Tranding

06:47 PM - 04 Feb 2026

Home / National / নাগরিকের মৌলিক অধিকার স্বীকৃত! সকলের বিনামূল্যে টিকাকরণ হবে

নাগরিকের মৌলিক অধিকার স্বীকৃত! সকলের বিনামূল্যে টিকাকরণ হবে

৭ জুন জাতির উদ্দেশে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  জানিয়ে দিলেন, রাজ্যকে কোনও টিকা কিনতে হবে না। টিকা কিনে রাজ্যের হাতে তুলে দেবে কেন্দ্র। অর্থাৎ পয়লা মের আগে যেভাবে টিকাকরণ হচ্ছিল, সেই নীতিতে ফিরে গেল কেন্দ্র

নাগরিকের মৌলিক অধিকার স্বীকৃত! সকলের বিনামূল্যে টিকাকরণ হবে

 নাগরিকের মৌলিক অধিকার স্বীকৃত! সকলের বিনামূল্যে টিকাকরণ হবে

৭ জুন জাতির উদ্দেশে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  জানিয়ে দিলেন, রাজ্যকে কোনও টিকা কিনতে হবে না। টিকা কিনে রাজ্যের হাতে তুলে দেবে কেন্দ্র। অর্থাৎ পয়লা মের আগে যেভাবে টিকাকরণ হচ্ছিল, সেই নীতিতে ফিরে গেল কেন্দ্র। সূত্রের খবর, নীতি বদলানোর এই সিদ্ধান্ত জুন মাসের ১ তারিখেই নিয়েছিলেন প্রধানমন্ত্রী।
 
সেইসঙ্গে বিকেলে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, ২১ জুন থেকে ১৮ বছরের উপরে সবাই করোনা ভ্যাকসিন পাবেন বিনামূল্য়ে।

দেশের টিকাকরণ নীতি বদলানোর পর বারবার সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্র একই দেশে রাজ্য ও কেন্দ্রের জন্য টিকার ভিন্ন দাম? এই ধরনের প্রশ্ন বিড়ম্বনায় ফেলেছে কেন্দ্রীয় সরকারকে। তাই ১ জুনই দেশের পরিবর্তিত টিকা নীতিতে সায় দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সরকারি সূত্রে এমনটাই খবর মিলেছে।
ইতিমধ্যে সকলের সার্বজনীন টিকাকরণের জন্য বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবী করা হয়েছে । প্রথমে কংগ্রেস, সিপিআই এম সহ ১২টি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে দাবী পেশ হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ব্যক্তিগত দাবী জানান।। বিভিন্ন শ্রমিক সংগঠন সিআইটিইউ , আইএনটিইউসি ইত্যাদি সব কারখানার শ্রমিকদের টিকাকরণ দাবী দাবী করেন। এস্এফআই এর মত সর্বভারতীয় ছাত্র সংগঠনগুলো ছাত্র ছাত্রীদের ভ্যাকসিনেসন দাবী করে সুপ্রিম কোর্টে যান। বিশিষ্ট উকিল বিকাশ ভট্টাচার্য এই বিষয়ে কোর্টির দ্বারস্থ হন।

৩১ মে সুপ্রিম কোর্টে বিচরপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এলএন রাও ও বিচারপতি রবীন্দ্র ভটের বেঞ্চ প্রশ্ন করেছিল, দ্বিতীয় ঢেউয়ে ১৮ থেকে ৪৪ বছর বয়সীরা বেশি প্রাণ হাচ্ছেন। তাহলে কেন্দ্র কেন শুধু ৪৫ ঊর্ধ্বদের বিনামূল্যে টিকা দিচ্ছে? স্বতপ্রণোদিত মামলার শুনানিতে কেন্দ্রের টিকা নীতির সমালোচনায় সরব হয়েছিল সুপ্রিম কোর্ট।

বিশেষজ্ঞদের মতে, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ও একাধিক হাইকোর্টের প্রভাব পড়েছে কেন্দ্রের ওপর। তাই নিয়ম বদলে ১৮ ঊর্ধ্ব প্রত্যেককে বিনামূল্যে টিকা দিতে বাধ্য হয়েছে কেন্দ্র। কেন্দ্রের টিকা নীতি প্রসঙ্গে সোমবার প্রধানমন্ত্রী বলেন, “একাধিক রাজ্যের উৎসাহ, আগ্রহ ও দাবি মেনে নিয়ে ২৫ শতাংশ টিকাকরণের দায়িত্ব তাদের হাতে ছাড়া হয়েছিল।” কিন্তু একাধিক রাজ্য এই পদ্ধতিতে কাজ করতে পারছে না। তাই কেন্দ্র সেই ২৫ শতাংশ টিকাকরণেও দায়িত্ব নিচ্ছে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর বক্তব্য , নিজেদের ইচ্ছেতেই রাজ্যগুলি টিকাকরণের দায়িত্ব নিয়েও কিছু করতে পারেনি। , সে পথে কাজ না হওয়ায় ফের কেন্দ্র সেই দায়িত্ব হাতে তুলে নিল।

এদিকে সোমবার  একটি টুইট করে মমতা ব্যানার্জি  লিখেছেন, দেশে করোনা অতিমারী শুরু হওয়ার পর থেকেই দেশের মানুষের কিসে ভালো হয় তাতেই গুরুত্ব দেওয়া উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত অনেক দেরিতে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত নেওয়ায় অনেক মানুষের প্রাণ কেড়ে নিল। আশাকরি এবার ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি আরও ভালোভাবে চালানো হবে।

 

Your Opinion

We hate spam as much as you do