশ্র মহঃ সেলিম সহ বামফ্রন্টের গুরুত্বপূর্ণ নেতৃত্বের উপস্থিতিতে আজ দুপুর তিনটে নাগাদ মিছিলে যোগদান করেন বিধান ভবন থেকে জাতীয় কংগ্রেসের সমর্থকরা।
সাগরদিঘি উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের জয়ের পর নতুন করে জোট যেন জোর পেয়েছে। তারপর থেকে সেভাবে রাজ্য স্তরে যৌথ কর্মসূচি দেখা গেল। শেষ পর্যন্ত কলকাতায় (Kolkata) আজ বামফ্রন্টের ডাকে মিছিলে অংশগ্রহণ করেছে কংগ্রেস
গত শুক্রবার রাজ্য বামফ্রন্টের বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে মিছিলের কথা ঘোষণা করেছিলেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সেদিন বামেদের পক্ষ থেকে তৃণমূল ও বিজেপি বিরোধী সমস্ত দলকে মিছিলে আসার আহ্বান জানানো হয়েছিল। আলিমুদ্দিন স্ট্রিটের সেই আহ্বানে সাড়া দিল কংগ্রেস।
বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এই মিছিলের ডাক দিয়েছিল রাজ্য বামফ্রন্ট। যে ইস্যুতে আজ দু’দিনের ধর্না শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই ইস্যুতে শহিদ মিনারে তৃণমূলের ছাত্র-যুব সমাবেশে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার কংগ্রেস-বামেরাও সেই এক বিষয় নিয়ে পথে নামতে চলেছেন। তাঁদের বক্তব্য, বাংলায় শাসকদল একশ দিনের কাজের টাকা নিয়ে নয়ছয় করেছে সন্দেহ নেই। তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। কিন্তু তার জন্য গ্রামীণ মানুষের রোজগার বন্ধ করে পেটে লাথি মারার কোনও অধিকার মোদী সরকারের নেই। আসলে দু’টো সরকারই খেয়োখেয়ি করে গরিব মানুষকে বঞ্চিত করছে।
সাগরদিঘি জয়ের পর কলকাতার রাস্তায় ত্রিপুরার ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে মিছিল করেছিল বামেরা। ত্রিপুরায় জোট বা আসন সমঝোতা করে বাম-কংগ্রেস লড়লেও কলকাতার মিছিলে যৌথ ফ্রেমে দুটো দলকে দেখা যায়নি। দেখা গেল কাস্তে, হাতুড়ি আর হাত কাঁধে কাঁধ মিলিয়ে নামতে চলেছে মহানগরীর রাস্তায়।
We hate spam as much as you do