Tranding

11:49 AM - 04 Feb 2026

Home / National / ওড়িশার পর পঞ্জাবেও বিজেপির সাথে সব জোট ভাঙল

ওড়িশার পর পঞ্জাবেও বিজেপির সাথে সব জোট ভাঙল

মোদি সরকারের ‘সর্বনাশা’ কৃষি বিলের প্রতিবাদে এনডিএ থেকে বেরিয়ে গিয়েছিল দীর্ঘদিনের শরিক শিরোমণি অকালি দল। গত মাসখানেক ধরেই জল্পনা চলছিল, আম আদমি পার্টি ও কংগ্রেসকে রুখতে পঞ্চ নদের তীরে ফের জোট বাঁধতে পারে দুই পুরনো শরিক। আসন রফা নিয়েও দুই দলের শীর্ষ নেতারা আলোচনা শুরু করেছিলেন।

ওড়িশার পর পঞ্জাবেও বিজেপির সাথে সব জোট ভাঙল

ওড়িশার পর পঞ্জাবেও বিজেপির সাথে সব জোট ভাঙল


 Mar 26, 2024 


হরিয়ানায় বিজেপি খুবই বিপদে আছে। কৃষি আন্দোলনের প্রভাবে বিপর্যস্ত বিজেপি সরকার। ওড়িশায় নবীন পট্টনায়ক একাই লড়বেন। এবার পঞ্জাব
। পঞ্জাবে সুখবীর সিং বাদলের অকালি শিরোমণি দলের সঙ্গে জোট বেঁধে লোকসভা ভোটে লড়বে না বিজেপি। ‘একা’ লড়ার সিদ্ধান্ত নিয়েছে। সব আসনেই প্রার্থী দেবে পদ্ম শিবির। মঙ্গলবার এক ভিডিও বার্তায় এ কথা জানিয়েছেন পঞ্জাব বিজেপির সভাপতি সুনীল জাখর।


মোদি সরকারের ‘সর্বনাশা’ কৃষি বিলের প্রতিবাদে এনডিএ থেকে বেরিয়ে গিয়েছিল দীর্ঘদিনের শরিক শিরোমণি অকালি দল। গত মাসখানেক ধরেই জল্পনা চলছিল, আম আদমি পার্টি ও কংগ্রেসকে রুখতে পঞ্চ নদের তীরে ফের জোট বাঁধতে পারে দুই পুরনো শরিক। আসন রফা নিয়েও দুই দলের শীর্ষ নেতারা আলোচনা শুরু করেছিলেন। সূত্রের খবর, পঞ্জাবের ১৩ আসনের মধ্যে সুখবীর সিং বাদল মাত্র চার আসন বিজেপিকে ছাড়ার প্রস্তাব দিয়েছিলেন। বাকি ৯ আসনে অকালি দলের প্রার্থী দেওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু তাতে রাজি হননি বিজেপি শীর্ষ নেতারা। তারা চেয়েছিলেন, ৭ আসনে শিরোমণি অকালি দল লড়ুক। বাকি ৬ আসন বিজেপিকে ছাড়া হোক। ওই প্রস্তাবে রাজি হননি বাদল। ফলে জোট গড়ার সম্ভাবনা ভেস্তে যায়।


উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটে পঞ্জাবে জোট বেঁধে লড়েছিল বিজেপি ও শিরোমণি অকালি দল। যদিও তেমন দাগ কাটতে পারেনি। দুই দল মাত্র চারটি আসনে জিতেছিল। বিজেপি জিতেছিল হোশিয়ারপুর ও গুরুদাসপুর আসনে। আর বাদলের দল জিতেছিল ফিরোজপুর ও ভাতিন্ডায়। কংগ্রেস পেয়েছিল ৮টি আসন। অন্যদিকে আম আদমি পার্টি পেয়েছিল একটি আসন। পরে বিধানসভা ভোটে কংগ্রেসকে হঠিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছিল অরবিন্দ কেজরিওয়ালের আপ।

Your Opinion

We hate spam as much as you do