মোদীকে নিয়ে তথ্যচিত্রের পরেই BBC-র দফতরে আয়কর হানা, সিজ মোবাইল ফোন
মোদীকে নিয়ে তথ্যচিত্রের পরেই BBC-র দফতরে আয়কর হানা, সিজ মোবাইল ফোন
February 14, 2023,
মুম্বই এবং বিবিসির একাধিক দফতরে আয়কর হানা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তথ্যচিত্র প্রকাশের জেরেই এই আয়কর হানা বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই সেই সব দফতরের একাধিক কর্মীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
ভারতে বিবিসির একাদিক দফতরে আয়কর হানা শুরু হয়েছে। সূত্রের খবর মুম্বই এবং দিল্লিতে বিবিসির দফতরে তল্লাশি চালাচ্ছেন আয়ক দফতরের আধিকারীকরা। দফতরে কোনও কর্মীকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। তাঁদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। দফতরের কম্পিউটারগুলি পরীক্ষা করে দেখছেন আধিকারীকরা। মুম্বইেয়ে বিবিসির দফতরের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে। কাউকে দফতরের ভেতরে ঢুকতেও দেওয়া হচ্ছে না বল অভিযোগ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছে বিবিসি। সেটা প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। সেই তথ্যচিত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গোধরা কাণ্ড নিয়ে একাধিক প্রশ্ন করা হয়েছে। সেই তথ্য চিত্র দেখা নিয়ে ভারতে একাধিক বিশ্ববিদ্যালয়ে তোলপাড় শুরু হয়েছিল। জেএনইউ থেকে শুরু করে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে এবিভিপি সমর্থকদের সঙ্গে বিবাদে জড়িয়েছিল কংগ্রেস এবং বাম ছাত্র সংগঠন। এমনকী যাতে পড়ুয়ারা দেখতে না পায় তার জন্য লোডশেডিংও করে দেওয়া হয় বলে অভিযোগ।
ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্রটি নিষিদ্ধ করার দাবি জানিয়ে মামলা করেছে হিন্দু সেনার সংগঠন। হিন্দু সেনার সভাপতি বিষ্ণু গুপ্তা মামলাটি করেছিলেন। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এমএম সুন্দরেশের এজলাশে উঠেছিল মামলাটি। তাতে কেন্দ্রকে বিবিসির ডকুমেন্ট্রি ব্লক করার সিদ্ধান্ত নিয়ে রিপোর্ট জমা দিতে বলেছিল। প্রসঙ্গত উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্রটি যাতে বেশি কেউ দেখতে না পায় সেকারণে টুইটার এবং ইউটিউবে একাধিক জায়গায় ব্লক করা হয়েছিল।
এদিকে বিবিসির তথ্যচিত্র নিয়ে ব্রিটিশ সরকার দায় এড়িয়েছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এই নিয়ে সরকারের কোনও যোগ নেই। তার পরেই আবার ব্রিটিশ সাংসদ বিবিসির তথ্য চিত্র প্রকাশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে। তারপরেই ভারতে একাধিক জায়গায় বিবিসির দফতরে আইটি রেড শুরু হয় বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী মোদীর তথ্যচিত্র প্রকাশের কারণেই এই আয়কর হানা বলে অভিযোগ করেছেন বিরোধীরা।
We hate spam as much as you do